গাছভরা বরই। ছবিটি গতকাল রোববার বগুড়ার শাজাহানপুর উপজেলার জামুন্না গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
২ / ১৮
আলোচিত সাত খুন মামলার রায় আজ সোমবার। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: সাজিদ হোসেন
৩ / ১৮
প্রচণ্ড শীতের কারণে কনকনে ঠান্ডা বাতাস থেকে রক্ষা পেতে মুখে কাপড় বেঁধে মোটরসাইকেল চালাচ্ছেন এক নারী। ছবিটি আজ সোমবার চীনের রাজধানী বেইজিং থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৮
ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের বারা দ্য টিহিকো সৈকতে গ্রীষ্মের মজা নিতে সমুদ্র স্নান করছেন পর্যটকেরা। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
৫ / ১৮
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বার্ষিক সম্মেলন হতে যাওয়া কংগ্রেস সেন্টারটি তুষারে ঢেকে গেছে। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৮
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে গর্ভপাতের অধিকারের বিষয়ে বিক্ষোভ করেন ট্রাম্প বিরোধীরা। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
৭ / ১৮
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সামরিক সদর দপ্তরের লেক পার হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৮
সুন্দরবনের কোল ঘেঁষে বয়ে চলা ঢাংমারী নদীতে নৌকা বেয়ে চলছেন এক নারী। ছবিটি আজ সোমবার খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৮
পুরো গাছই যেন পাখির বাসা। খাবারের সন্ধানে দিনের বেলায় যেখানেই থাকুক সন্ধ্যা হলেই সব চলে আসে নিজ ঠিকানায়। গাছের পাতায় পাতায় শুধু চড়ুই পাখি। কিচিরমিচির শব্দে মুখরিত থাকে পুরো এলাকা। গতকাল রোববার রাত সাড়ে নয়টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ছবিটি তুলেছেন এমদাদুল হক
১০ / ১৮
কাঠের গুঁড়ি, ইঞ্জিন নৌকার তেল ও নিষিদ্ধ পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্যে কাপ্তাই হ্রদের পানি দূষিত হচ্ছে। হ্রদের পানির বিভিন্ন জায়গায় কালো হয়ে গেছে। রাঙামাটি শহরের সমতাঘাট এলাকার কাপ্তাই হ্রদ থেকে আজ সোমবার সকালে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৮
সিলেট নগরের সিটি পয়েন্ট এলাকায় সড়কের পাশেই ঝাঁপিতে করে কমলা বিক্রির জন্য দাঁড়িয়ে ছিলেন ভ্রাম্যমাণ এক বিক্রেতা। ব্যস্ত সড়কে হঠাৎ অটোরিকশার পেছনে আটকে যায় কমলার ঝাঁপি। চালক গাড়ির গতি কমানোর আগেই বেশ কয়েকটা কমলা পড়ে যায় সড়কে। পরে পথচারীরা সেগুলো তুলে দেন। ছবিটি আজ সোমবার বেলা সোয়া একটার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১২ / ১৮
খাবারের খোঁজে চুপটি মেরে বসে আছে মাছরাঙা পাখিটি। ছবিটি আজ সোমবার সকালে বগুড়া শহরের জহরুলনগর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৩ / ১৮
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শীতবস্ত্র বিতরণ করেন। ছবিটি আজ সোমবার সকালে কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: প্রথম আলো
১৪ / ১৮
জমিতে হালি পেঁয়াজ (চারা পেঁয়াজ) রোপণের আগে পানি দিয়ে জমি ভেজানো হচ্ছে। ছবিটি সম্প্রতি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের খয়রান এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৮
জমিতে রোপণ করার জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে হালি পেঁয়াজ (চারা পেঁয়াজ)। ছবিটি সম্প্রতি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৮
এখন বোরো মৌসুমে কৃষকের মাঠে চলছে পুরো কর্মজজ্ঞ। ফরিদপুর সদর উপজেলার গদাধর ডাঙ্গী এলাকার কৃষক দেলোয়ার হোসেন তাঁর স্ত্রী চম্পা বেগমকে নিয়ে ধান রোপণের জন্য নিজের ১০ শতাংশ জমি প্রস্তুত করছেন। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৭ / ১৮
বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা
১৮ / ১৮
নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উদ্যোগে আজ সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) প্রধান নির্বাহী কর্মকর্তা আর্ল জে উইলকিনসন। তাঁর বামে মনজুরুল আহসান বুলবুল ও ডানে রয়েছেন মাহফুজ আনাম। ছবি: জাহিদুল করিম