১৮ মার্চ শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। এখন চলছে স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৫ মার্চছবি: আবদুস সালাম
২ / ২১
জোয়ার আর সমুদ্রের ঢেউয়ের কারণে ভেঙে যাচ্ছে কুয়াকাটার সমুদ্রসৈকত ও তীর। সৈকতে থাকা অনেক গাছপালা এই ভাঙনের কারণে বিলীন হয়ে গেছে। তাই সৈকতের পূর্ব অংশের ভাঙন ঠেকাতে ১ হাজার ৫০০ মিটার সমুদ্রসৈকতের অংশজুড়ে জিও ব্যাগ দিয়ে বাঁধ দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ব্যাগে বালু ভরে সেই জিও ব্যাগ রাখতে ব্যস্ত শ্রমিকেরা। কুয়াকাটা, ১৪ মার্চছবি: সাইয়ান
৩ / ২১
কার্গো জাহাজ থেকে ডালি ভরে কয়লা নামানোর (খালাশির) কাজ করেন এসব দিনমজুর। প্রতি ডালি কয়লা নামানোর জন্য একটি করে টোকেন পান তাঁরা, যা রাখেন কোমরে ঝোলানো বোতলে। দিন শেষে টোকেন গুনে টাকা বুঝে পান। প্রতিটি টোকেনের জন্য পান সাড়ে ছয় টাকা। এক দিনে ১০০ থেকে ১২০ ডালি কয়লা টানতে পারেন তাঁরা। তাতে আয় হয় ৬০০ থেকে ৭৫০ টাকা। নগরবাড়ী ঘাট, বেড়া, পাবনা, ১২ মার্চছবি: হাসান মাহমুদ
৪ / ২১
কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও স্পর্শ ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে পাবলিক লাইব্রেরিগুলোতে প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকদের জন্য খোলা হয়েছে ব্রেইল কর্নার। ব্রেইল কর্নারের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ঢাকা, ১৫ মার্চছবি: সাজিদ হোসেন
৫ / ২১
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস পদ্মা জোনের (নারী ও পুরুষ) কাবাডি প্রতিযোগিতায় প্রথম দিনে রাজশাহী (সবুজ জার্সি) বনাম নওগাঁ দলের খেলার একটি দৃশ্য। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী, ১৫ মার্চছবি: শহীদুল ইসলাম
৬ / ২১
দেশজুড়ে আবার বাড়ছে করোনার প্রকোপ। কিন্তু করোনা সচেতনতায় আঁকা দেয়ালচিত্রও ঠিকমতো বাড়াতে পারছে না সচেতনতা। মাস্ক ব্যবহারের মতো স্বাভাবিক সচেতনতামূলক কাজও করছেন না কেউ কেউ। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ১৫ মার্চছবি: সাইফুল ইসলাম
৭ / ২১
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে চলছে মহড়া। সংসদ ভবন এলাকা, ঢাকা, ১৫ মার্চছবি: সাইফুল ইসলাম
৮ / ২১
নালার কালো পানির মধ্যে বসানো হয়েছে ওয়াসার পাইপ। সেখান থেকে বোতলের মাধ্যমে পানি সংগ্রহ করছে এলাকাবাসী। কাপাসগোলা হারেছ শাহ লাইন, চট্টগ্রাম, ১৫ মার্চছবি: জুয়েল শীল
৯ / ২১
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আজ সোমবার সকালে ৪৯ নম্বর ওয়ার্ডের মশকনিধন কর্মসূচি পরিদর্শনে আসেন। মেয়র আসবেন, তাই সকাল সকাল আশকোনার হজ ক্যাম্প এলাকার ফুটপাতের সব হকার সরিয়ে দেওয়া হয়। বিমানবন্দর থেকে হজ ক্যাম্প পর্যন্ত পুরো এলাকার ফুটপাত হকারদের উঠিয়ে পথচারী চলাচলের উপযোগী করা হয়। পথচারীদের অভিযোগ, রাস্তা ও ফুটপাত হকারদের দখলে থাকায় এ পথে চলাচল করা কঠিন। কিন্তু মেয়র চলে যাওয়ার পরই হকাররা আবার ফুটপাতে বসতে শুরু করেন। হজ ক্যাম্প এলাকা, ঢাকা, ১৫ মার্চছবি: জাহাঙ্গীর শাহ
বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করে রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। তোপখানা রোড, ঢাকা, ১৫ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ২১
বেইজিংয়ের সড়কে বালুঝড়ের মাঝে বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন এক নারী। চীন, বেইজিং, ১৫ মার্চছবি: এএফপি
১৩ / ২১
১৮ মার্চ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। চলছে শেষ সময়ের প্রস্তুতি। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৪ মার্চছবি: আশরাফুল আলম
১৪ / ২১
সাইকেলে করে গাছের চারা হোম ডেলিভারি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। রাহাত ইসলাম নামের এই ব্যক্তি একটি বেসরকারি নার্সারিতে কাজ করেন। হেয়ার রোড, ঢাকা, ১৪ মার্চছবি: দীপু মালাকার
১৫ / ২১
ঢাকার যানজট নিরসনে তেজগাঁও শিল্পাঞ্চল থেকে উত্তরা পর্যন্ত বেশ কয়েকটি ইউটার্ন নির্মাণ করা হয়েছে। সেই ইউটার্ন ঘিরেও যানজট। উত্তরা, ঢাকা, ১৪ মার্চছবি: সাজিদ হোসেন
১৬ / ২১
বুড়িগঙ্গা নদীতে ভাসতে থাকা প্লাস্টিকসামগ্রী জড়ো করে ভেলা বানিয়ে তাতে চড়ছে দুই শিশু। প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্যের দূষণে কালো হয়ে গেছে নদীর পানি। সোয়ারি ঘাট, ঢাকা, ১৪ মার্চছবি: তানভীর আহাম্মেদ
১৭ / ২১
মুন্সিগঞ্জের কৃষকেরা এখন ব্যস্ত আলু তোলা নিয়ে। জমি থেকে আলু তোলার পর তা স্তূপ করে রাখা হচ্ছে। সিরাজদিখান, মুন্সিগঞ্জ, ১৪ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
১৮ / ২১
দেশে করোনার সংক্রমণ ফের বাড়ছে। এখন অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বাদামতলী এলাকা, ঢাকা, ১৪ মার্চছবি তানভীর আহাম্মে
১৯ / ২১
প্রতিবন্ধীদের জন্য সড়ক পারাপারের ব্যবস্থা নেই। তাই সড়ক বিভাজকের ফাঁক দিয়ে হুইলচেয়ার বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছেন এক প্রতিবন্ধী। দনিয়া এলাকা, ঢাকা, ১৪ মার্চছবি: আশরাফুল আলম
২০ / ২১
গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট বহালসহ বিভিন্ন দাবিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচি। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৫ মার্চছবি: সাজিদ হোসেন
২১ / ২১
ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলামকে সাদাপোশাকে থাকা লোকজন হাতকড়া পরিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। তাঁকে উদ্ধারের দাবিতে এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকা, দাউদকান্দি, ১৫ মার্চছবি: প্রথম আলো