বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। সাভার, ১৬ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৬
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সাইকেল লাইন বাস্তবায়ন পরিষদ নৃত্য অনুষ্ঠান ও সাইকেল র্যালি করে। কেন্দ্রীয় শহীদ মিনার, ১৬ ডিসেম্বরছবি: সাজিদ হোসেন
৩ / ১৬
বিজয় দিবস উপলক্ষে কারক নাট্য সম্প্রদায় পতাকা বিতরণ করে। টিএসসি, ১৬ ডিসেম্বরছবি: সাজিদ হোসেন
৪ / ১৬
বিজয় দিবস উপলক্ষে প্রথমা বুক ক্যাফের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘রং-তুলিতে ভালোবাসি বাংলাদেশ’–এ ছবি আঁকছে এক প্রতিযোগী। শেফস টেবিল, মাদানি এভিনিউ, ১৬ ডিসেম্বরছবি: দীপু মালাকার
৫ / ১৬
মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে দুই দিকে দুই পক্ষে চলছে রশি নিয়ে টানাটানি। বিদ্যালয় প্রাঙ্গণ, বাবুডাইং, মোহনপুর, গোদাগাড়ী, রাজশাহী, ১৬ ডিসেম্বরছবি: আনোয়ার হোসেন
৬ / ১৬
রাজবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ খুশি রেলওয়ে মাঠে শিক্ষার্থীদের বিভিন্ন প্রদর্শনী। রাজবাড়ী, ১৬ ডিসেম্বরছবি: এজাজ আহম্মেদ
৭ / ১৬
টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদর্শনী। শেখ রাসেল মিনি স্টেডিয়াম, উপজেলা সদর, টাঙ্গাইল, ১৬ ডিসেম্বর।ছবি: সোহেল মোহসীন
৮ / ১৬
বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া নিয়ে পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পাকুন্দিয়া বাজার, কিশোরগঞ্জছবি: তাফসিলুল আজিজ
৯ / ১৬
চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি আবুবকর ছিদ্দিক তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের বিজয় শোভাযাত্রা। ১৬ ডিসেম্বরছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
১০ / ১৬
অভিভাবকদের সঙ্গে বর্ণিল সাজে শিশুরাও এসেছিল বিজয়স্তম্ভে শ্রদ্ধা জানাতে। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১৬ ডিসেম্বরছবি: দিনার মাহমুদ
১১ / ১৬
টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাসওয়ার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। একদিকে আগুন নেভানোর পর আরেক দিকে আবার আগুনের মাত্রা বেড়ে যাচ্ছিল। কোদালিয়া, গোড়াই শিল্পাঞ্চল এলাকা, টাঙ্গাইল, ১৬ ডিসেম্বরছবি: প্রথম আলো
১২ / ১৬
বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে শিশুকে নিয়ে শহীদ মিনারে এসেছেন এক মা। খোকন শিশু উদ্যান, বগুড়া শহর, ১৬ ডিসেম্বরছবি: সোয়েল রানা
১৩ / ১৬
বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর প্রদর্শনী। শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া শহর, ১৬ ডিসেম্বরছবি: সোয়েল রানা
১৪ / ১৬
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোজ্ঞ প্রদর্শনী। ১৬ ডিসেম্বরছবি: এম সাদেক
১৫ / ১৬
বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। সাভার, ১৬ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
১৬ / ১৬
শ্রদ্ধা জানাতে বিশাল আকৃতির লাল-সবুজের জাতীয় পতাকা হাতে মানুষ। জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ১৬ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ