এক ঝলক (১৬ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
৬৯ তম কান চলচ্চিত্র উৎসবে মাল দ্য পিয়ার চলচ্চিত্রের প্রদর্শনীতে যোগ দিতে আসেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। লাল গালিচায় দাঁড়িয়ে এভাবেই তিনি ছবির তোলার ভঙ্গিমায় দাঁড়ান। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স

২ / ২৮
কান চলচ্চিত্র উৎসবে বলিউড তারকা সোনম কাপুর। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: এএফপি

৩ / ২৮
সূর্যাস্তের এই অপরূপ দৃশ্যটি সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের একটি গ্রাম থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ২৮
ইকুয়েডরে গত মাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য নির্মিত শিবিরের কাছে সাইকেল চালাচ্ছে এক শিশু। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: এএফপি

৫ / ২৮
সিডনিতে ফ্যাশন উইক অস্ট্রেলিয়ায় এক মডেল। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: এএফপি

৬ / ২৮
বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি : সাইফুল ইসলাম

৭ / ২৮
উচ্চ শিক্ষার দাবিসহ পাঁচ দফা দাবিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ব্যানারে আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। ছবি: সাইফুল ইসলাম

৮ / ২৮
১০ দফা যৌক্তিক ও ন্যায়সংগত দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন এর লক্ষে বাংলাদেশ মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালিত হয়। ছবি: সাইফুল ইসলাম

৯ / ২৮
বাংলাদেশ মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং আইএইচটির শিক্ষার্থীরা তাঁদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সমাবেশ করেন। ছবিটি আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: সাইয়ান

১০ / ২৮
‘এ বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সর্বজিৎ ঘোষ (হৃদয়) আত্মহত্যা করেনি, আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে।’ অভিভাবক, সহপাঠী ও বন্ধুরা এমন দাবি করে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বরে প্রতিবাদী মানববন্ধন করে। ছবিটি সোমবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: সাইয়ান

১১ / ২৮
পরিবহন ধর্মঘটের কারণে বিকল্প হিসেবে যাত্রীরা ট্রেনের দিকে ঝুঁকে পড়েন। গন্তব্যে যাওয়ার জন্য দুদিন ধরে যশোর রেলওয়ে স্টেশনে হাজারো যাত্রী ভিড় জমাচ্ছেন। যাত্রীবাহী ট্রেনগুলোতে তিলধারণের জায়গা থাকছে না। আজ দুপুরে ট্রেনের অপেক্ষায় বসে আছেন এঁরা। ছবি: এহসান-উদ-দৌলা

১২ / ২৮
মুজিবনগরে ধর্ষণের অভিযোগে মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয়ের সামনে ঝাড়ু মিছিল করেন এলাকাবাসী। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: প্রথম আলো

১৩ / ২৮
যশোর টাউন হল মাঠে গ্রামীণ শিল্পমেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবি জানিয়ে গতকাল দুপুরে যশোরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সোহেল হাসানের কাছে স্মারকলিপি দেন। ছবি: এহসান-উদ-দৌলা

১৪ / ২৮
ময়মনসিংহ-জামালপুর রেললাইনের দুই পাশ দখল করে অবৈধ বাজার বসিয়েছে দখলদারেরা। এ কারণে ঝুঁকি নিয়ে ট্রেন ও সাধারণ মানুষজনকে চলাচল করতে হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনী আজ সোমবার আকস্মিকভাবে রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। শহরের সানকিপারা বাজারের দুই পাশের অবৈধ স্থাপনা আজ উচ্ছেদ করা হয়েছে। ছবিটি বিকেল চারটায় তোলা। ছবি: জগলুল পাশা

১৫ / ২৮
ভিশন-প্রথম আলো বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কার বিজয়ীদের হাতে আজ বিকেলে ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে পুরস্কার বিতরণ করা হয়েছে। ছবি: জগলুল পাশা

১৬ / ২৮
সারা দেশে চলছে প্রচণ্ড দাবদাহ। গরমে অস্থির মানুষসহ প্রাণিকুল। গরম থেকে একটু স্বস্তির লক্ষ্যে ডুবসাঁতারে মেতেছে শিশুর দল। ছবিটি আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ ভূইগড় এলাকা থেকে তোলা হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৭ / ২৮
আর কয়েক দিন পরেই পবিত্র শবে বরাত। শবে বরাতে ও আসন্ন রমজান উপলক্ষে টুপির বেচাকেনা বৃদ্ধি পায়। আর সেই লক্ষ্যে টুপি প্রস্তুতকারী শ্রমিকেরা এই সময়টাতে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় শান্তিধারা এলাকা থেকে তোলা হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৮ / ২৮
রংপুর নগরের সাতমাথা এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে সামান্য বৃষ্টির পানিতে সড়কের খোয়া উঠে গর্ত হয়েছে। এলাকার ব্যবসায়ীরা কেউ যাতে গর্তে না পড়েন, সে জন্য দুটি বড় পাথরের টুকরা ও লাঠি পুঁতে রেখেছেন। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৯ / ২৮
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নয়টি ইউনিয়নে ষষ্ঠ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ জুন। প্রতীক বরাদ্দ ১৯ তারিখ। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরাও ছুটছেন বাড়ি বাড়ি। ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন ভোট চাইতে। এক নবজাতককে দেখে কোলে তুলে নিয়ে আদর করছেন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মর্ণেয়া ইউনিয়নের (৭, ৮, ৯) পিঞ্জিরা বেগম। ছবিটি আজ সোমবার বিকেলে কদমতলী গ্রাম থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২০ / ২৮
জলাশয়ে মাছ ধরছেন তিন ব্যক্তি। এর পেছনেই এক ঝাঁক হাঁস পানিতে নেমে পড়েছে খাবারের খোঁজে। ছবিটি সিলেট শহরতলির বাইশটিলা এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২১ / ২৮
বিআরটিসির যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মেয়াদের আগে নষ্ট হয়ে যায় বাসগুলো। তেমনি আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় হঠাৎ​ করেই বিকল হয়ে পড়ে ১৬ মিটার লম্বা আ​র্টিকুলেটেড (জোড়া লাগানো) বাসটি। একপর্যায়ে যাত্রীদের নেমে বাস ঠেলতে হয়। ছবি: আশরাফুল আলম

২২ / ২৮
নগরের তাপমাত্রা বেড়ে অসহনীয় হয়ে উঠছে। তাই ঘরে, অফিসে, গাড়িতে প্রায় সব জায়গাতেই এসি বা এয়ার কন্ডিশন। কিন্তু এই তাপমাত্রা বাড়ার অনেকগুলো কারণের মধ্যে এসি একটি। বর্তমানে এর দাম অনেকটাই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় এর ব্যবহারও অনেক বেড়েছে। ছবিটি আজ সোমবার দুপুরে মতিঝিল এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৮
রাজধানীর হাতিরঝিল এলাকার পুরনো ডাস্টবিনগুলো চুরি হয়ে যাওয়ার পর আবার নতুন করে স্থাপন করা হয়েছে এই আধুনিক ডাস্টবিনগুলো। ছবিটি আজ সোমবার বিকালে তোলা: আশরাফুল আলম

২৪ / ২৮
হঠাৎ বন্ধ হয়ে যাওয়া গাজীপুরের ডিউ ফ্যাশন কারখানা খুলে দিতে ও এক মাসের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা আজ সোমবার দুপুরে কারওয়ান বাজারে অবস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ঘেরাও করে। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৮
মুলা শীতকালীন সবজি হলেও গ্রীষ্মেও ভালো ফলে। ছবিটি আজ সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৬ / ২৮
জমির আল ধরে স্কুলে যাচ্ছে একদল শিশু শিক্ষার্থী। ছবিটি আজ সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মরাগাড়ি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৭ / ২৮
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার হাটের একটি গাছে শামুকখোল পাখির বাসা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: সোয়েল রানা

২৮ / ২৮
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবহন ধর্মঘটের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে এসে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি আজ সোমবার দুপুরের দিকে তোলা। ছবি: রাশেদুল হক