এক ঝলক (১৬ আগস্ট ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে তীব্র যানজট। ছবিটি আজ বুধবার বিকেলে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২ / ২৩
মহাসড়কের ওপর দিয়ে বইছে বন্যার পানি। ফলে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ছবিটি আজ বুধবার জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের মহিরামপুর এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

৩ / ২৩
বুনো ফুলের ছবিটি সম্প্রতি রাজধানীর মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৪ / ২৩
রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তরের সামনে খানাখন্দে ভরা সড়কে পানি জমে আছে। দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও চালকেরা। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: আশরাফুল আলম

৫ / ২৩
রাজধানীতে বৃষ্টির মধ্যে রিকশায় করে গন্তব্যে যাচ্ছেন এক যাত্রী। ছবিটি আজ বুধবার সকালে আগারগাঁও থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৬ / ২৩
গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৩
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের সীমানায় সাগরে ভেসে বেড়াচ্ছেন এক নারী। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৮ / ২৩
ভারতের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে পুলিশের এক সদস্যের কসরত। ছবিটি মঙ্গলবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৩
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৭২ তম বার্ষিকীতে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হচ্ছে। ছবিটি মঙ্গলবার জাপানের টোকিও থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৩
কোরীয় উপদ্বীপে শান্তির দাবিতে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যঙ্গচিত্রের ব্যানার নিয়ে বিক্ষোভ। ছবি: এএফপি

১১ / ২৩
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবিটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তন থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১২ / ২৩
বানের পানিতে ভিজে গেছে চাল। সেই ভেজা চাল সড়কের ওপর বিছিয়ে শুকিয়ে নিচ্ছেন এক দম্পতি। ছবিটি গতকাল মঙ্গলবার দিনাজপুরের বিরল উপজেলার দামাইল সিনিয়াপাড়া গ্রামের দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ২৩
বানের পানিতে দিনাজপুরের নাসরিন বেগমের বসতি ডুবে গেছে। ভিজে গেছে তাঁর ছেলেমেয়ের বই। সেগুলো শুকানোর চেষ্টা করছেন তিনি। ছবিটি গতকাল মঙ্গলবার দিনাজপুরের সদর উপজেলার পুনর্ভবা নদীর কাঞ্চন সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২৩
সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। ছাতা ছাড়া উপায় কী? ছবিটি আজ বুধবার রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৫ / ২৩
জামালপুরের সরিষাবাড়ী পৌরশহরের রেলওয়ে স্টেশন থেকে উপজেলা ডাকঘর পর্যন্ত রেললাইন বন্যার পানির নিচে। ফলে আজ বুধবার সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ছবিটি বুধবার তোলা। ছবি: শফিকুল ইসলাম

১৬ / ২৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে উঠেছে করতোয়া নদীর পানি। ঝুঁকি নিয়ে এ সড়কে যানবাহন চলাচল করছে। ছবিটি বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের তরফমনু এলাকা থেকে তোলা। ছবি: শাহাবুল শাহীন

১৭ / ২৩
রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীতে প্রবল স্রোত থাকায় ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এতে করে উভয় ঘাটে শত শত গাড়ি আটকা পড়ছে। ছবিটি বুধবার দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক

১৮ / ২৩
দিনাজপুরের বেশ কিছু এলাকায় বন্যার পানির উচ্চতা কমছে। ছবিটি আজ বুধবার পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৯ / ২৩
বন্যার পানিতে ডুবে গেছে নাসিমা বেগমের বসতি। বসতি ছেড়ে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। ছবিটি গতকাল মঙ্গলবার দিনাজপুরের বিরল উপজেলার গনির মোড় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২০ / ২৩
বন্যায় তলিয়ে গেছে ফসলের মাঠ। বন্যার পানির সঙ্গে আসা মাছ শিকারে নেমেছেন জেলেরা। ছবিটি আজ বুধবার ফরিদপুর সদর উপজেলার আদমপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২১ / ২৩
ঘরের মেঝেতে হাঁটুপানি। আশপাশে উঁচু জায়গা না থাকায় নৌকাতেই পাততে হয়েছে সংসার। ছবিটি বুধবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে তোলা। ছবি: প্রথম আলো

২২ / ২৩
বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে কয়েকজন কিশোর। ছবিটি আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৩ / ২৩
পাহাড়ি ঝরনা বর্ষায় পায় পরিপূর্ণতা। ঝরনার রূপ দেখতে এবং ঝরনার জলধারায় গা ভেজাতে আসছেন ভ্রমণপিপাসুরা। ছবিটি আজ বুধবার রাঙামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের সাহসবান্দা এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা