এক ঝলক (১৬ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
ভিয়েতনামের মক চাউ মালভূমিতে ‘মিস মিল্ক কাউ’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী দুধেল গাভিকে মুকুট পরিয়ে দেওয়া হচ্ছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার হ্যানয়ের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২১
যুক্তরাজ্যের লিভারপুলের এক পার্কে একরাশ ঝরা পাতার মধ্যে শিশুসহ এক নারী। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২১
কিশোর আলোর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ শুক্রবার সকালে ঢাকার মোহাম্মদপুরের সেন্ট যোসেফ স্কুলমাঠে আয়োজিত ‘কিআনন্দ’ শীর্ষক আনন্দমেলার উদ্বোধন। ছবি: জাহিদুল করিম

৪ / ২১
পাতার নিবিড় সমাবেশে উদাস এক পাখি। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২১
হেমন্তের ভরা ধানখেতে জমে আছে শিশির বিন্দু। ছবিটি আজ শুক্রবার সকালে রংপুর নগরের উত্তম বানিয়াপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৬ / ২১
শিশুকে স্কুলে দিয়ে বুনন কাজে ব্যস্ত এক মা। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার কুলটি মাধ্যমিক স্কুল থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ২১
দুর্গাপূজা উপলক্ষে চলছে কেনাকাটা। ছবিটি গতকাল রাতে রংপুর নগরের নবাবগঞ্জ বাজার থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৮ / ২১
রুশ যুদ্ধবিমান থেকে গতকাল বৃহস্পতিবার সিরিয়ায় আইএসের অবস্থানে বোমা হামলা চালানোর ছবিটি ভিডিও থেকে নেওয়া। ছবি: রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

৯ / ২১
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ভার্জিনে মাউন্টেইন বাইক প্রতিযোগিতার বাছাই পর্বে ফ্রান্সের এক প্রতিযোগী। সাইকেল নিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ের দিকে যাচ্ছেন তিনি। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

১০ / ২১
ভালোবাসার জাদু! চলন্ত দোতলা বাসের জানালায় বাইরের দিকে বিয়ের পোশাক পরে বসে আছেন এক তরুণী। তাঁর পাশেই জাদুবলে শূন্যে দাঁড়িয়ে জাদুকর লি শিন (ডানে)। ভালোবাসা ও বিয়ের সুন্দর দিক ফুটিয়ে তুলতে তাঁদের এই পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার চীনের হেনান প্রদেশের ঝেংঝাউ শহরের রাস্তা থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২১
গাছের গায়ে খাবার খুঁজছে কাঠঠোকরা পাখি। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১২ / ২১
মাকড়সার জালের মতো জড়িয়ে রয়েছে স্বর্ণলতা। নানা কবিরাজি ওষুধ তৈরিতে এটির কদর রয়েছে। ছবিটি শুক্রবার সকালে ফরিদপুর সদরের মুনসুরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৩ / ২১
সাইকেলে বিভিন্ন জিনিস নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করেন এক ফেরিওয়ালা। ছবিটি শুক্রবার দুপুরে ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের রূপাখালী গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১৪ / ২১
পাকা আউশ ধান তোলাতে ব্যস্ত পাহাড়ের নারী চাষিরা। ছবিটি শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের পেরাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৫ / ২১
ফাতেমা বেগম ২৮ শতাংশ জমিতে করলার চাষ করেছেন। ফলন ভালো হয়েছে, দামও পাচ্ছেন ভালো। ছবিটি শুক্রবার বগুড়ার শাজাহানপুর উপজেলার সোনাইদীঘি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ২১
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুলে ছেলেদের গোসল করার সুযোগ দেওয়া হয়েছে। ছবিটি আজ শুক্রবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৭ / ২১
ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের সেন্ট যোসেফ স্কুলমাঠে আজ শুক্রবার কিশোর আলোর দুই বছর পূর্তিতে ‘কিআনন্দ’ আনন্দমেলায় সাইকেলের কসরত দেখাচ্ছে কয়েকজন। ছবি: হাসান রাজা

১৮ / ২১
কিশোর আলোর দুই বছর পূর্তিতে ‘কিআনন্দ’ আনন্দমেলায় বিকেলে হাঁড়িভাঙা খেলায় মেতেছে কয়েকজন। আজ শুক্রবার ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের সেন্ট যোসেফ স্কুলমাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: হাসান রাজা

১৯ / ২১
কিশোর আলোর দুই বছর পূর্তিতে ‘কিআনন্দ’ আনন্দমেলায় জাদু দেখে মুগ্ধ হয়ে আছে শিশু-কিশোরেরা। আজ শুক্রবার ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের সেন্ট যোসেফ স্কুলমাঠে এ আয়োজন করা হয়। ছবি: হাসান রাজা

২০ / ২১
কিশোর আলোর দুই বছর পূর্তিতে ‘কিআনন্দ’ আনন্দমেলায় শেষ বিকেলে ছিল জলের গানের পরিবেশনা। আজ শুক্রবার ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের সেন্ট যোসেফ স্কুলমাঠে এ আয়োজন করা হয়। ছবি: হাসান রাজা

২১ / ২১
ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের সেন্ট যোসেফ স্কুলমাঠে কিশোর আলোর দুই বছর পূর্তিতে ‘কিআনন্দ’ আনন্দমেলায় আজ শুক্রবার বিকেলে ‘ফ্ল্যাশ মবে’ উৎসবে মেতেছে উপ​স্থিত অতিথিরা। ছবি: হাসান রাজা