বঙ্গ বাহাদুরকে নিয়ে আর কাউকে ভাবতে হবে না। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় জামালপুরের সরিষাবাড়ীর কয়ড়া গ্রামের মাঠে মারা গেছে হাতিটি। ছবি: শফিকুল ইসলাম
২ / ১৬
রিও অলিম্পিক স্টেডিয়াম লাগোয়া এলাকার পেছনে অস্ত যাচ্ছে সূর্য। ছবিটি গত রোববারের। ছবি: রয়টার্স
৩ / ১৬
পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি। ছবিটি আজ মঙ্গলবার সকালে মনিরামপুরের পাড়দিয়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
৪ / ১৬
বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে মাছ ধরার ফাঁদ চাঁই। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার পাট পাশা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৫ / ১৬
আমনের চারা লাগানোর কয়েক দিন পরই টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। ছবিটি আজ মঙ্গলবার সকালে যশোরের মনিরামপুর পাড়দিয়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
৬ / ১৬
বন্যার পানিতে ভেসে যাওয়া মাছ ধরায় ব্যস্ত গ্রামবাসী। ছবিটি আজ মঙ্গলবার সকালে যশোরের মনিরামপুরের পাড়দিয়া গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
৭ / ১৬
পাটের আবাদ বেড়েছে। আঁশ ছাড়িয়ে পাটখড়ি নিয়ে ফিরছেন দুই কৃষক। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৮ / ১৬
খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে খানাখন্দ হয়েছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৯ / ১৬
টানা বৃষ্টিতে চেঙ্গি নদীতে পানি বেড়েছে। এর মধ্যেও অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে ইঞ্জিনচালিত নৌকা। ছবিটি আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১০ / ১৬
সেরা সাঁতারুর খোঁজে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীরা। ৬৪ জন সাঁতারুর মধ্যে ১০ জন দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আজ মঙ্গলবার বগুড়া শহরের খান্দার এলাকার জেলা সুইমিং পুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজন করে বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনী। ছবি: সোয়েল রানা
১১ / ১৬
প্রশ্নপত্রের কাঠামো পরিবর্তন না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সাড়ে তিন ঘণ্টা রাখার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: সোয়েল রানা
১২ / ১৬
শরৎকাল শুরু হয়েছে। আকাশে জমতে শুরু করেছে সাদা মেঘের ভেলা। বৃষ্টি নেই বেশ কিছুদিন। চড়া রোদে খাল-বিলের পানিও শুকিয়ে যাচ্ছে দ্রুত। তাই বিদ্যালয় থেকে ফিরে তিন বন্ধু জমির আইল দিয়ে জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছে। ছবিটি মঙ্গলবার দুপুরের দিকে রংপুরের পীরগাছা উপজেলার নব্দীগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
সিলেটের বিভিন্ন এলাকায় চলছে আমন ধান রোপণ। কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন জমি প্রস্তুত ও আমন চারা রোপণে। প্রচণ্ড রোদে চারা রোপণ করে ক্লান্ত হয়ে পড়া কৃষকেরা পানি পান করে শীতল হওয়ার চেষ্টা করছেন। ছবিটি মঙ্গলবার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৬
বসন্তবাউড়ি পাখিটির ছবি সিলেট নগরের টিলাগড় ইকোপার্কের বাঘমারা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তোলা। এটিকে পরে অবমুক্ত করে পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ ও প্রাধিকারের সদস্যরা। ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৬
বন্যার কারণে রাজধানীর আশপাশের নিচু এলাকাগুলোতে পানি ঢুকেছে। ঢাকা-আরিচা মহাসড়কের আশপাশের ইটভাটাগুলো পানিতে ডুবে গেছে। ছবিটি মঙ্গলবার বিকেলে আমিনবাজার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৬ / ১৬
রাজধানীর রেলক্রসিংগুলোতে ট্রেন আসার আগে এভাবে যানবাহনগুলোর চালকেরা তড়িঘড়ি করে পার হওয়ার চেষ্টা করেন। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। ছবিটি মঙ্গলবার বিকেলে এফডিসির সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম