কাঁঠালী চাঁপা প্রধানত বর্ষাকালের ফুল। এই গ্রীষ্মেও এ ফুল দেখা যায়। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
২ / ২০
পাকা ধানের খেতে পানি জমেছে। কাদাজল মাড়িয়ে ধান কাটায় নেমেছেন কৃষক হাছেন আলী। ছবিটি সোমবার সকালে বগুড়ার শহরতলির বাঁশবাড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৩ / ২০
খাবারের সন্ধানে দুটি শালিক। ছবিটি সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালী থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন
৪ / ২০
ভেলা নিয়ে খেলায় মেতেছে শিশুরা। ছবিটি রোববার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ার গোলাপি লিচুর বাম্পার ফলন হয়েছে। এলাকাজুড়ে উৎসবের আমেজ। ছবিটি রোববার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
৬ / ২০
ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গতকাল রোববার প্যারিসে সেনাসমাধির সামনে এক মিনিট নীরবতা পালন করেন। ছবি: রয়টার্স
৭ / ২০
রাজধানীতে আপন জুয়েলার্সের বিভিন্ন শাখায় গতকাল রোববার অভিযান চালান শুল্ক গোয়েন্দারা। এ সময় তাঁরা গুলশানের সুবাস্তু টাওয়ারে থাকা আপন জুয়েলার্সের শাখা সিলগালা করেন। ছবি: আশরাফুল আলম
৮ / ২০
আউশ ধানের বীজতলা তৈরির কাজ চলছে। বীজতলায় মই দেওয়ার কাজে যোগ দিয়েছে বাড়ির শিশুরা। ছবিটি গতকাল রোববার চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাধুরবাজার এলাকা থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন
৯ / ২০
বাজারে এসেছে পানি তাল। ছবিটি গতকাল রোববার চট্টগ্রাম নগরের কদমতলী মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
১০ / ২০
বেল্ট অ্যান্ড রোড ফোরামের প্রথম দিনে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের আগে পিয়ানো বাজাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবিটি গতকাল রোববার চীনের বেইজিং থেকে তোলা। ছবি: রয়টার্স
১১ / ২০
পাহাড়িদের কাছে এই কলা ‘কাট্টলী’ নামে পরিচিত। কলার কাঁদি নিয়ে বাজারে যাচ্ছেন এক পাহাড়ি তরুণ। ছবিটি রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের কামিলাছড়ি গ্রাম এলাকা থেকে সোমবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২০
পিরোজপুরের সন্ধ্যা নদীতে বড়শি ফেলে মাছ ধরছে লোকজন। ছবিটি গতকাল রোববার জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২০
দীর্ঘক্ষণ গণপরিবহন না পেয়ে অনেকেই এভাবে ব্যক্তিমালিকানার গাড়িতে উঠে পড়েন। ছবিটি সোমবার সকালে রাজধানীর হাতিরঝিলের রামপুরার অংশ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৪ / ২০
রমজান মাসকে সামনে রেখে দেশব্যাপী ন্যায্য মূল্যে নির্দিষ্ট কয়েকটি পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। এরই অংশ হিসেবে ময়মনসিংহ টিসিবি আঞ্চলিক কার্যালয় থেকে বৃহত্তর ময়মনসিংহের পাঁচটি জেলার জন্য চিনি, ছোলা, সয়াবিন তেল ও মসুর ডাল সরবরাহ করা হয়েছে। ছবিটি আজ সোমবার সকালে খাগডহর এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা
১৫ / ২০
বাজারে পাকা আম আসা শুরু করেছে। বিক্রি হচ্ছে হিমসাগর, গোপালভোগ ও ল্যাংড়া আম। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ২০
ক্ষতিগ্রস্ত ধান চাষি ও হাওর অঞ্চলের কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে সোমবার দুপুরে সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের বগুড়া জেলা শাখা মানববন্ধন করে। ছবিটি বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোহেল রানা
১৭ / ২০
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গাছের ছায়ায় ঘুমিয়ে নিচ্ছেন এক দিনমজুর। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
পদচারী সেতু ব্যবহার না করে যারা ঝুঁকি নিয়ে সড়ক পার হন তাদের বিরুদ্ধে প্রায়ই অভিযানে নামে ডিএমিপ’র ভ্রাম্যমাণ আদালত। আইন না মানার অভিযোগে নির্বাহী হাকিমের কাছে ধরে নিয়ে যাওয়া হচ্ছে একজনকে। রাজধানীর জুরাইন এলাকা থেকে আজ সোমবার ছবিটি তোলেন হাসান রাজা
২০ / ২০
গতকাল রোববার সাপ্তাহিক ছুটি থাকায় গুলশান ২ নম্বরের সুবাস্তু ইমাম টাওয়ারে অবস্থিত আপন জুয়েলার্সের এই শাখাটি সিলগালা করে দিয়েছিল শুল্ক গোয়েন্দারা। তাই আজ সোমবার সেখানে আবার অভিযান পরিচালনা করে তারা। ছবি: সাজিদ হোসেন