ফুলের সঙ্গে প্রজাপতির মিতালি। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার বৈকালী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।
২ / ১৬
গাছে ফুটে আছে দৃষ্টিনন্দন জারবেলা ফুল। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার বৈকালী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।
৩ / ১৬
পবিত্র রমজানে ভারতের শ্রীনগরের জামে মসজিদে গতকাল বুধবার এক মুসল্লি দুই হাত তুলে মোনাজাত করেন। ছবি: রয়টার্স
৪ / ১৬
ইউরোপের দীর্ঘতম বালিয়াড়িতে লোকজন হাঁটছেন। ছবিটি গতকাল বুধবার ফ্রান্স থেকে তোলা। ছবি: রয়টার্স
৫ / ১৬
বান্ধবীকে হত্যা মামলায় দণ্ডাদেশের বিষয়ে শুনানিতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া হাইকোর্টের এজলাসকক্ষে অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াস। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৬
গাছের ডালে ‘বউ কথা কও’ পাখি। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার রায়েরমহল এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।
৭ / ১৬
মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে খাবার খুঁজছে একটি কানিবক। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
৮ / ১৬
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলের প্রশিক্ষণ চলাকালে তা দেখার চেষ্টা করছেন এক ভক্ত। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: এএফপি
৯ / ১৬
বিশ্ব ইয়োগা দিবসকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে ইয়োগার প্রশিক্ষণ সেশনে অংশ নেয় শিক্ষার্থীরা। ছবি: রয়টার্স
১০ / ১৬
ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশের উপকূলীয় শহর প্রোবোলিনগোর পেসিসির সৈকতে ভেসে আসা মৃত তিমির পিঠে চড়ে বেড়াচ্ছে শিশুরা। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা: রয়টার্স
১১ / ১৬
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চায়না টাউনে জুয়েলারি দোকানে গ্রাহকের অপেক্ষায় এক দোকানি। ছবিটি সম্প্রতি তোলা: রয়টার্স
১২ / ১৬
ধীরে ধীরে জমে উঠছে ঈদের কেনাকাটা। মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। আজ বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা সিটি শপিং মলে এমন ভিড় দেখা গেল। ছবি: আবদুস সালাম
১৩ / ১৬
নাইটিঙ্গেল মেডিকেল কলেজের কার্যক্রম পুনরায় চালু করাসহ চার দফা দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সচিবালয়ের সামনে মানববন্ধন করেন ওই কলেজের শিক্ষার্থীরা। তাঁরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপিও দেন। ছবি: আবদুস সালাম
১৪ / ১৬
ঈদ উপলক্ষে রাজধানীর শনির আখড়ার বাঁশপট্টি এলাকায় শুরু হয়েছে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলা। একটি স্টলে পোশাক দেখছেন তাঁরা। ছবি: আবদুস সালাম
১৫ / ১৬
ঈদ সামনে রেখে পোশাক কারখানার পাইকারি জামাকাপড় বিক্রয় শুরু হয়েছে। ছবিটি পূর্ব আগানগর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আজ বৃহস্পতিবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১৬ / ১৬
প্রচণ্ড গরমে একজন রিকশাচালক ফুটপাতের ওপর রিকশা রেখে ঘুমিয়ে পড়েছেন। ছবিটি আবদুল গনি রোড থেকে আজ বৃহস্পতিবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম