নতুন করে করোনার প্রকোপ বেড়েছে। কিন্তু বাড়ছে না সচেতনতা। কেউ মাস্ক পরছেন, কেউ পরছেন না। এতে বাড়ছে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ১৬ মার্চছবি: সাইফুল ইসলাম
২ / ১৫
যানজটে স্থবির রাজধানীর বিমানবন্দর সড়ক। র্যাডিসন হোটেলের সামনে থেকে বেলা ১১টায় তোলা। ঢাকা, ১৬ মার্চছবি: খালেদ সরকার
৩ / ১৫
বাংলাদেশ ফ্লাইং ক্লাবের প্রশিক্ষণ বিমানটি রাজশাহীর তানোর উপজেলায় একটি আলুখেতে আছড়ে পড়ে। তালন্দ ইউনিয়ন, রাজশাহী, বেলা আড়াইটা, ১৬ মার্চছবি: সংগৃহীত
৪ / ১৫
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসংকট বেড়ে যাওয়ায় উভয় ঘাটে বাড়ছে অপেক্ষমাণ যানবাহনের সংখ্যা। এতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন অনেক চালক। গোয়ালন্দ, দৌলতদিয়া, ১৬ মার্চছবি: এম রাশেদুল হক
৫ / ১৫
এলাকায় এক ব্যক্তির ছাগল খেয়ে ফেলায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা ধরে ফেলে মেছোবাঘটি। পরে সেটিকে নিরাপদে পৌঁছে দিয়ে আসেন স্থানীয় বন কার্যালয়ে। বন কর্মকর্তারা রাতেই বিলুপ্তির পথে থাকা প্রাণীটিকে গভীর বনে অবমুক্ত করেন। পশ্চিম মলিয়াইশ এলাকা, মিরসরাই, ১৬ মার্চছবি: ইকবাল হোসেন
৬ / ১৫
মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে সিলেট নগরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় আলোকসজ্জা করা হয়েছে। জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক, সিলেট, ১৫ মার্চছবি: আনিস মাহমুদ
৭ / ১৫
মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলেছেন কাপ্তাই হ্রদে। জালে আটকানো মাছের খোঁজে এসেছে কানি বকটি। শহরের খেপ্পোপাড়া এলাকা, রাঙামাটি, ১৫ মার্চছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৫
চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে চলছে পণ্য ওঠা-নামার কাজ। খাতুনগঞ্জ, চট্টগ্রাম, ১৫ মার্চছবি: জুয়েল শীল
৯ / ১৫
বকেয়া বেতন-ভাতা ও পোশাক কারখানা খোলার দাবিতে মহাখালী সড়ক অবরোধ করে স্টিচওয়েল ডিজাইনস লিমিটেড ও এপারেল স্টিচ লিমিটেডের কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধস্তাধস্তি হয়। শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা, ১৬ মার্চছবি: সাজিদ হোসেন
১০ / ১৫
বকেয়া বেতন-ভাতা ও পোশাক কারখানা খোলার দাবিতে মহাখালী সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পথচারীদের ভোগান্তি। শহীদ তাজউদ্দীন আহমেদ সরণি, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা, ১৬ মার্চছবি: সাজিদ হোসেন
১১ / ১৫
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ১৬ মার্চছবি: সাজিদ হোসেন
১২ / ১৫
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। হাসপাতালে চিকিৎসাধীন বয়োজ্যেষ্ঠ এক রোগী। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা, ১৫ মার্চছবি: আশরাফুল আলম
১৩ / ১৫
লক্ষ্মীবাজার খেলার মাঠে খেলায় মেতেছে শিশুরা। সম্প্রতি অবৈধ দখল উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরকারি জায়গায় দুটি খেলার মাঠ করেছে। ঢাকা, ১৪ মার্চছবি: দীপু মালাকার
১৪ / ১৫
করোনায় সংক্রমণের হার বাড়লেও মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা কম। মাস্কের ক্রেতাও তাই তেমন নেই। বাবুবাজার ব্রিজ এলাকা, ঢাকা, ১৪ মার্চছবি: তানভীর আহাম্মেদ
১৫ / ১৫
তিন দফা দাবি নিয়ে গণতান্ত্রিক বাম মোর্চা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। ঢাকা, ১৬ মার্চছবি: হাসান রাজা