জার্মানির দক্ষিণাঞ্চলের অ্যাফেনবার্গ সেইলম এলাকার আকাশে আজ রয়টার্সের ক্যামেরায় ধরা পড়ে এই সারস পাখি। পড়ন্ত বিকেলে খড়কুটো নিয়ে ছুটছে নিজের ঘর তৈরি করতে।
২ / ১৪
বসন্তে নানা রঙের ফুলে প্রকৃতি এখন রঙিন। আর এই বসন্তের অন্যতম ফুল হলো শিমুল-পলাশ। তেমনই পলাশ ফুলের একটি গাছে মধু আহরণে মত্ত পাখি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের সেউজগাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৩ / ১৪
খেসারি শাক তুলছে শিশুটি। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৪
লালশাকের খেত পরিচর্যায় ব্যস্ত নারী। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৪
পানিতে পানকৌড়ি। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়া উপজেলার কৈয়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৪
গাছের কচি পাতার ফাঁকে পাখির বাসা। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৭ / ১৪
আমড়াগাছে মুকুল এসেছে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের মোহাম্মাদ আলী হাসপাতাল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৮ / ১৪
ফিনল্যান্ডের রানুয়াতে বন্য প্রাণীর পার্কে প্রথমবারের মতো শাবককে নিয়ে বাইরে বের হয়েছে মেরু অঞ্চলের ভালুক ভেনাস। ছবিটি ১৫ মার্চ তোলা। ছবি: রয়টার্স
৯ / ১৪
ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর আয়োজনে মাসব্যাপী চলা বাণিজ্য মেলা শেষ হয়েছে গত সপ্তাহে। কিন্তু মেলার স্থান কাচারী ঘাট বালুর মাঠে প্লাস্টিকের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পরিষ্কার না করলে এক সময় এসব আবর্জনা গিয়ে পড়বে পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: জগলুল পাশা
১০ / ১৪
মধ্য জাভার র্যামবাং-এ একটি সিমেন্ট কারাখানা রয়েছে। সেই গ্রামের কৃষকদের দাবি, সিমেন্ট কারখানার কারণে তাঁদের কৃষি খামার পরিবেশগত ক্ষতির মুখে পড়ছে। তাই কর্তৃপক্ষের নজর কাড়তে তাঁরা চার দিন ধরে বিক্ষোভ করছেন। এরই অংশ হিসেবে গ্রামের কয়েকজন বাসিন্দা চেয়ারে বসে নিজেদের পা কাঠের বাক্সে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে চাপা দেন। ছবিটি আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে থেকে তোলা। ছবি: রয়টার্স
১১ / ১৪
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড় অবরুদ্ধ করে রাখেন কলেজের ছাত্রীরা। ছবি: সাইফুল ইসলাম
১২ / ১৪
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে নীলক্ষেত মোড় অবরুদ্ধ করে রাখেন কলেজের শিক্ষার্থীরা। ছবি: সাইফুল ইসলাম
১৩ / ১৪
গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের অযৌক্তিক দাবি ও জনদুর্ভোগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার উপাচার্যের বাসভবনের সামনে মানববন্ধন করেন। ছবি: সাইফুল ইসলাম
১৪ / ১৪
গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের অযৌক্তিক দাবি ও জনদুর্ভোগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার উপাচার্যের বাসভবনের সামনে মানববন্ধন করেন। ছবি: সাইফুল ইসলাম