এক ঝলক (১৫ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
ফুলে ফুলে মধু আহরণে ঘুরে বেড়াচ্ছে রঙিন প্রজাপতি। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাঙামাটি সদরের সাপছড়ি বৌদ্ধ বিহার এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ২৮
বৃষ্টি শেষে বাঁশঝাড়ে খাবারের খোঁজে কাঠবিড়ালী। ছবিটি আজ খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ২৮
ফুল থেকে মধু আহরণে ব্যস্ত ছোট্ট মৌটুসি। ছবিটি আজ সকালে রাঙামাটি সদরের সাপছড়ি যৌথ খামারপাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৪ / ২৮
বৃষ্টি পেয়ে বের হয়েছে কুনোব্যাঙ। ছবিটি আজ খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৫ / ২৮
কানাডার টরন্টোয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হলিউডের তারকা দম্পতি অ্যাম্বার হিয়ার্ড ও জনি ডেপ। ছবিটি গতকাল সোমবার ‘ব্ল্যাক ম্যাস’ ছবির উদ্বোধনী অনুষ্ঠান থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৮
বৃষ্টির পানিতে খাল বিল এখন থইথই। তাই মাছ ধরায় ব্যস্ত জেলেরা। ছবি​টি মুন্সিগঞ্জের আলমপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৮
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর বিশেষ ছত্রীসেনাদের মহড়া। ছবিটি আজ ইনচিওন থেকে তোলা। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের সময় মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘের সেনাদের ইনচিওন ল্যান্ডিং অপারেশনসের ৬৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এই মহড়ার আয়োজন করা হয়। ছবি: রয়টার্স

৮ / ২৮
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাইকেলে করে গভর্নমেন্ট হাউসের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান-ওচা (মাঝখানে)। ছবিটি আজ মঙ্গলবার ব্যাংকক থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৮
দাবানলের তাড়ায় ঘর ছাড়ার সময় প্রিয় পোষা কুকুরটিকে সঙ্গে নিতে ভোলেননি এই নারী। ছবিটি গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মিডলটাউন শহরের একটি আশ্রয়কেন্দ্র থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৮
স্প্রিং ২০১৬ নিউইয়র্ক ফ্যাশনউ​ই​কে মিতসু লি শো-তে রানওয়েতে হাঁটছেন এক মডেল। ছবিটি গতকাল ১৪ সেপ্টেম্বর তোলা। ছবি: এএ​ফপি

১১ / ২৮
রাঙামাটি শহরের সাপ্তাহিক হাটে বিক্রির জন্য কুমড়োর ফুল তুলছেন এক নারী। ছবিটি আজ সকালে কাউখালীর ঘাগড়া কলাবাগান এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১২ / ২৮
গ্রামের রাস্তায় দুরন্ত শিশুদের এমন খেলা প্রায়ই চোখে পড়ে। ছবিটি গতকাল সোমবার রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ চর এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৩ / ২৮
সবই ঠিকঠাক ছিলেন। জার্মানির ফ্রাঙ্কফুর্ট মোটর শো উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সামনে প্রেজেন্টেশন দিচ্ছিলেন বিএমডব্লিউ’র প্রধান নির্বাহী হ্যারল্ড ক্রুগার। কিন্তু হঠাৎ অচেতন হয়ে​ পড়ে যান। ছবি: রয়টার্স

১৪ / ২৮
জাতীয় আয়কর দিবস-২০১৫ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইলে রাজস্ব ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এর আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছবি: সাইফুল ইসলাম

১৫ / ২৮
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে আজ মঙ্গলবার সকালে রাজধানীর কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন ১ ও ২-এ তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে কোনো রকম লেবেল ছাড়া চীন থেকে আমদানি করা নিম্নমানের এনার্জি সেভিং বাল্ব জব্দ করা হয়। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ২৮
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে সিলেট নগরে একটি অনু​ষ্ঠানে শোভাযাত্রার জন্য ভাড়া করে আনা হয়েছিল কালিবাদুর নামের এই হাতিটি। অনুষ্ঠান শেষ কুলাউড়া ফেরার পথে সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অনেকেই হাতির পিঠে চড়ে একটু​ শখ মেটান। অনেকে আবারও মোবাইল দিয়ে ছবিও তোলেন। এ সুযোগ মাহুতও কিছু আয় করে নেন। ছবিটি আজ দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ২৮
সংসারের বিভিন্ন কাজে প্রয়োজন হয় টুকরির। বাড়ির উঠানে বসে টুকরি তৈরি করছেন জালাল পাইকার। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর উত্তর মাঝপাড়া থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২৮
মাঠে কাজ করে ক্লান্ত একদল কৃষক বিশ্রামের জন্য ছায়ার খোঁজে যাচ্ছেন। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলার মাজপাড়া গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৯ / ২৮
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম বিক্রি করা হচ্ছে। টিকিট পেয়ে আনন্দিত এক ক্রেতা। ছবিটি চট্টগ্রামের নতুন রেলস্টেশন থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

২০ / ২৮
গোয়ালন্দ-তাড়াইল সড়কের দুই পাশের বিভিন্ন এলাকায় পাটকাঠি শুকাতে দেওয়া হয়েছে। ছবিটি ফরিদপুর সদরের কাচারির টেক এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২১ / ২৮
খুলনার ময়লাপোতা মোড়ে সন্ধ্যার বাজারে মাইকে ‘বরিশাল-বরগুনার ইলিশ মাছ’ বলে ঘোষণা দিয়ে মাছ বিক্রি করা হয়। ছবি: মো. সাদ্দাম হোসেন

২২ / ২৮
ছাগলছানা নিয়ে মাঠের দিকে যাচ্ছে দুই শিশু। ছবিটি ময়মনসিংহের সদর উপজেলার রূপাখালী গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

২৩ / ২৮
ভাদ্র মাসের গরমে ব্রহ্মপুত্রের পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি ময়মনসিংহের সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ-সংলগ্ন বেগুনবাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

২৪ / ২৮
দুর্গাপূজা সামনে রেখে পুরান ঢাকার নর্থব্রুক রোডের শ্রীশ্রী দুর্গামন্দিরের মৃৎশিল্পীদের ব্যস্ততার শেষ নেই। শিল্পীরা রাত-দিন পরিশ্রম করে একের পর এক প্রতিমা তৈরি করছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৮
ট্রাকচালক ফজলুর রহমান দুটি ষাঁড় পালন করেছেন। বিক্রির জন্য বগুড়ার কাহালু উপজেলার হাটে নিয়েছিলেন। প্রতিটির দাম হাঁকান ৫৫ হাজার টাকা। কিন্তু প্রত্যাশিত দাম না পাওয়ায় ফিরিয়ে নিচ্ছেন তিনি। ছবিটি মঙ্গলবার উপজেলার উলট্র গ্রাম থেকে পড়ন্ত বিকেলে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৬ / ২৮
ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে পশুর হাট। ফরিদপুরের টেপাখোলা সাপ্তাহিক হাটে দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসেন ব্যবসায়ীরা। এ সময় জায়গা না পেয়ে ব্যবসায়ীরা শহরের মুজিব সড়কে গরু নিয়ে ভিড় জমান। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৭ / ২৮
ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বৃহত্তম পশুর হাট বসে সিলেটের কাজিরবাজারে। ইতিমধ্যে বাজারে ব্যবসায়ীরা গরু-ছাগল নিয়ে আসতে শুরু করেছেন। বাজারের পাশে ডোকায় গরুর পরিচর্যা করছেন একজন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৮ / ২৮
মঙ্গলবার থেকে সারা দেশে খোলা বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজসহ নিত্যপণ্যের বিক্রি শুরু করেছে টিসিবি। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সামনে থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ