এক ঝলক (১৬ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
কাজ শেষে ছেলেকে ঠেলায় নিয়ে বাড়ি ফিরছেন এক বাবা। ছবিটি গতকাল শনিবার দুপুরের দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর থেকে তোলা। ছবি: সাইয়ান

২ / ২৬
কী যেন আলাপ করছে জোড়া ঘুঘু। ছবিটি গতকাল শনিবার পাবনার সুজানগর উপজেলার চিনাখরা এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৩ / ২৬
দূর্বা ঘাসে শিশিরের কণা জানান দিচ্ছে শীতের আগমনীবার্তা। ছবিটি আজ রোববার সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৪ / ২৬
শিশিরভেজা সবুজ ঘাসের ওপর পড়ে আছে আগাম শীতের ঝরা শিউলি ফুল। ছবিটি আজ রোববার সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৫ / ২৬
সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রথম শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখছে শিক্ষার্থীরা। আজ রোববার সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ছবি: আনিস মাহমুদ

৬ / ২৬
কলাপাতার ওপর বসে সতর্ক দৃষ্টি পাখিটির। ছবিটি আজ রোববার খুলনার লবণচরা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৭ / ২৬
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন ফটোজার্নালিস্ট ক্রীড়া উৎসব ২০১৬’-এর বিজয়ীদের সঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ওয়ালটনের কর্মকর্তারা। ছবি: প্রথম আলো

৮ / ২৬
নীলফামারীতে বেড়েছে কুকুরের উপদ্রব। কুকুরের কামড়ের শিকার হচ্ছে অনেকেই। ছবিটি শনিবার বিকেলে শহরের বাবুপাড়া মহল্লা থেকে তোলা। ছবি: মীর মাহমুদুল হাসান

৯ / ২৬
পাবনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার সকালে একটি শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করেন পাবনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। ছবিটি পাবনা শহরের জজকোর্ট সড়ক থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১০ / ২৬
অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পুরস্কার পেয়েছেন গণমাধ্যমের নয়জন কর্মী। রোববার বেলা দুইটায় ধানমন্ডিতে মাইডাস সেন্টারের মেঘমালা কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৬’ প্রদান করা হয়। ছবি: প্রথম আলো

১১ / ২৬
ইটভাটার কাজ শুরুর আগে ইট বহনকারী গাড়ি নিয়ে খেলায় মেতেছে দুরন্ত শিশুরা। ছবিটি আজ রোববার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১২ / ২৬
নদীতে বড়শি ফেলে মাছের অপেক্ষায় মৎস্য শিকারিরা। ছবিটি আজ রোববার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ২৬
বরইগাছে ফুল এসেছে। ফুলের মধুর লোভে গাছের আশপাশে প্রজাপতির ওড়াউড়ি। ছবিটি আজ রোববার সকালে পাবনা শহরের ভাঙা কালীবাড়ি ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৪ / ২৬
বাবার কাছে যেতে চায় সজীব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বরের শিশু ওয়ার্ড থেকে বার্ন ইউনিটে বাবা জাকির হোসেনের কাছে নিয়ে যাওয়ার সময় মামা স্বপন আলীর কোলে সজীব। ছবি: সাবিনা ইয়াসমিন

১৫ / ২৬
সড়ক বিভাজকে ফুটে থাকা ফুল। ছবিটি রোববার খুলনার সাচিবুনিয়া মোড় এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৬ / ২৬
যমুনা নদীর পাড়ে দলবেঁধে মাছ ধরছে একদল শিশু। ছবিটি রোববার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহদহ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ২৬
রাসেল প্রামাণিকের জালে ধরা পড়েছে বেশ বড় আকারের একটি বাঘাআইড়। পরে ব্যাপারিদের কাছে ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেছেন তিনি। ছবিটি রোববার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রৌহদহ খেয়াঘাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৮ / ২৬
রংপুরে তিস্তা নদীতে পানি কমছে। সেখানে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। ছবিটি রোববার রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাইকান এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৯ / ২৬
প্রখর রোদ থেকে রক্ষা পেতে বাঁশের সঙ্গে ছাতা আড়াআড়ি বেঁধে রেখেছেন ফুটপাতের এক দোকানি। ছবিটি রোববার রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২০ / ২৬
বকেয়া মজুরি প্রদান ও অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নতুন মজুরি কাঠামো বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএডিসি শ্রমিকেরা। ছবিটি রোববার দুপুরে পাবনার টেবুনিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন  (বিএডিসি) অফিসের সামনে থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২১ / ২৬
লাল শাপলা তুলে ফিরছে শিশু-কিশোরের দল। এরপর এগুলো বিক্রি করা হবে বাজারে। ছবিটি রোববার সকালে তারাকান্দা উপজেলার গাছতলা গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২২ / ২৬
কর্ণফুলী থানার চরপাথার ঘাটা এলাকার শুঁটকিপল্লিতে কাজে ব্যস্ত শ্রমিকেরা। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত শুঁটকির মৌসুম। ছবিটি রোববার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

২৩ / ২৬
রংপুরের তিস্তা চরাঞ্চলে আমন ধান কাটা শুরু হয়েছে। চর থেকে ধান কেটে নদীর কিনারে তা মাড়াই করছেন কৃষকেরা। ছবিটি রোববার রংপুরের গঙ্গাচড়ার বড়াইবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৪ / ২৬
বরিশালে বিপিএলের চতুর্থ আসরের খেলা চেয়ে অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন করে নগরবাসী। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: সাইয়ান

২৫ / ২৬
‘স্বাস্থ্য বাণিজ্য নয়, স্বাস্থ্য সেবা চাই’—স্লোগানে ওষুধ কালোবাজারিদের গ্রেপ্তার ও শাস্তি এবং বেআইনি চিকিৎসক ধর্মঘট প্রত্যাহারের দাবিতে খুলনার পিকচার প্যালেস মোড়ে রোববার মানববন্ধন করে খুলনার নাগরিক জোট। ছবি: সাদ্দাম হোসেন

২৬ / ২৬
রংপুরের গঙ্গাচড়ার পীরেরহাট এলাকায় মা-মেয়েকে চাল গুঁড়া করতে দেখা গেল। ছবি: মঈনুল ইসলাম