দুই বন্ধুর পুতুলখেলা। ছবিটি গতকাল সোমবার বগুড়ার শাজাহানপুর উপজেলার হরিণগাড়ী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
২ / ২০
বসন্তে গাছে গাছে নতুন পাতা। ছবিটি গতকাল সোমবার সকালে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৩ / ২০
গাছ ভরে গেছে শজনে ডাটায়। গতকাল সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী
৪ / ২০
মাছ শিকারের অপেক্ষায় এক বকগুলো। ছবিটি গতকাল সোমবার সকালে ময়মনসিংহ শহরের কাঠগোলা বালুঘাট এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা
৫ / ২০
মাছ শিকারে মগ্ন শিশুটি। ছবিটি গতকাল সোমবার সকালে ময়মনসিংহ শহরের কাঠগোলা বালুঘাট থেকে তোলা। ছবি: জগলুল পাশা
৬ / ২০
বাসের ডগায় বসে বিশ্রাম নিচ্ছে একটি পানকৌড়ি। ছবিটি আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ শহরের কাঠগোলা বালুঘাট থেকে তোলা। ছবি: জগলুল পাশা
৭ / ২০
বাঙালি নদী পাড়ের মানুষদের কাজের প্রয়োজনে এপার থেকে ওপারে যেতে নৌকাই একমাত্র বাহন। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাটাখালী গ্রাম থেকে তোলা: সোয়েল রানা
৮ / ২০
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে এক মেম্বার প্রার্থী লিফলেট বিলি করে ভোটারদের কাছে ভোট চাইছেন। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালি গ্রাম থেকে তুলেছেন সোয়েল রানা
৯ / ২০
মাঠ থেকে গম আঁটি নিয়ে খেতের আইল দিয়ে বাড়িতে ফিরছেন একদল কৃষক। ছবিটি আজ মঙ্গলবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রাম থেকে তোলা: সোয়েল রানা
১০ / ২০
ফরিদপুরে এবার গমের বাম্পার ফলন হয়েছে। দল বেঁধে কৃষকেরা এখন পাকা গম ঘরে তুলতে ব্যস্ত। ছবিটি গতকাল সোমবার সকালে ফরিদপুর মধুখালী উপজেলার জাহাপুর এলাকা থেকে তোলা: আলীমুজ্জামান
১১ / ২০
খেত থেকে দুই কিলোমিটার দূরে তিস্তা নদী। এমনিতে ২০ ফুট পাইপ দিয়েই পানি ওঠে। কিন্তু এখন পানির স্তর নেমে যাওয়ায় এবার তা ৪০ থেকে ৮০ ফুট পর্যন্ত যেতে হচ্ছে। শ্যালোইঞ্জিনের পাইপ বসাতে কাজ করছেন কয়েকজন। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তাতীপাড়া এলাকা থেকে তুলেছেন মঈনুল ইসলাম
১২ / ২০
চৈত্রের ১ তারিখ আজ। কিন্তু চৈত্রের গরমের তীব্রতা ফাল্গুনের শুরু থেকে টের পাচ্ছেন লোকজন। প্রচণ্ড গরমে বোরো ধানের খেতে সেচের পানি থেকে তৃষ্ণা মিটাচ্ছেন এক কৃষক। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরের নীলগাঁও এলাকা থেকে তোলা: আনিস মাহমুদ
১৩ / ২০
খোঁড়াখুঁড়ির কারণে পুরোনো ঢাকার ইসলামপুরে আহসান মঞ্জিল জাদুঘরে যাওয়ার সড়কটি অবরুদ্ধ হয়ে পড়েছে। সড়কটি এখন রিকশা-ভ্যানের স্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার তুলেছেন আবদুস সালাম
১৪ / ২০
বিআরটিসি’র বেশির ভাগ বাসের বেহাল দশা। এর মধ্যে দূরপাল্লার বাসের অবস্থা বেশি শোচনীয়। প্রায় সব আসন ভাঙা ও ছেঁড়া। ঢাকা-মানিকগঞ্জগামী বাসের ছবিটি মঙ্গলবার দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ার বিআরটিসি বাস টার্মিনাল থেকে তোলা। ছবি : আবদুস সালাম
১৫ / ২০
রাজধানীর গুলশান এলাকায় সুয়ারেজ লাইনে পাইপ বসানোর জন্য রাস্তা কাটা হয়েছে। প্রায় এক মাস ধরে এই কাজ চলছে। রাস্তা কাটার ফলে যানবাহন চলার পথ সংকুচিত হয়েছে। পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। ছবিটি গুলশান ২ নং সার্কেল এলাকা তোলা। ছবি: আশরাফুল আলম
১৬ / ২০
খুলনার শহীদ হাদীস পার্কে ফুটে আছে সুন্দর এই ফুলগুলো। ছবি: মো. সাদ্দাম হোসেন
১৭ / ২০
আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকেরা বানিয়েছেন এটি। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার ১২নং রংপুর ইউনিয়ন থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
১৮ / ২০
গাছে ফুটে থাকা শুভ্র ফুলগুলো বাড়িয়ে দিয়েছে বসন্তের শোভা। ছবিটি পাবনা সদরের হাজিরহাট এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৯ / ২০
সবুজের বুকে শুভ্র ফুলের শোভা। ছবিটি পাবনা সদরের রাধানগর মজুমদার পাড়া থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
২০ / ২০
গরমের মধ্যে গরুকে গোসল করাচ্ছে এক বালক। ছবিটি সিলেট সদরের বাউরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ