এক ঝলক (১৬ অক্টোবর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। আগে যেখানে একটি নৌকায় ১০ থেকে ১২ জনকে তোলা হতো, সেখানে এখন ২ থেকে ৩ জনকে নেওয়া হয়। করোনার কারণে পর্যটন কর্তৃপক্ষের আদেশে এ নিয়ম মেনে চলছেন বোটের মালিকেরা। রাঙামাটি পর্যটন এলাকার ঝুলন্ত সেতুসংলগ্ন কাপ্তাই হ্রদ, ১৬ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৭
কুল গাছে ফুল এসেছে।  নতুন ফুলের টানে এসেছে প্রজাপতি। কল্যাণপুর, খাগড়াছড়ি, ১৫ অক্টোবর
ছবি: নীরব চৌধুরী
৩ / ৭
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জোয়ারে আসা পানিতে বিপর্যস্ত নাছির মাঝি, কোড়ার হাট ও হ্যাতনার হাট এলাকার পরিবারগুলো। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে তাঁদের ত্রাণ দেওয়া হয়। ধনিয়া, ভোলা, ১৫ অক্টোবর
ছবি: নেয়ামতউল্যাহ
৪ / ৭
পরমাণু বিভাগের বাগানে ফুটেছে দৃষ্টিনন্দন ফুল। মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা, ১৬ অক্টোবর। ছবি: এম সাদেক
ছবি: এম সাদেক
৫ / ৭
কমপিউটার আসায় টাইপরাইটারদের হাতে এখন তেমন কাজ নেই। জজকোর্ট, কুমিল্লা, ১৬ অক্টোবর
ছবি: এম সাদেক
৬ / ৭
পুকুরের পানিতে সবুজ শেওলায় খাবার খুঁজছে হাঁসের দল। শরৎ চৌধুরী, খাগড়াছড়ি, ১৬ অক্টোবর
ছবি: নীরব চৌধুরী
৭ / ৭
সবুজ পাহাড়ে ফুটেছে দোলনচাঁপা ফুল। শরৎ চৌধুরী, খাগড়াছড়ি, ১৬ অক্টোবর
ছবি: নীরব চৌধুরী