করোনার থাবায় ছড়া আর গাছপালা ও সবুজ প্রকৃতির মাঝে মানুষের আনাগোনা নেই। দেড় মাস ধরে লকডাউনের কারণে বাইরে থেকে যেকোনো লোকজনের সেখানে যাওয়া বন্ধ। শঙ্খ পাহাড়ি ছড়া, তিন্দু বাজার, থানচি, বান্দরবান, ১৬ মেছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৮
পাকশিমুল ও অরুয়াইল ইউনিয়ন দুটি তিতাস নদের দুই পাড়ে অবস্থিত। এই দুই ইউনিয়নের বাসিন্দাদের অন্যতম পেশা হচ্ছে ইঞ্জিনচালিত পণ্যবাহী নৌকার ব্যবসা। করোনাভাইরাসের প্রভাবে দেশব্যাপী চলছে লকডাউন। এ জন্য দীর্ঘদিন ধরে এখানকার নৌকাগুলো বন্ধ রয়েছে। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ১৫ মেছবি: বদর উদ্দিন
৩ / ১৮
ঈদ শেষে কর্মজীবী মানুষ রাজধানীতে ছুটতে শুরু করেছেন। অপর দিকে এখনো পাটুরিয়া থেকে আসা ফেরিতে ঈদের ছুটি কাটাতে ঘুরতে আসা মানুষের ভিড় দেখা যাচ্ছে। ৫ নম্বর ফেরি ঘাট, দৌলতদিয়া, রাজবাড়ী, ১৬ মেছবি: এম রাশেদুল হক
বিআর ৪৮ রোপা আমন ধান বপনের জন্য বীজতলা থেকে রোপা আমন ধানের চারা সংগ্রহ করছেন কৃষকেরা। কাঞ্চনমুড়ি, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ১৬ মেছবি: মোহাম্মদ সোহরাব হোসেন
৬ / ১৮
কয়েক দিন ধরে ফিলিস্তিনে বোমাবর্ষণ করে চলেছে ইসরায়েল। বোমা হামলার পর আল শিফা হাসপাতালে এসেছে এই ফিলিস্তিন পরিবার। গাজা, ফিলিস্তিন, ১৬ মেছবি: এএফপি
৭ / ১৮
ঈদের ছুটি শেষ হতে না হতেই রাজধানীর ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র ভাঙানো ও নগদ টাকা উত্তোলনে মানুষের ভিড়। সোনালী ব্যাংকের প্রধান শাখা, মতিঝিল, ঢাকা, ১৬ মেছবি: হাসান রাজা
৮ / ১৮
ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে সামাজিক দূরত্ব মেনে কুশল বিনিময় করেন কর্মকর্তারা। সচিবালয়, ১৬ মেছবি: দীপু মালাকার
৯ / ১৮
স্বজনের সঙ্গে ঈদ উদ্যাপনের পর আবার ঢাকায় ফিরছেন লোকজন। ফেরিতে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি। শিমুলিয়া, মুন্সিগঞ্জ, ১৬মেছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৮
করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে পিকআপ ভ্যানে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছেন লোকজন। এ ছাড়া অতিরিক্ত যাত্রী থাকার কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বরিশালছবি: সাইয়ান
ফিলিস্তিনের ওপর ইসরায়েল বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৬ মেছবি: সাজিদ হোসেন
১৬ / ১৮
প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছেন শাকিল নামের এই ব্যক্তি। স্ত্রী রেশমা স্বামীকে চিকিৎসা করাতে মিরপুর থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ঢাকা মেডিকেল, ঢাকা, ৬ মেছবি: সাজিদ হোসেন
১৭ / ১৮
ঈদের ছুটি কাটেনি ব্যবসাপ্রতিষ্ঠানে। বিপণিবিতান বা পাইকারি বাজার এলাকা সুনসান। তাই এখনো অনেকটা ফাঁকা ঢাকা। পল্টন, ঢাকা, ১৬ মেছবি: হাসান রাজা
১৮ / ১৮
দূরপাল্লার বাস বন্ধ থাকায় ট্রাকে করে যাত্রা। গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। বনানী, বগুড়া, ১৬ মেছবি: সোয়েল রানা