রাজধানীর বাংলামোটর এলাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের সামনের সড়ক ময়মনসিংহ রোডের সংস্কার ও প্রশস্তকরণ কাজে বাধা দেন বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও শ্রমিকেরা। পরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রকৌশলী গিয়ে পুনরায় মাপ নিয়ে সড়কের পাশের বাণিজ্যিক ভবনের অবৈধ স্থাপনা ভেঙে দেন। ঢাকা, ১৬ নভেম্বরছবি: দীপু মালাকার
২ / ১৪
বন্যায় ভেঙে যাওয়া সেতুর দুই পাশে কাঠ বিছিয়ে সাঁকো তৈরি করে চার বছর ধরে মানুষ পারাপার হচ্ছে। জিগা গ্রামের নানানদহ খাল, হরিপুর উপজেলা, ঠাকুরগাঁও, ১৬ নভেম্বরছবি: মজিবর রহমান খান
৩ / ১৪
ফরিদপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। টিকা নিতে কেন্দ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্র, ফরিদপুরছবি: আলীমুজ্জামান
৪ / ১৪
চলছে ফুলকপির মৌসুম। খেত থেকে ফুলকপি তুলে এনে স্তূপ করে রাখছেন এক কৃষক। রাউতনগর, রানীশংকৈল উপজেলা, ঠাকুরগাঁও, ১৬ নভেম্বরছবি: মজিবর রহমান খান
৫ / ১৪
পিরোজপুরে গুলিবিদ্ধ যুবলীগের নেতার মৃত্যুর পর শহরের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়। কাপুড়িয়াপট্টি, পিরোজপুরছবি: এ কে এম ফয়সাল
৬ / ১৪
কুয়াশাঘেরা সকালে কাজে যাচ্ছেন দিনমজুর। মনোহর, রংপুর, ১৬ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৭ / ১৪
সনাতন ধর্মাবলম্বীদের কার্তিক পূজার জন্য তৈরি করা হয়েছে প্রতিমাগুলো, বিক্রির জন্য সেগুলো বাজারে নিচ্ছেন কারিগর। আকারভেদে প্রতিটি প্রতিমা ৬০০ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি করবেন তিনি। দেওড়া পালপাড়া, ফরিদপুর, ১৬ নভেম্বরছবি: আলীমুজ্জামান
নবান্ন উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে কলেজ থিয়েটার। সাতমাথা, বগুড়া, ১৬ নভেম্বরছবি: সোয়েল রানা
১০ / ১৪
স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ১৮ বছরের বেশি বয়সী বস্তিবাসীকে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। পল্লিবন্ধু এরশাদ বিদ্যালয়, কড়াইল বস্তি, ১৬ নভেম্বরছবি: সাজিদ হোসেন
১১ / ১৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার লোক। রাজশাহী, ১৬ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
১২ / ১৪
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। ঢাকা, ১৬ নভেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ১৪
ধুলায় ঢেকে যাওয়া অস্বাস্থ্যকর পথে প্রতিদিনই ভোগান্তি নিয়ে চলাচল করতে হয়। বালুঘাট, বেড়িবাঁধ, মিরপুর, ঢাকা, ১৬ নভেম্বরছবি: আশরাফুল আলম
১৪ / ১৪
অগ্রহায়ণ শুরু হয়েছে। এখন চারদিকে শুধুই পাকা ধানের ম–ম ঘ্রাণ। ধানখেতে পোকা শিকারের জন্য উড়ে বেড়াচ্ছে পাখিটি। ভজেন্দ্রপুর, মালিগাছা, পাবনা, ১৬ নভেম্বরছবি: হাসান মাহমুদ