এক ঝলক (১৬ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৫
মহান বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল। ছবি: সাহাদাত পারভেজ

২ / ৩৫
গাছের ডালে দুষ্টু কাঠবিড়ালি। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের সামনে থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

৩ / ৩৫
মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বুধবার সকাল থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে হাজারো মানুষের ভিড়। ছবি: সাহাদাত পারভেজ

৪ / ৩৫
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভেনেজুয়েলার এই বিরল প্রজাতির ব্যাঙের অস্তিত্ব বিপন্ন। রাজধানী কারাকাস থেকে গত ৩০ নভেম্বর তোলা ছবিটি আজ প্রকাশিত। ছবি: রয়টার্স

৫ / ৩৫
ইনুকা নামের এই ভালুকের আজ ২৫ তম জন্মদিন। তাকে খেতে দেওয়া হয়েছে বরফের ওপর রাখা ফলের পুর দেওয়া তরমুজ। ইনুকার জন্মদিন উপলক্ষে সুমেরু অঞ্চলে ভালুকদের জন্য প্রাকৃতিক আবাসভূমি রক্ষায় সচেতনতা সৃষ্টিতে ১০ দিনব্যাপী ছবি প্রদর্শনীর আয়োজন করেছে সিঙ্গাপুর চিড়িয়াখানা। ছবি: এএফপি

৬ / ৩৫
পাকিস্তানের পেশোয়ারের স্কুলে তালেবান হামলার বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামে এক অনুষ্ঠানে বক্তব্য শোনায় মগ্ন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ছবি: এএফপি

৭ / ৩৫
মহান বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে বিডি সাইক্লিস্ট গ্রুপ। আজ বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ছবিটি বিএএফ শাহীন কলেজের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৮ / ৩৫
ছিটমুক্ত কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় এ বছরই প্রথম বিজয় দিবস উদ্যাপন করা হচ্ছে। এ উপলক্ষে গ্রামে পাড়ায় পাড়ায় চলছে উৎসব। শ্রদ্ধা জানাতে শিশুরা জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছে। ছবিটি কালিরহাট এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৯ / ৩৫
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি শহরের মারী স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। ছবিটি আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১০ / ৩৫
মহান বিজয় দিবস উপলক্ষে ২০০ গজ দীর্ঘজাতীয় পতাকা নিয়ে খুলনা প্রেসক্লাবের সামনে থেকে নগরের পিকচার প্যালেস মোড় ও হাদীস পার্ক এলাকা দিয়ে পতাকাযাত্রা করে ছাত্র সংগঠন আগুয়ান-৭১। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

১১ / ৩৫
চট্টগ্রাম কলেজে আজ বুধবার ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের পর কলেজের সামনের সড়ক অবরোধ করে ছাত্রলীগ। ছবি: সৌরভ দাশ

১২ / ৩৫
চীনের পিপলস লিবারেশন আর্মির শীতকালীন প্রশিক্ষণে বরফের ওপর থেকে লাফ দিচ্ছেন তিন সেনা। তাপমাত্রা তখন হিমাঙ্কের ২৬ ডিগ্রি সেলসিয়াস নিচে। ছবিটি সম্প্রতি চীনের হেইলংজিয়াং প্রদেশের হেইহে থেকে তোলা। ছবি: রয়টার্স

১৩ / ৩৫
মহান বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার সকালে পাবনার সিদ্দিক মেমোরিয়াল স্কুলের শিশু শিক্ষার্থীরা জাতীয় পতাকা হাতে পাবনা শহরে শোভাযাত্রা করে। ছবিটি পাবনার আব্দুল হামিদ সড়কের শহীদ মিনার মোড় থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৪ / ৩৫
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে পরিদর্শন করছেন। ছবি: জিয়া ইসলাম

১৫ / ৩৫
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সালাম দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা। ছবি: জিয়া ইসলাম

১৬ / ৩৫
বিজয় দিবস উদযাপনে আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে ট্রান্সকম ফুড লিমিটেডের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি: হাসান রাজা

১৭ / ৩৫
মহান বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে ফটোসাংবাদিকেরা শোভাযাত্রা করেন। ছবিটি দুপুরে রাজধানীর তোপখানা রোড থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৮ / ৩৫
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মহান বিজয় দিবস উদ্যাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবিটি চারুকলা অনুষদের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৯ / ৩৫
মহান বিজয় দিবসে উৎসবের সাজে এক শিশু। ছবিটি আজ বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২০ / ৩৫
আজ বুধবার মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ছবি: ফোকাস বাংলা

২১ / ৩৫
মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর প্রধানসহ সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা সালাম প্রদর্শন করেন। ছবি: ফোকাস বাংলা

২২ / ৩৫
মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতৃবৃন্দ। ছবি: বাসস

২৩ / ৩৫
বিজয় দিবস উদযাপনে আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি বিজয় শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: হাসান রাজা

২৪ / ৩৫
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের নেতারা আজ বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: সাহাদাত পারভেজ

২৫ / ৩৫
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্রী আফজাল হোসেনের তোলা আলোকচিত্র নিয়ে সিলেট ফটোগ্রাফিক সোসাইটি এই আয়োজন করে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৬ / ৩৫
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পৌর শহর। কর্মী-সমর্থকেরা ব্যস্ত পোস্টার লাগাতে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৭ / ৩৫
মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় শোভাযাত্রা। ছবিটি আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৮ / ৩৫
মহান বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার গণজাগরণ মঞ্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল চারটা ৩১ মিনিটে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া এবং শপথবাক্য পাঠের আয়োজন করে। ছবি: মনিরুল আলম

২৯ / ৩৫

৩০ / ৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে ছায়ানট আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩১ / ৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে ছায়ানট আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করা হয়। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩২ / ৩৫
বিজয় দিবস উপলক্ষে গেরিলার বেশে রাজধানীর শাহবাগ এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এই দুজন। ছবিটি আজ বুধবার বিকেলে বাংলা একাডেমির সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩৩ / ৩৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় আজ বুধবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত “বিজয় কনসার্টে” গান গেয়ে দর্শক মাতান জেমস। ছবি: সাইফুল ইসলাম

৩৪ / ৩৫
মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে আজ বুধবার বিকেলে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে। ছবিটি শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

৩৫ / ৩৫
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজ বুধবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালনায় ‘জয় বাংলা, বাংলার জয়’ গান পরিবেশন করেন শিল্পীরা। ছবি: সাবিনা ইয়াসমিন