ফুসফুসের সংক্রমণসহ শ্বাসকষ্ট নিয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মদনপুর থেকে ঢাকা মেডিকেলে স্ত্রী রোমানাকে নিয়ে আসেন তাঁর স্বামী। ভর্তির জন্য অপেক্ষা করছেন অ্যাম্বুলেন্সে। এ সময় স্বামী তাঁকে অভয় দেন। পরে হাসপাতালে ভর্তি নেওয়াসহ করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। গতকাল দুপুরে। ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৭
করোনায় বাসা-বাড়িতে কাজ হারিয়ে অসহায় এই নারী। তাই বাধ্য হয়ে পথে নেমে সাহায্যের জন্য হাত পেতেছেন। ধানমন্ডি, ঢাকা, ১৫ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ৭
করোনায় নেই কোনো উৎসব, অনুষ্ঠান, আয়োজন। তাই ফুলের চাহিদা নেই। ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। শাহবাগ মোড়, ঢাকা, ১৫ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ৭
ক্রেতাকে ঢাউস সাউজের মাছ দেখাচ্ছেন বিক্রেতা। ধানমন্ডি, ঢাকা, ১৫ জুন। ছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ৭
করোনায় স্কুল বন্ধ, তাতে কী? বলিভিয়ার শিক্ষক উইলফ্রেদো নেগ্রেতে জালদিন নিজেই স্কুল নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের বাড়ি বাড়ি। এতে রোজ কয়েক কিলোমিটার করে সাইকেল চালাতে হচ্ছে তাঁকে। বলিভিয়ার আইকুইল থেকে ১২ জুন তোলা এ ছবিটি ১৬ জুন প্রকাশিত। ছবি: এএফপি
৬ / ৭
দফা দাবিতে সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণসংহতি আন্দোলন। সিভিল সার্জন কার্যালয়, নারায়ণগঞ্জ, ১৬ জুন। ছবি: দিনার মাহমুদ।
৭ / ৭
বগুড়া শহরের বেশ কয়েকটি এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে। কিন্তু শহরবাসী বিধিনিষেধ মানছে না। বন্ধ রাস্তায় উল্টো পথে যাচ্ছে এক মোটরসাইকেল আরোহী। স্টেশন সড়ক, বগুড়া শহর, ১৬ জুন। ছবি: সোয়েল রানা