খানাখন্দ ভরা রাস্তায় জমে আছে পানি। আর অল্প বৃষ্টিতেই কর্দমাক্ত রাস্তায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ সারুলিয়া এলাকাবাসীর। ক্যানেল পাড়, পশ্চিম টেংরা, ডেমরা, ঢাকা, ১৫ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
২ / ৭
হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙে পানিতে পড়ে যায় একটি মাইক্রোবাস। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে বলে পুলিশ মনে করছে। দুর্ঘটনার সময় গাড়িতে কোনো যাত্রী ছিলেন না। চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: তারিকুর রহমান খান
৩ / ৭
ডিএনডি বাঁধের অভ্যন্তরে মাতুয়াইলের বিস্তীর্ণ এলাকা থেকে গত দুই দিনের বৃষ্টিতে জমে যাওয়া পানি এখনো নামেনি। নর্দমার ময়লা-দুর্গন্ধযুক্ত পানি জমে আছে সড়কে। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় লোকজন। ডেমরা, ১৪ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
৪ / ৭
নিপুণ হাতে দইয়ের পাত্র তৈরি করছেন গৃহবধূ। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ১৪ সেপ্টেম্বর। ছবি: সাজেদুল আলম