এক ঝলক (১৬ ফেব্রুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
বেয়ারিংয়ের চাকার গাড়িতে চড়েছে দুই শিশু। পেছন থেকে ঠেলছে আরেক শিশু। ছবিটি গতকাল বুধবার পাবনা সদরের হিমাইতপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ২৩
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের (ডানে) আলাপচারিতা। গতকাল বুধবার ব্রাসেলসে ন্যাটো সদস্যভুক্ত দেশের প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন। সেখানে দেখা দুজনের। ছবি: রয়টার্স

৩ / ২৩
ফাগুনে আগুন রাঙা শিমুল ফুল। ছবিটি গতকাল বুধবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পার টেপাগাড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ২৩
শুকনো মৌসুমে হাওরের অনেক জায়গায় এমন মাছ শিকার চলে। ছবিটি গতকাল বুধবার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকার নাগচিন্নি নদীর পাড় থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৫ / ২৩
সোনা রোদে শৈলমারী নদীর জল কেটে চলেছে ট্রলার। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২৩
ফাগুনে আগুন রাঙা শিমুল। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাংলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৭ / ২৩
বোরো ধানের চারা নিয়ে মাঠে চলেছেন চাষিরা। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার লবণচরা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৮ / ২৩
আগুনে ঘর পুড়ে যাওয়ায় সন্তানকে কোলে নিয়ে হতবাক হয়ে বসে আছেন এক ব্যক্তি। ছবি: সাজিদ হোসেন

৯ / ২৩
১৮ বছরের এলিনা রোসালেস। মেক্সিকো থেকে আসা এই অভিবাসী যুক্তরাষ্ট্রের নতুন নাগরিক হয়েছেন। নাগরিকত্ব প্রদান অনুষ্ঠান শেষে আনন্দে এলিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্ডবোর্ডের সঙ্গে ছবি তোলেন। ছবিটি গতকাল বুধবার ক্যা​লিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৩
রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে যায়। ছবি: সাজিদ হোসেন

১১ / ২৩
রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে গতকাল বুধবার দিবাগত রাতে আগুন লাগে। আগুনে ঘর পুড়ে যাওয়ায় হতবাক এক ব্যক্তি। ছবি: সাজিদ হোসেন

১২ / ২৩
মেসেডোনিয়ার ওহরিদ শহরে ওহরিদ লেকের তীরে পাখিদের খাবার ছড়িয়ে ​দিচ্ছেন এক নারী। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

১৩ / ২৩
ফাঁদ পেতে ঘুষের টাকাসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ কর কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জোয়ারদারকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন। ছবি: দুদকের সৌজন্যে

১৪ / ২৩
জঙ্গি হামলার শিকার হলি আর্টিজান রেস্তোরাঁ নতুন করে চালু হয়েছে নতুন ঠিকানায়। রাজধানীর গুলশান ২-এর র‍্যাংগস আর্কেড ভবনে স্বল্প পরিসরে পুনরায় যাত্রা শুরু করেছে রেস্তোরাঁটি। নিরাপত্তার জন্য রাখা হয়েছে একজন গানম্যান। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৩
রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের সড়ক বিভাজকে থাকা শত শত গাছ মরে গেছে। মূলত সড়ক বিভাজক সংস্কারের কাজ করতে গিয়েই মেরে ফেলা হয়েছে গাছগুলো। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে গুলশান ২ নম্বর সার্কেল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৩
গত মঙ্গলবার রাজধানীর গুলশানে অস্থায়ী ডিএনসিসি মার্কেটের উদ্বোধন করা হয়। আগুনে পুড়ে যাওয়া ও ধসে পড়া মার্কেটটির ধ্বংসাবশেষ সরিয়ে ২৯১টি অস্থায়ী দোকান তৈরি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৩
‘রাজনীতি, উন্নয়ন, গণতন্ত্র ও প্রবৃদ্ধি: বাংলাদেশ ও পরবর্তী’ শীর্ষক এক কর্মশালায় বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও যুক্তরাজ্যের সংস্থা ইফেক্টিভ স্টেটস অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (ইএসআইডি) এ কর্মশালার আয়োজন করে।

১৮ / ২৩
রাজধানী মোহাম্মদপুর এলাকার বাঁশবাড়ি বস্তিতে আগুন লেগে প্রায় দেড় শতাধিক ঘর পুড়ে যায়। জাহানারা দুই মাসের বাচ্চা ছাড়া আর কোনো কিছুই নিয়ে বের হতে পারেননি৷ অসহায় জাহানারার কান্না ছাড়া এখন উপায় নেই। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ২৩
মোটরবাইক চালাচ্ছেন আর পেছনে বসে থাকা সহযোগী মোবাইল ধরে রেখেছেন৷ কথা বলতে বলতে এভাবে চলাচলে ঘটছে দুর্ঘটনা—তবুও কেউ সচেতন হচ্ছে না৷ ছবিটি আজ বৃহস্পতিবার সকালে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২৩
গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গত হওয়া রাজধানী ঢাকার নিয়মিত চিত্র। ঢাকা শহরে দিন দিন বাড়ছে বাতাসে দূষণের পরিমাণ৷ ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে শাহবাগ মোড় থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ২৩
যত্রতত্র রাস্তা পারাপার না করার জন্য মাইকে বারবার বলা হচ্ছে। কিন্তু তবুও বাংলামোটরে চলাচল করছেন পথচারীরা৷ ফুটওভার ব্রিজ ফাঁকা৷ সবাই চলছেন নিচ দিয়ে। ঢাকা মেট্রোপলিটনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পথচারীদের জরিমানা করেন৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৩
ট্রেনের ছাদে ওঠা আইনত দণ্ডনীয় হলেও তদারকির অভাবে অনেকে ছাদে উঠে যাতায়াত করে থাকেন। এতে প্রায় ঘটে দুর্ঘটনা৷ ছবিটি আজ বৃহস্পতিবার তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৩
শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি পালনের জন্য নানা প্রস্তুতি চলছে শহীদ মিনার এলাকায়৷ ক্লোজড সার্কিট ক্যামেরাও বসানো হচ্ছে৷ ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন