আর্জেন্টিনা করডোবা প্রদেশে গতকাল শুক্রবার অনুষ্ঠিত ডাকার র্যালি ২০১৬-তে অংশ নেওয়া ফ্রান্সের এক চালক তাঁর গাড়ি চালিয়ে যাচ্ছেন। ছবি: রয়টার্স
২ / ১৪
হালের গরু নেই, তাই নিজেই মই টেনে বোরো খেত তৈরি করছেন কৃষক সেকান্দার আলি। ছবিটি গতকাল শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
৩ / ১৪
চট্টগ্রাম নগরের আজ উন্নয়ন ও বিল্ডিং উন্নয়নের নামে অতিরিক্ত ফি বাতিল করার দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবকেরা। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে দামপাড়া বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল
উদীচীর মেলায় ঐতিহ্যবাহী বায়োস্কোপ দেখছে শিশুরা। গতকাল শুক্রবার মানিকগঞ্জে পৌষ-পার্বণ মেলার আয়োজন করে উদীচী জেলা সংসদ। ছবি: আব্দুল মোমিন
৬ / ১৪
এবার বাউকুলের ভালো ফলন হয়েছে। বাজারে প্রতি কেজি বাউকুল ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছবিটি আজ নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
৭ / ১৪
পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ও বাগেরহাটের চরবানিয়ারি ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে বলেশ্বর নদ। এর ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থীসহ ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে চার গ্রামের ২৫ হাজার মানুষ। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
৮ / ১৪
বনের হাতি খাবারের খোঁজে চলে আসছে লোকালয়ে। এ থেকে বাঁচতে লোকালয়ের বাসিন্দারা ঠাঁই নিয়েছে গাছে। ঘটনাটি ঘটেছে মিয়ানমারের কেয়াত চুয়াং শহরতলিতে। ছবি: এএফপি
৯ / ১৪
শুষ্ক মৌসুমে পানির কষ্টে পড়েন চরাঞ্চলের মানুষ। মায়ের রান্নার কাজে সহায়তার জন্য দুই বোন হামিদা ও সুমি বাড়ির কাছে পদ্মা নদীর পাড় থেকে পানি নিয়ে বাড়ি ফিরছে। ছবিটি আজ শনিবার দুপুরে ফরিদপুর চরভদ্রাসন উপজেলার জয়নুদ্দিন বিশ্বাসের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১০ / ১৪
যশোরের প্রধানতম ঐতিহ্য খেজুরের রস, গুড় ও পাটালি; যা গ্রামগঞ্জে পিঠা-পায়েসসহ নানা মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়। যশোর চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট আজ শনিবার দিনব্যাপী খেজুর গুড়ের শিল্প মেলার আয়োজন করে। মেলায় খেজুরের রস ও গুড় দিয়ে বানানো নানা রকম পিঠা-পায়েসের পসরা বসে। ছবিটি আজ বিকেলে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
১১ / ১৪
শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় খাদিজা আক্তার (১২) নামে এক শিক্ষার্থী নিহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ বাসটির ড্রাইভারকে গ্রেপ্তার করে। ছবিটি শাহবাগ থানা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১২ / ১৪
দুর্ঘটনার আশঙ্কা থাকা সত্ত্বেও অনেকেই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। ছবিটি শনিবার দুপুরে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৩ / ১৪
রাজধানীর শাহবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত খাদিজা আক্তারের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছবিটি ঢাকা মেডিকেল কলেজ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৪ / ১৪
বই পড়ে বই পুরস্কার পেল শিক্ষার্থীরা। বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে আজ শনিবার রমনা বটমূলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। সন্ধ্যায় সেখানে মোমবাতি প্রজ্বালন করে শিক্ষার্থীরা। আজ সন্ধ্যায় ছবিটি তুলেছেন সাবিনা ইয়াসমিন৷