এক ঝলক (১৬ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
স্পেনের দক্ষিণাঞ্চলে দোনানা ন্যাশনাল পার্কে গতকাল সোমবার লিংক্স বলে পরিচিত এই বনবিড়ালকে অবমুক্ত করার পর এটি সবেগে বুনো পরিবেশে মিশে যায়। প্রখর দৃষ্টিসম্পন্ন এই শিকারি প্রাণীর অস্তিত্ব এখন হুমকির মুখে। ছবি: রয়টার্স

২ / ২৭
সদ্য প্রয়াত ব্রিটিশ সংগীত তারকা ডেভিড বোয়ির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৫৮তম অ্যানুয়াল গ্র্যামি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গান পরিবেশন করেন লেডি গাগা। ছবিটি গতকাল সোমবার লস অ্যাঞ্জেলেস থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ২৭
৫৮তম অ্যানুয়াল গ্র্যামি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সংগীতশিল্পী আরিয়ানা গ্রানডে। ছবিটি লস অ্যাঞ্জেলেস থেকে গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৭
লেবাননের রাজধানী বৈরুতের উত্তরে ঐতিহাসিক শহর বিবলসের নগরদুর্গে এক দম্পতির ছবি তুলছেন আলোকচিত্রী। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৭
বলিভিয়ার লা পাজ পৌর এলাকার উপকণ্ঠে এল আলতো এলাকায় বহুতল ভবনগুলোকে চিত্রকর্মে রাঙিয়ে তুলেছেন চিত্রশিল্পী রবার্তো মামানি। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স

৬ / ২৭
এই জুতো জোড়া আর কারও নয়, মার্কিন পপতারকা লেডি গাগার। গতকাল সোমবার ৫৮তম অ্যানুয়াল গ্র্যামি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই জুতো ছিল তাঁর পায়ে। ছবি: রয়টার্স

৭ / ২৭
৫৮তম অ্যানুয়াল গ্র্যামি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা মেটাল পারফরম্যান্স পুরস্কার হাতে মেটাল ব্যান্ড ‘গোস্ট’-এর সদস্যরা। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৭
নিউইয়র্ক ফ্যাশন উইকে গতকাল সোমবার ডিজাইনার থম ব্রাউনের নকশা করা শীতকালীন পোশাকে এক মডেল। ছবি: রয়টার্স

৯ / ২৭
নিজের বাড়িতে ঝুড়িতে বসে ফুল নিয়ে খেলছে তিন বছরের এই শিশুটি। ছবিটি গতকাল সোমবার কিউবার কাইমিতো শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৭
ডায়াগনস্টিক সেন্টারের রক্ত পরীক্ষার টিউবগুলো নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। এতে পরিবেশ দূষণ হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার বরিশাল নগরের সদর রোড থেকে তোলা। ছবি: সাইয়ান

১১ / ২৭
কৃষকের মাচায় ঝুলছে মিষ্টি কুমড়া। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলার বামুনিয়া শাহপাড়া থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১২ / ২৭
আর কয়েক দিন পর বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামে বসবে মেলা। মেলায় বিক্রির জন্য মাটির জিনিসপত্র বানানোর তোড়জোড় চলছে। ছবিটি জেলার গাবতলী উপজেলার বামুনিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ২৭
চট্টগ্রাম নগরের জামালখান এলাকার একটি ভবনের সীমানা দেয়াল সড়কের ওপর হওয়ায় তা ভেঙে ফেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। ছবিটি আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ

১৪ / ২৭
গ্যাস সংকটের কারণে বাড়ছে লাকড়ির চাহিদা। প্রতি মণ লাকড়ি ২০০-৩০০ টাকা দরে বিক্রি হয়। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৫ / ২৭
মন দিয়ে গাছপাকা ফল খেতে ব্যস্ত বুলবুলিটি। ছবিটি আজ মঙ্গলবার পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুপাড়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৬ / ২৭
গাছে বসে খেজুরের রস পান করছে একটি বুলবুলি পাখি। ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝদিয়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৭ / ২৭
সাইকেলে করে ফুল ফেরি করে বিক্রি করেন রবিউল নামের এই যুবকটি। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে রংপুর নগরের পায়রা চত্বর এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৮ / ২৭
শীতের রেশ কাটতে না কাটতেই গরম অনুভূত হচ্ছে বেশ। দুপুরে তাই শিশুর দল সেচযন্ত্রের পানিতে গোসলে মেতেছে। ছবিটি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছা এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৯ / ২৭
রাশিয়ার মস্কোর উত্তর পূর্বাঞ্চলে আজ মঙ্গলবার সকালে গ্যাস বিস্ফোরণে পাঁচতলা বাড়ি বিধ্বস্ত হয়। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স।

২০ / ২৭
চীনে জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগরে গত শুক্রবার শীতকালীন প্রশিক্ষণে বরফের মাঠে শরীর চর্চা করছেন আধা সামরিক বাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স।

২১ / ২৭
দক্ষিণ কোরিয়ার ব্ল্যাক ইগল বৈমানিক দল আজ সিঙ্গাপুরে আয়োজিত ‘সিঙ্গাপুর এয়ার শো’তে অংশ নেয়। ছবি: রয়টার্স।

২২ / ২৭
দক্ষিণ কোরিয়ার সিউলে তুষারপাতের সময় আজ এক চীনা পর্যটক তাঁর বাচ্চার সঙ্গে আনন্দে মেতে উঠেছেন। ছবি: রয়টার্স।

২৩ / ২৭
ক্যালিফোর্নিয়াতে ৫৮তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গতকাল সোমবার সেরা মিউজিক ভিডিওর পুরস্কার হাতে সংগীত শিল্পী টেইলর সুইফট। ছবি: রয়টার্স।

২৪ / ২৭
সাহিত্য সংস্কৃতির মাসিক পত্রিকা ‘শব্দঘর’-এর তৃতীয় বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে বিশেষ আয়োজনে অন্যদের মধ্যে (বাঁ থেকে) মনোবিজ্ঞানী মোহিত কামাল, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আজ মঙ্গলবার এই আয়োজন করা হয় বইমেলায় ‘শব্দঘর’-এর স্টলে। ছবি: শব্দঘরের সৌজন্যে

২৫ / ২৭
ট্রেন যাওয়ার অপেক্ষা না করে নিয়ম ভেঙে অনেকেই এভাবে ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনের সামনে দিয়ে ছোটাছুটি করেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজার রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ২৭
সুন্দরবন রক্ষা ও বিদ্যুৎ সংকট সমাধানে সাত দফা দাবি বাস্তবায়নে আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং পরে পদযাত্রা করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ছবি: আবদুস সালাম

২৭ / ২৭
ট্রাফিক সিগনালে দাঁড়ানো গাড়ি মুছে কিছু টাকা রোজগার করে কিছু পথশিশু। গাড়ির চাপ না থাকলে এসব শিশুকন্যারা নির্মাণাধীন মগবাজার-মৌচাক উড়াল সড়কের নিচে পড়ে থাকা বিশাল ধাতব কাঠামোতে দড়ি দিয়ে বানানো দোলনায় দোল খায়। তেমনি একটি দোলনায় দোল খাচ্ছে এক শিশু। ছবিটি মঙ্গলবার দুপুরে মগবাজার রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম