এক ঝলক (১৬ নভেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জি-২০ সম্মেলন উপলক্ষে তাঁরা এখন তুরস্কে। সেখান থেকে গতকাল রোববার ছবিটি তোলা। ছবি: রয়টার্স

২ / ২০
প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে কাঠমান্ডুতে মোমবাতি প্রজ্বলন। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২০
তুরস্কের অবকাশ শহর আনাতোলিয়ায় জি-২০ সম্মেলন চলাকালে বিক্ষোভ হয়। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

৪ / ২০
সম্প্রতি দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনা, দুর্বৃত্তদের হামলা বা অন্যান্য কারণে নিহত ১৪ জন পুলিশ সদস্যের পরিবারের মাঝে আজ আর্থিক অনুদান প্রদান করেন আইজিপি এ কে এম শহিদুল হক। রাজধানীর পুলিশ সদর দপ্তর থেকে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ২০
মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে জয়ের পর আজ প্রথম পার্লামেন্ট বৈঠকে অংশ নেন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। ছবিটি রাজধানী নেপিডোতে পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২০
কাজাখস্তানের আলমাতিতে তুষারে ঢাকা পড়েছে এক গুচ্ছ অ্যাশবেরি। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

৭ / ২০
মিয়ানমারের রাজধানী নেপিডোতে পার্লামেন্ট ভবন। ছবিটি আজকের। সম্প্রতি দেশটির ঐতিহাসিক সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। ছবি: এএফপি

৮ / ২০
বিয়ারিংয়ের চাকায় বানানো গাড়িতে মূর্ত শৈশবের দুরন্তপনা। ছবিটি আজ সোমবার সকালে পাবনার চাটমোহর উপজেলার দোলন পূর্বপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ, পাবনা

৯ / ২০
শীত আসছে। তাই কাঁথা সেলাই চলছে। ছবিটি আজ সকালে পাবনার চাটমোহর উপজেলার দোলন পূর্বপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: হাসান, মাহমুদ, পাবনা

১০ / ২০
স্কুল থেকে বাড়ি অনেক দূর। তাই দুপুরের খাবার সঙ্গে নিয়েই স্কুলে যায় শিশুরা। রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আজ সকালে ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১১ / ২০
ফুলে প্রজাপতির সমারোহ। ছবিটি আজ সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার শীতলাই গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ২০
গাড়ির সিট ও জাজিম তৈরিতে নারিকেলের খোসার বেশ চাহিদা। ঢাকার দোহার উপজেলা সদরের জয়পাড়া এলাকার ব্যবসায়ী ঝিলু শেখ ৬০০ টাকা মণ দরে কিনে ভ্যানে ফরিদপুর শহরের সিঅ্যান্ডবি ট্রলার ঘাটে নিয়ে যাচ্ছেন। ছবিটি আজ সোমবার সকালে ফরিদপুর সদরের টেপাখোলা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৩ / ২০
সিলেট সদর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে সবজি চাষ। সদরের সামাউড়াকান্দি এলাকায় চেঙ্গেরখাল নদীর তীরে খিরা খেতে পানি দিচ্ছেন চাষিরা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ২০
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুড়োপাড়া গ্রামে তৈরি হাঁড়ি পাঠানো হচ্ছে জীবননগর উপজেলার আন্দুলবাড়িঢা হাটে। শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহে এই হাঁড়ির চাহিদা বেশ। জেলায় শতাধিক পাল পরিবারে এখন চলছে হাঁড়ি তৈরির ধুম। ছবি: শাহ আলম, চুয়াডাঙ্গা

১৫ / ২০
বিদ্যালয়ের পাশেই ফুটেছে পদ্ম ফুল। দেখেই আকৃষ্ট হয়ে তুলতে নেমেছে এক শিক্ষার্থী। ছবিটি আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার কাহালু উপজেলার অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৬ / ২০
ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত লোকজনের স্মরণে শহরের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২টায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। ছবিটি শহরের সিটি ইন্টারন্যাশনাল ডেস আর্টস সেন্টার থেকে তোলা। ছবি: সুমন ইউসুফ

১৭ / ২০
চট্টগ্রাম শহরে আজ সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে দেখা যায়। বেলা তিনটায় নগরের শাহ আমানত সেতুর উত্তর পাড়ে তল্লাশির সময় ছবিটি তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৮ / ২০
রঙিন বর্ণের একটি পোকা সবুজ পাতার ওপর। ছবিটি সম্প্রতি শহরের কেওয়াটখালী এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১৯ / ২০
স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। ছবি: আবদুস সালাম

২০ / ২০
আগামীকাল মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচ সামনে রেখে স্টেডিয়াম এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সোমবার থেকে বন্ধ রাখা হয়েছে স্টেডিয়াম মার্কেট, স্টেডিয়াম এলাকায় যানবাহন ও জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। ছবিটি সোমবার দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম