শাবককে পিঠে চড়িয়ে খাবারের খোঁজে ছুটছে মা বানর। রাঙামাটি, ১৬ জুলাই।ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৭
ঈদ উপলক্ষে ভিড় এড়াতে আগেভাগেই রাজধানী ঢাকা ছাড়ছে ঘরমুখী মানুষ। বাংলাবাজার ফেরিঘাট, মাদারীপুর, ১৬ জুলাই।ছবি: প্রথম আলো
৩ / ১৭
পড়ন্তবেলায় স্থির ফড়িং। বাস্তুহারা, খুলনা, ১৫ জুলাই।ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৭
জমিতে ধান রোপণে ব্যস্ত দুই কৃষক। জাগীর দিঘুলিয়া, মানিকগঞ্জ সদর, ১৬ জুলাই।ছবি: আবদুল মোমিন
৫ / ১৭
ঝিরঝিরে বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছেন একজন। জিন্দাবাজার মোড়, সিলেট, ১৬ জুলাই।ছবি: আনিস মাহমুদ
৬ / ১৭
দেশের বিভিন্ন অঞ্চল থেকে নৌপথে কোরবানির গরু আসছে রাজধানীর হাটগুলোয়। পোস্তগোলা, ঢাকা, ১৬ জুলাই।ছবি: দীপু মালাকার
৭ / ১৭
অনলাইনে অর্ডার করা গাছ পৌঁছে দিতে মোটরসাইকেলে ছুটছেন এক বিক্রয়কর্মী। ধানমন্ডি, ঢাকা, ১৬ জুলাই।ছবি: জাহিদুল করিম
৮ / ১৭
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। সঙ্গে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয় শিক্ষার্থীদের। বাবুডাইং, মোহনপুর ইউনিয়ন, গোদাগাড়ী, রাজশাহী, ১৬ জুলাই।ছবি: আনোয়ার হোসেন দিলু
৯ / ১৭
রাজবাড়ীর পাংশা থেকে কোরবানির গরু বিক্রি করতে সাভার যাচ্ছেন ব্যবসায়ী আকবর আলী। দীর্ঘ সময় যানজটে দাঁড়িয়ে থাকায় প্রখর রৌদ্রের তাপ থেকে গরু দুটিকে বাঁচাতে ছাতা ও ডালপালা দিয়ে ছায়া দেওয়ার চেষ্টা করছেন আকবর আলী। দৌলতদিয়া, ১৬ জুলাই।ছবি: এম রাশেদুল হক
১০ / ১৭
পুকুরে চাষ করা মাছ ধরছেন চাষিরা। দাউদকান্দি, ১৬ জুলাই।ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ১৭
প্রচণ্ড গরমে একটু প্রশান্তি পেতে ভৈরব নদে নেমেছে দুই কুকুর। খুলনা, ১৬ জুলাই।ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৭
খুলনার বিভিন্ন জেলা-উপজেলা থেকে ট্রলারে করে হাটে গরু আনা হচ্ছে। খুলনা, ১৬ জুলাই।ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৭
বাঁশের তৈরি নানা পণ্য নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। খানসামা, রংপুর, ১৬ জুলাই।ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৭
ডিঙি নৌকায় বিলে মাছ ধরতে ব্যস্ত জেলেরা। কালিয়াকৈর, গাজীপুর, ১৬ জুলাই।ছবি: মাসুদ রানা
১৫ / ১৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত (শুক্রবার সকাল) ১৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাসযাত্রী ও বিভিন্ন পণ্যবাহী গাড়ি। মোগরাপাড়া, সোনারগাঁ, ১৬ জুলাই।ছবি: মনিরুজ্জামান
১৬ / ১৭
অক্সিজেনের মাত্রা কম থাকায় আলতাফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজন। ঢাকা, ১৬ জুলাই।ছবি: তানভীর আহাম্মেদ
১৭ / ১৭
রাজধানী ছাড়তে শিমুলিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি। বৃহস্পতিবার রাত থেকেই ফেরিতে ওঠার জন্য ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন ও পণ্যবাহী যানের দীর্ঘ সারি লেগে থাকে। মুন্সিগঞ্জ, ১৬ জুলাই।ছবি: দীপু মালাকার