এক ঝলক (১৫ মার্চ ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
ফুলে ফুলে ছেয়ে গেছে গাছ। অপরূপ এই দৃশ্য ক্যামেরাবন্দী করছেন এক নারী। ছবিটি গতকাল মঙ্গলবার লন্ডনের সেন্ট জেমস পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২০
মাদার গাছে দোয়েল নাচে। ছবিটি সোমবার মেহেরপুর সদরের কুলবাড়িয়া গ্রাম থেকে তোলা ছবি। ছবি: আবু সাঈদ

৩ / ২০
এলাকায় রাষ্ট্রপতি আসবেন। তা নিয়ে মানুষের মধ্যে আনন্দ-উত্তেজনা। রাষ্ট্রপতি পৌঁছার কিছুক্ষণ আগে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার দেখে কৌতূহলী মানুষের ভিড়। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।

৪ / ২০
বিমল বাবুর গরুর বাছুরটি জন্ম থেকেই দুর্বল। তাই উপজেলা পশু ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করিয়ে ফিরছেন। ছবিটি গতকাল মঙ্গলবার খুলনার দাকোপ উপজেলার পোদ্দারগঞ্জ খেয়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৫ / ২০
ইটভাটার ধোঁয়া ম্লান করতে পারেনি জোছনার আলোকে। ছবিটি গতকাল মঙ্গলবার খুলনার বটিয়াঘাটা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৬ / ২০
ফাল্গুন-চৈত্র মাসে ঘরের ছাউনি দেওয়া হয়। খড় দিয়ে চালা মেরামত করছেন একজন। ছবিটি গতকাল মঙ্গলবার খুলনার দাকোপ উপজেলার চুনকুড়ি থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৭ / ২০
এখন ভুট্টা মাড়াইয়ের সময়। কিষান-কিষানিরা ব্যস্ত ভুট্টা নাড়তে। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরের দীঘিরপাড় এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।

৮ / ২০
পেয়ারাগাছের ডালে বসে আছে এক ফিঙে পাখি। ছবিটি আজ বুধবার বগুড়ার এরুলিয়া বিমানবাহিনী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা।

৯ / ২০
ডিঙি নৌকা দিয়ে মাছ ধরছেন জেলে। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরের ঘোড়াউত্রা নদী থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।

১০ / ২০
নদীতে হাঁসের পালকে নিয়ন্ত্রণ করছেন মালিক। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুরের ঘোড়াউত্রা নদী থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।

১১ / ২০
রাষ্ট্রপতি আসবেন। তাই এলাকার মানুষের অপেক্ষা। রাষ্ট্রপতি পৌঁছানোর কিছুক্ষণ আগে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টারটার দেখে কৌতূহলী মানুষের ভিড়। ছবিটি আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১২ / ২০
গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে বাম দলগুলোর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল, জলকামানের পানি ও ফাঁকা গুলি ছোড়া হয়েছে। ছবি: সাইফুল রনি

১৩ / ২০
ফিটনেসহীন হিউম্যান হলার অহরহ চলাচল করছে প্রশাসনের নাকের নিচ দিয়ে। ছবিটি আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ২০
শিল্পকারখানায় তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন করা বাধ্যতামূলক হলেও সে নির্দেশ মানা হচ্ছে না। প্রতিদিন কলকারখানার বিপুল পরিমাণ তরল বর্জ্য সরাসরি শীতলক্ষ্যা নদীতে গিয়ে মিশছে। ছবিটি আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরের উত্তর শ্যামপাড়া এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

১৫ / ২০
মঙ্গলবার রাত ১টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরের শ্যামপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ শতাধিক দোকান ও ঘর পুড়ে যায়। কেরোসিন তেলের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছেন। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২০
শিশুদের খেলার অনুষঙ্গ লাটিম বিক্রির জন্য রং করছেন এই বিক্রেতা। প্রতিটি লাটিম ১০ থেকে ১৫ টাকায় বিক্রি করেন তিনি। ছবিটি বুধবার রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ২০
জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত বাসের সামনে দিয়ে সন্তানসহ রাস্তা পার হচ্ছেন এই ব্যক্তি। ছবিটি বুধবার সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৮ / ২০
সরু রাস্তায় পাল্লা দিয়ে একটি ট্রাক পাশ কাটিয়ে অতিক্রম করছে যাত্রীবাহী একটি মিনিবাসকে। এভাবে বেড়ে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। ছবিটি বুধবার সকালে মোহাম্মদপুর রায়েরবাজার বেড়িবাঁধ এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ২০
মোহাম্মদপুরের শহীদ সল্লিমুল্লাহ রোড মাঠ শিশু ও এলাকাবাসীদের জন্য খেলার মাঠ হলেও এখানে নিয়মিত বসছে সাপ্তাহিক মেলা৷ ছবিটি বুধবার তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২০
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এসএমই মেলা অনুষ্ঠিত হয়৷ মেলায় একটি স্টলে পোশাক দেখছেন ক্রেতারা। ছবিটি বুধবার দুপুরে তোলা৷ ছবি সাবিনা ইয়াসমিন