এক ঝলক (১৬ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
আঙ্কারায় তুর্কি সেনাবাহিনীর ট্যাংকের সঙ্গে গাড়ির সংঘর্ষ। সেনা অভ্যুত্থানকারী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে ৪২ জন নিহত হয়েছে। রাস্তায় নেমে এসেছে অনেকে। ছবি: এএফপি

২ / ১৯
আহত একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএফপি

৩ / ১৯
আঙ্কারার রাস্তায় আহত ব্যক্তি। ছবি: এএফপি

৪ / ১৯
তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা চালানোর সময় একটি ভারী সামরিক যান দেখে ক্ষুব্ধ জনতার প্রতিক্রিয়া। ছবিটি আজ শনিবার আঙ্কারা থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৯
শীতকালীন সবজি শিমের ফুলে ভরে গেছে গাছ। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার খড়িবাড়িয়া এলাকা থেকে তোলা। ছবি: Ñ আলীমুজ্জামান

৬ / ১৯
চাল কুমড়োর ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছি। ছবিটি আজ শনিবার বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ১৯
মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ গ্রামে গত বুধবার রাতে পারুল আক্তার (২৫) নামের এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে এবং নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে মানিকগঞ্জ শহরে আজ শনিবার সকালে প্রথম আলো বন্ধুসভা মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: আবদুল মোমিন

৮ / ১৯
পাবনা সদরের মেরিল বাইপাস থেকে সরদারপাড়াসহ আট থেকে নয়টি গ্রাম ও পাবনা কেন্দ্রীয় শ্মশানে প্রবেশের একমাত্র সড়ক এটি। দীর্ঘদিনের অবহেলায় রাস্তাটি এখন ব্যবহারের অযোগ্য। বর্ষায় ট্রাক চলাচল করতে নিজ উদ্যোগে সড়কে ইট বিছিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু তাতে সাধারণ যানবাহন চলাচলে আরও অসুবিধা হয়েছে। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে তোলা। ছবি: হাসান মাহমুদ

৯ / ১৯
রংপুর নগরের ফাঁকা জমিতে পানি জমেছে। সেখানে কলমি লতার ফাঁকে ফাঁকে ফুটেছে শাপলা ফুল। সেই শাপলা তুলছে শিশুর দল। ছবিটি আজ শনিবার সকালে নগরের পান্ডারদিঘী এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১০ / ১৯
রংপুর নগরের কাচারিবাজারে আজ শনিবার দুপুরে বেসরকারি সামাজিক সংগঠন শেখ রাসেল মেমোরিয়াল সংস্থার আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন হয়। ছবি: মঈনুল ইসলাম

১১ / ১৯
রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক সংগঠন ‘‌একজ জাগরণের’ উদ্যোগে শনিবার দুপুরে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় ১০০ গাছে পাখির নিরাপদ আবাসের জন্য মাটির পাত্র (হাঁড়ি) বসানো হয়। ছবি: রাশেদুল হক

১২ / ১৯
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে আজ শনিবার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ছবিটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বর থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৩ / ১৯
জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বানে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে আজ শনিবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: আশরাফুল আলম

১৪ / ১৯
জঙ্গিবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে। ছবি: আশরাফুল আলম

১৫ / ১৯
শ্রাবণ মাসের প্রথম দিনে আজ সারা দেশেই কমবেশি বৃষ্টি হয়েছে। তাই ঘরের বা​ইরে থাকা লোকজনকে চলতে হয়েছে ছাতা মাথায়। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ১৯
সরকার নির্বাহী আদেশে গত ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল। এর পরিবর্তে আজ শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা ছিল। ছবিটি সি আর বি এলাকায় অবস্থিত রেলওয়ে অডিট অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় থেকে তোলা। ছবি: সৌরভ

১৭ / ১৯
পান খেতে লাগে কাঁচা সুপারি। কিন্তু বছর জুড়েই তো আর তা পাওয়া যায় না। তাই কাচা সুপারির স্বাদ ধরে রাখতে মাটি খুঁড়ে পলিথিনে কাঁচা সুপারি ভিজিয়ে পুতে রাখা হয়। সাত মাস আগে এমনই পুঁতে রাখা সুপারি বাজারে বিক্রির জন্য আজ উঠানো হচ্ছে। এ ভেজানো সুপারিকে স্থানীয় ভাষায় মদা সুপারি বলা হয়। ছবিটি আজ শনিবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শুতারবাড়ি এলাকা থেকে তুলেছেন সাদ্দাম হোসেন

১৮ / ১৯
চট্টগ্রাম নগরের ভিআইপি সড়কের সিমেন্ট ক্রসিং থেকে কেইপিজেড এলাকা পর্যন্ত সড়কটির গর্ত  ও খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই পানি জমে কাদা সৃষ্টি হয়। আর রোদ উঠলে সেই কাদা শুকিয়ে শুরু হয় ধুলাবালির উপদ্রব। ছবিটি আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে কেইপিজেড এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৯ / ১৯
শ্রাবণ মাসের প্রথম দিন আজ শনিবার সারা দিনই থেমে থেমে বৃষ্টি হয় রাজধানীসহ সারা দেশে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে দুপুরে তোলা। ছবি : সাইফুল ইসলাম