সূর্যাস্তের সময় পোষা কুকুরের সঙ্গে খেলছে এক ব্যক্তি। ছবিটি এল সালভাদর থেকে গতকাল শনিবার তোলা। ছবি: এএফপি
২ / ২২
পাকা কাঁঠাল খুঁজছে এক কিশোর। ছবিটি রংপুর সদর এলাকা থেকে গতকাল শনিবার সকালে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৩ / ২২
ধান কাটার পর খেতেই চলছে মাড়াইয়ের কাজ। ছবিটি মানিকগঞ্জ সদর উপজেলার দীঘিগ্রাম থেকে গতকাল শনিবার বিকেলে তোলা। ছবি: আব্দুল মোমিন
৪ / ২২
বল মাথায় নিয়ে স্বল্প সময়ের ব্যবধানে গ্রিনেস বুকে নাম লেখানো আবদুল হালিমকে ওয়ালটনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। আজ রোববার রাজধানীর মতিঝিলে অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে এর আয়োজন করা হয়। ছবি: জাহিদুল করিম
৫ / ২২
বগুড়ার কাহালু উপজেলায় গতকাল শনিবার রাত নয়টার দিকে কালবৈশাখী ঝড় হয়। এতে উপজেলার আড়োবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় তছনছ হয়ে গেছে। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ২২
গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী ফরিদপুরের চাঁদপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক কুদ্দুস প্রামাণিকের সাড়ে চার বিঘা জমির ১২০০ কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: রাশেদুল হক
৭ / ২২
কদিন আগে পাহাড়ি ঢলে ডুবে যায় হাওরের বোরো ধানের খেত। টানা কয়েক দিনের রোদে কমে গেছে পানি। তবে অধিকাংশ খেতের ধান পচে গেছে। পচে যাওয়া ধান কেটে বাড়ি ফিরছে এই দুজন। ছবিটি আজ রোববার সকালে সিলেট শহরতলির বাওরকান্দি হাওর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৮ / ২২
নীতিমালায় বৈষম্য ও আইনের অপপ্রয়োগের মাধ্যমে হয়রানির প্রতিবাদে বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ রোববার দিনব্যাপী দেশের সব সুপার শপ বন্ধ রাখা হয়েছে। ছবিটি রাজধানীর সেগুনবাগিচায় একটি সুপারশপের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা
৯ / ২২
ধান কাটার পর জমিতেই চলছে মাড়াইয়ের কাজ। ছবিটি মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
১০ / ২২
রাজধানীর মতিঝিলে বিসিক আয়োজিত তিন দিনব্যাপী মধুমেলার উদ্বোধনী দিনে আজ রোববার সকালে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন আগতরা। ছবি: হাসান রাজা
১১ / ২২
বগুড়ার কাহালু উপজেলার আটটি ইউনিয়নে ২৮ মে ভোট হবে। প্রার্থীরা প্রতীক পেয়েই প্রচার শুরু করেছেন। বর্ষার বৃষ্টির কথা মাথায় রেখে প্রার্থীর সমর্থকেরা পোস্টারে পলিথিন লাগিয়ে নিচ্ছেন। ছবিটি আজ রোববার উপজেলার সদর ইউনিয়নের কানড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১২ / ২২
সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট আজ রোববার ভোর থেকে শুরু হয়েছে। ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাস না পেয়ে রেলওয়ে স্টেশনে ভিড় করেন অনেকে। তিল ধারণের জায়গা ছিল না স্টেশনে। সিট না পেয়ে দাঁড়িয়েই গন্তব্যে রওনা হন অনেকে। ছবিটি আজ রোববার দুপুরে যশোর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
১৩ / ২২
কাঁটা থাকলেও তা এড়িয়ে খেজুর ছিঁড়তে উঠেছে এই কিশোর। ছবিটি আজ রোববার দুপুরে রংপুর নগরের ময়নাকুঠি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২২
বিশ্বকাপ টি-২০ ক্রিকেট ভিশন-প্রথম আলো কুইজ বিজয়ীদের পুরস্কার বিতরণ শেষে অতিথি ও আয়োজকদের সঙ্গে পুরস্কার পাওয়া ব্যক্তিরা। আজ রোববার বিকেলে রংপুর শহরের গ্র্যান্ড হোটেল মোড়ের ভিশনের শোরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২২
সামনে বর্ষাকাল নিজেদের চলাফেরা এবং গরু-ছাগলের জন্য ঘাসপাতা সংগ্রহের কাজের একমাত্র বাহন নৌকাটি পদ্মাপাড়ে উঠিয়ে মেরামত করছেন কৃষক রশীদ ব্যাপারী। ছবিটি আজ রোববার বিকেলে ফরিদপুর সদর উপজেলার সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৬ / ২২
চুয়াডাঙ্গার জীবননগরের নতুনপাড়া সীমান্তে গতকাল শনিবার বিএসএফের গুলিতে শিহাব উদ্দিন সজল নিহত হয়েছে। নিহত ব্যক্তির মা ও দুই বোনের আহাজারি। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: শাহ আলম
১৭ / ২২
‘প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ নিশ্চিত করে সুস্থ-সুন্দর পারিবারিক বন্ধন’ স্লোগান নিয়ে ১৪ থেকে ১৯ মে পর্যন্ত সপ্তাহব্যাপী সারা দেশে শুরু হয়েছে পরিবার পরিকল্পনা মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার কর্মসূচি। রংপুরে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে আলোচনা সভা শেষে সেবাগ্রহীতাদের খোঁজ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২২
জ্যৈষ্ঠের প্রখর রোদে অতিষ্ঠ হয়ে মধ্যে জমে থাকা বৃষ্টির পানিতে সিক্ত হতে নেমেছে শালিক। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে তোলা: আশরাফুল আলম
১৯ / ২২
‘প্রজাপতি, প্রজাপতি... কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা’-এমন রঙিন পাখা মেলে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের চারুকলা অনুষদের গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতির দল। ছবি: আশরাফুল আলম
২০ / ২২
আজ রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান ড. ফরাসউদ্দিন। ছবি : সাইফুল ইসলাম
২১ / ২২
বর্ষা আসতে আর বেশি দিন বাকি নেই। চকবাজারের ছাতা তৈরির কারখানাগুলোতে তাই ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগরেরা। প্রকার ও আকার ভেদে প্রতিটি ছাতা বিক্রি হয় ১৫০ টাকা থেকে ২৪০ টাকা। ছবিটি আজ রোববার বিকেলে চকবাজার এলাকা থেকে তোলা: সাইফুল ইসলাম
২২ / ২২
গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির সহকারী কমিশনার কানিজ ফাতেমার নেতৃত্বে পুরান ঢাকার ইসলামবাগ ওয়াটার ওয়াকার্স রোডের মা মেডিসিন পয়েন্ট থেকে সরকারি হাসপাতালে ব্যবহৃত (বিক্রয়ের জন্য নয়) বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করে পুলিশ। ছবিটি আজ রোববার চকবাজার থানা থেকে তোলা। ছবি- হাসান রাজা