এক ঝলক (১৬ নভেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
জাতীয় জাদুঘরে প্রথম আলো আয়োজিত ‘আত্ম/পরিচয়’ প্রদর্শনীর শেষ দিনে গতকাল দর্শকেরা l ছবি: প্রথম আলো

২ / ২৪
বরেন্দ্র অঞ্চলের মাঠে মাঠে এখন সোনালি ধান। ধান কেটে মাঠেই সংগ্রহের কাজ চলছে। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষাতল মৌজা থেকে তোলা। ছবি: আনোয়ার হোসেন

৩ / ২৪
পাকা পেঁপে সাবাড় করছে বুলবুলি। ছবিটি গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার থানা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ২৪
পুকুরে ফুটেছে লাল শাপলা। ছবিটি আজ বুধবার খুলনার বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

৫ / ২৪
ঘেরের পানি ছুঁয়ে নুয়ে পড়েছে মাচার লাউ। ছবিটি আজ বুধবার খুলনার বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২৪
নবান্ন উৎসব উপলক্ষে গতকাল মঙ্গলবার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ মুক্তমঞ্চে কলেজ থিয়েটারের শিল্পীদের নৃত্য। ছবি: সোয়েল রানা

৭ / ২৪
সরিষা ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছি। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে যশোর সদরের চূড়ামনকাটি গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৮ / ২৪
সাইকেলের চাকার বাতিল রিং দিয়ে খেলছে দুই শিশু। ছবিটি গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কৃষ্ণদিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সাজেদুল আলম

৯ / ২৪
ঢাকা-মাওয়া সড়কের একপাশে তৈরি করা হয়েছে আবর্জনার ভাগাড়। তৈরি হয়েছে বিশাল আবর্জনার স্তূপ। আবর্জনা গিয়ে পড়ছে আশপাশের জলাশয়গুলোতে। ছবিটি বুধবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২৪
যাত্রীর তুলনায় গণপরিবহনের সংখ্যা অনেক কম। প্রতিদিনই গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের কসরত করতে হয়, নিতে হয় ঝুঁকিও। ছবিটি বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২৪
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেরা জাটকা ইলিশ শিকার করছেন। ছবিটি বুধবার দৌলতদিয়ার পদ্মা নদী থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক

১২ / ২৪
কচুরিপানার ফুল সংগ্রহ করছে শিশুটি। ছবিটি রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের পিক ফার্ম এলাকা থেকে বুধবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৩ / ২৪
এখন নদ-নদী, খাল-বিলে পানি কমায় ধরা পরছে মাছ। বসে নেই মৎস্যশিকারিরাও। ছবিটি আজ বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলায় পদ্মার শাখা খাল থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৪ / ২৪
দুই দিন পর সরকারের দেওয়া ত্রাণ নিয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালপল্লির মানুষ। ছবিটি আজ বুধবার মাদারপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৫ / ২৪
মাহুত মোস্তফা প্রতিদিন কাকডাকা ভোরে রামু নামের হাতি নিয়ে আসেন ঢাকা শহরে। সারা দিন শহরের বাড়ি, বিভিন্ন ব্যবসাকেন্দ্রে গিয়ে, এমনকি পথচারীদের থামিয়ে শুঁড় বাড়িয়ে টাকা তুলে বেড়ান তিনি। বাড়ি ফেরার পথে আশুলিয়ার বিরুলীয়া ব্রিজ থেকে সম্প্রতি তোলা। ছবি: হাসান রাজা

১৬ / ২৪
গাইবান্ধায় সাঁওতালপল্লি উচ্ছেদের পর সেখানে আখ লাগানোর তোড়জোড় শুরু করা হচ্ছে। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ২৪
চট্টগ্রাম নগরের জামালখান এলাকার একটি ১০তলা বাড়ির আটতলায় রং করার কাজ করছেন রংশ্রমিক মো. শাহজাহান। কোনো ধরনের নিরাপত্তা বেল্ট, সুরক্ষা টুপি ছাড়া প্রতিদিন এভাবে ঝুঁকি নিয়ে কাজ করেন অসংখ্য শ্রমিক। একটু অসতর্ক হলেই ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ

১৮ / ২৪
নিরাপত্তাব্যবস্থা ও হাসপাতালের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে গত সোমবার থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন শুরু করেছেন শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকেরা। আজ বুধবার ছিল এর তৃতীয় দিন। এই কর্মবিরতিতে হাসপাতালটির চিকিৎসাব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। ছবিটি হাসপাতালের একটি ওয়ার্ড থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৯ / ২৪
তুরাগ নদের কোল ঘেঁষে নদীর সীমানার মধ্যে অবৈধভাবে গড়ে উঠেছে ঘরবাড়ি ও দোকানপাট। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৪
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সোলার প্যানেলগুলোর মধ্যে একটি প্যানেল বেশ কিছুদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় সড়ক বিভাজন ব্যারিকেডটি দীর্ঘদিনে ধরে ভেঙে বিপজ্জনক অবস্থায় পড়ে আছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ বুধবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৪
এখন সেলফি-জ্বরে আক্রান্ত সবাই। আনন্দ-উল্লাস, হাসি-বিদায়-অভিবাদন যেকোনো মুহূর্ত ধরে রাখতে সেলফি-ই ভরসা। দর্শনীয় স্থান থেকে শুরু করে ফুটপাত, চলন্ত বাস থেকে পাহাড়ের চূড়া—কোথায় তোলা হয় না সেলফি! জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে সেলফি তুলছে এই চার কিশোর। ছবিটি শাহবাগ এলাকা থেকে আজ বুধবার তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৪
মিরপুরের পালপাড়া ঘাটে নামানো হচ্ছে মাটির হাঁড়ি। গাজিপুর কালিয়াকৈর থেকে আসে এই হাঁড়িগুলো। ১০০ হাঁড়ি ২ হাজার ২০০ টাকায় পাইকারি দরে বিক্রি হয়ে থাকে। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৪
‘জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন রুখবে এবার জনগণ’ স্লোগান নিয়ে আজ বুধবার সন্ধ্যায় জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে পথনাটক পরিষদ আয়োজিত পথনাটকের রজতজয়ন্তীতে উদ্বোধনের পর নিজেদের পথনাটক প্রদর্শন করে প্রাচ্যনাট। ছবি: সাইফুল ইসলাম