এক ঝলক (১৬ এপ্রিল, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
সামাজিক দূরত্বের বালাই নেই। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই স্বল্পমূল্যে ওএমএসের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছেন ভোক্তারা। শ্যামলী, ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: আবদুস সালাম

২ / ২১
সামাজিক দূরত্ব বজায় রেখে একটি বেসরকারি ব্যাংক প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে ত্রাণ তৎপরতা চালায়। মাটিডালি উচ্চ বিদ্যালয়, বগুড়া, ১৬ এপ্রিল। ছবি: সোয়েল রানা

৩ / ২১
সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করতে বলা হলেও তা মানছেন না অনেকেই। রাজধানীর শ্যামবাজার কাঁচাবাজারে দুপুরে যানবাহন ও মানুষের ভিড়। ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: দীপু মালাকার

৪ / ২১
করোনাভাইরাসের সংক্রমণের কারণে মাস্কের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। তাই এক পান বিক্রেতা এখন মাস্ক বিক্রি করছেন। আম্বরখানা, সিলেট, ১৫ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

৫ / ২১
রাজধানীর পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকা লকডাউন করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের নিষেধ উপেক্ষা করে লোকজন চলাচল করছে। ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: দীপু মালাকার

৬ / ২১
মিটফোর্ড হাসপাতাল এলাকায় বিক্রি হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম ও কেমিক্যাল দ্রব্য। ক্রেতা-বিক্রেতারা মানছেন না সামাজিক দূরত্ব। বাবু বাজার, ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: দীপু মালাকার

৭ / ২১
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ফটকে স্থাপন করা এই গেট স্বয়ংক্রিয়ভাবে ছিটায় জীবাণুনাশক। রাজারবাগ, ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: দীপু মালাকার

৮ / ২১
করোনার জন্য দেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ সব ধরনের দোকানপাট। তবে বন্ধের আওতামুক্ত রয়েছে ওষুধের দোকান। সদরঘাট এলাকা, ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: দীপু মালাকার

৯ / ২১
করোনাভাইরাসের কারণে চট্টগ্রাম থেকে সরাসরি গাড়ি দিয়ে খাগড়াছড়িতে আসতে পারেনি। মানিকছড়ি উপজেলা থেকে ট্রাকে করে খাগড়াছড়িতে আসেন গার্মেন্টস কর্মী ও শিক্ষার্থীরা। পথে বৃষ্টি নামলে বাঁচার চেষ্টা করছেন তাঁরা। জিরোমাইল, খাগড়াছড়ি, ১৫ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

১০ / ২১
করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ। কিন্তু পাহাড়ের ইটভাটার শ্রমিকেরা ঝুঁকি নিয়ে ভাটায় কাজ চালিয়ে যাচ্ছেন। কমলছড়ি সড়ক, খাগড়াছড়ি, ১৫ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

১১ / ২১
লকডাউনেও সিলেট নগরে যানবাহন ও মানুষজনের উপস্থিতি বেড়েই চলেছে। অপ্রয়োজনে বের হওয়া যানবাহন নিয়ন্ত্রণ করতে নগরের বিভিন্ন এলাকায় সড়ক বন্ধ করেছে পুলিশ। চৌহাট্টা, সিলেট, ১৬ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

১২ / ২১
চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসের কর্মীরা আজ খাগড়াছড়ি জেলায় নিজ নিজ বাড়ি ফেরেন। ফেরার আগে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করতে দীর্ঘ লাইনে অপেক্ষা করেন তাঁরা। জিরোমাইল, খাগড়াছড়ি, ১৫ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

১৩ / ২১
করোনাভাইরাসের প্রভাবে মাঠ থেকে মিষ্টি কুমড়া বিক্রি করতে পারেনি কৃষকেরা। তাই মাঠেই পচে গেছে। সেগুলো ফেলে দেওয়া হচ্ছে। কালিবালা গ্রাম, বগুড়া, ১৬ এপ্রিল। ছবি: সোয়েল রানা

১৪ / ২১
নিজস্ব অর্থায়নে মিরপুরের আদর্শ বিদ্যানিকেতনের সামনে একটি জীবাণুনাশক টানেল স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আর্তনাদ’। এই টানেলটির ভেতর দিয়ে হেঁটে গেলে ব্যক্তির শরীরে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক ছিটানো হয়। মিরপুর ৬, ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: আবদুস সালাম

১৫ / ২১
গরমে একটু স্বস্তি দেয় রসে ভরা তরমুজ। আড়তে আড়তে তোলা হচ্ছে মৌসুমি এ ফল। রাধানগর, পাবনা, ১৬ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

১৬ / ২১
ত্রাণ কার্যক্রমে দুর্নীতি না করার শপথ নিচ্ছেন পাবনা সদর উপজেলার সব ইউপি চেয়ারম্যান। শপথবাক্য পাঠ করাচ্ছেন স্থানীয় সাংসদ গোলাম ফারুক। সদর উপজেলা পরিষদ, পাবনা, ১৬ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

১৭ / ২১
করোনা–সংক্রান্ত সব নির্দেশনা উপেক্ষা করে রাতভর হেঁটে ঢাকা থেকে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যাচ্ছেন পোশাকশ্রমিকেরা। চরকালীবাড়ি, ময়মনসিংহ, ১৬ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন

১৮ / ২১
বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। কারখানা মালিকপক্ষ বেতন নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ তাঁদের। ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: খালেদ সরকার

১৯ / ২১
বকেয়া বেতনের দাবিতে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কের চিত্র। ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: খালেদ সরকার

২০ / ২১
রাজধানীর অনেক এলাকা ‘লকডাউন’ করা। সে রকম একটি এলাকায় পুলিশের তৎপরতা। নবাবপুর রোড, ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম

২১ / ২১
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বেড়েছে জীবাণুনাশক দ্রবণ ও যন্ত্রের চাহিদা। চীন থেকে আসা এসব পণ্য হাতে এক বিক্রেতা। দাম—৯০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত। নবাবপুর রোড, ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম