ফিলিপাইনের মারাউই শহরের বেশির ভাগ দখল এখন মুসলিম বিদ্রোহী গোষ্ঠী মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট বা এমআইএলএফের দখলে। শহরটিকে তাদের হাত থেকে দখলমুক্ত করতে সেনা অভিযান চলছে। অভিযান চলাকালে ১৬ জুন বিধ্বস্ত একটি ভবন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। ছবি: রয়টার্স
২ / ১৫
ইছামতী নদীতে সন্ধ্যায় মাছ ধরার ফাঁদ ডারকি (খলশানি) ফেলে রেখেছিলেন এই ব্যক্তি। পরের দিন সকালে ডারকি ঝেড়ে মাছ সংগ্রহ নেমে পড়েছেন তিনি। ছবিটি আজ শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা হাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৩ / ১৫
লন্ডনের কেনসিংটনে গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহত ব্যক্তিদের উদ্দেশে লোকজন শোক প্রকাশ করে বার্তা লিখছেন এই বোর্ডে। বোর্ডটি পুড়ে যাওয়া এই ভবনের কাছেই। ছবি: রয়টার্স
বুনো ফুলগাছের ডালে বসে আছে লাল রঙের ফড়িং। ছবিটি আজ শুক্রবার সকালে সিলেট নগরের তাঁতিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৬ / ১৫
সৌন্দর্য ছড়াচ্ছে লাল ক্যামেলিয়া। ছবিটি বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়া উপজেলার কৈয়া এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৫
পাশাপাশি শোভা পাচ্ছে দুটি ঝুমকা লতা ফুল। ছবিটি বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়া উপজেলার কৈয়া এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৫
বর্ষায় ফুটছে চালতা ফুল। ছবিটি বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরের আপার পেরাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৯ / ১৫
পাকিস্তানের লাহোরের একটি কারখানায় সেমাই শুকাতে ব্যস্ত এক শ্রমিক। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এএফপি
১০ / ১৫
ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে একটি জাহাজ থেকে উদ্ধার করা অভিবাসীদের ১৬ জুন ইতালিয়ান কোস্টগার্ডের ভেসেলে করে নিয়ে যাওয়া হচ্ছে। সেভ দ্য চিলড্রেনের কর্মীরা তাদের উদ্ধার করে। ছবি: রয়টার্স
১১ / ১৫
লন্ডনের টাওয়ার হ্যামলেটের মেফ্লাওয়ার প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
১২ / ১৫
আগে পাটখড়ি কেবল জ্বালানি আর ঘরের বেড়ার কাজে ব্যবহার করা হতো। এখন সেই পাটখড়ির ছাই রপ্তানি হচ্ছে। এই ছাই থেকে কার্বন পেপার, কম্পিউটার ও ফটোকপিয়ারের কালি, আতশবাজি ও ফেসওয়াশের উপকরণ, মুঠোফোনের ব্যাটারি, প্রসাধনীপণ্য, দাঁত পরিষ্কারের ওষুধ ইত্যাদি তৈরি হয় বিদেশে। বাংলাদেশ থেকে পাটখড়ির ছাইয়ের প্রধান আমদানিকারক দেশ চীন। ছবিটি আজ শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৩ / ১৫
ইতালিয়ান কোস্টগার্ডের নৌযান ‘ফিওরিলো’-তে ওঠার অপেক্ষায় অভিবাসীরা। এটিতে করে তাদের ফেরত পাঠানো হবে। ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে একটি জাহাজ থেকে সেভ দ্য চিলড্রেনের কর্মীরা তাদের উদ্ধার করে। ছবিটি ১৬ জুন তোলা। ছবি: রয়টার্স
১৪ / ১৫
কম্বোডিয়ার রাজধানী নমপেনের উপকণ্ঠে বিক্রির জন্য সবজি কিনে নিয়ে যাচ্ছেন এক নারী। কিন্তু সবজির ওজন বেশি হয়ে যাওয়ায় মোটরসাইকেল চালু করতে বেশ বেগ পেতে হচ্ছে এই নারীকে। ছবিটি ১৬ জুন তোলা। রয়টার্স
১৫ / ১৫
চট্টগ্রাম নগরে আজ আখতারুজ্জামান উড়ালসড়কের এক পাশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ছবি: জুয়েল শীল