এক ঝলক (১৬ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
কানাডার টরন্টোয় চলমান টরন্টো চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক। ছবিটি গতকাল মঙ্গলবারের। ছবি: রয়টার্স

২ / ২৯
আরে, এটা কী ফুল! প্রথম দর্শনে এমন মনে হলেও আসলে এটা ফুল নয়। বহু স্তরে জন্মানো এক ধরনের ছত্রাক। ছবিটি সম্প্রতি ময়মনসিংহ সদর উপজেলার খরিচা এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩ / ২৯
বিক্রির জন্য বাঁকে করে নিয়ে যাওয়া হচ্ছে কদলী-কাণ্ড আর কলার মোচা। ছবিটি আজ সকালে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রান, বগুড়া

৪ / ২৯
গাছে ঝুলছে মনোলোভা অর্কিড ফুল। ছবিটি গতকাল মঙ্গলবার ময়মনসিংহ শহরের বোম্বাই কলোনি থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৫ / ২৯
সার্বিয়ার সিদ সীমান্তে আশ্রয় প্রত্যাশী একদল শরণার্থী। ছবিটি আজকের। ছবি: রয়টার্স

৬ / ২৯
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বুধবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্রদ্ধা। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৯
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বুধবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা। ছবি: ফোকাস বাংলা

৮ / ২৯
পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর হাট তৈরির কাজ শুরু করেছেন হাট ইজারা পাওয়া ব্যক্তিরা। ছবিটি আজ সকালে রাজধানীর হাজারীবাগ পশুর হাট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২৯
ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহে আজ বুধবারও ভোর থেকেই টিকিট প্রত্যাশীরা ভিড় করেছেন রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। ছবি: সাইফুল ইসলাম

১০ / ২৯
কাঁচপুর সেতুর পর সড়কজুড়ে খানাখন্দ থাকায় গাড়ি ধীর গতিতে চলছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: হাসান রাজা

১১ / ২৯
কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে নদী পথে গরু আসতে শুরু করেছে। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল মাঠ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ট্রলার থেকে নামানো হচ্ছে গরু। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১২ / ২৯
সিলেটের হাওরগুলো এখন পানিতে থই থই। এ সময়ে হাওর পারের মৎস্যজীবীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন মাছ ধরা নিয়ে। সিলেট দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি হাওর এলাকায় এক মৎস্যজীবী যাচ্ছেন মাছ শিকারে। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ২৯
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অর্জন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আজ বুধবার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যাম্পাসে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

১৪ / ২৯
গত এক মাসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ​৩ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের ছয়টি গ্রাম পদ্মার ভাঙনের মুখে পড়েছে। এর মধ্যে কিছু কিছু এলাকা একেবারেই পানিতে তলিয়ে গেছে। ভাঙন আতঙ্কে এরই মধ্যে এসব গ্রামের প্রায় সাড়ে ৬০০ পরিবার বাড়িঘর ছেড়ে গেছে। ছবিটি গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢল্লাপাড়া থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

১৫ / ২৯
নিজের দোকানে এক মাংস বিক্রেতা। বর্তমানে গরুর মাংস ৩৮০ থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছবিটি পুরান ঢাকার কলতাবাজার এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৬ / ২৯
কোরবানির গরু হাটকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি করে চট্টগ্রাম নগরে নিয়ে আসা হচ্ছে গরু। ছবিটি আজ বুধবার বেলা ১১টায় নগরের আকবর শাহ এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৭ / ২৯
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (‍বাসদ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরের মিঠাপুকুরে জেলা সিপিবি ও বাসদ বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাধায় তা পণ্ড হয়। ছবিটি উপজেলা পরিষদের সামনে থেকে আজ দুপুরে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৮ / ২৯
ফরিদপুরের ৯টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে রোপা আমনের চারা বিতরণের জন্য আজ বুধবার সকালে ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের উৎপাদিত চারা উত্তোলন করছেন। ছবিটি সদরের গঙ্গাবর্তী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৯ / ২৯
পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভক্তকুল সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তেমনি এক ভক্ত বাংলাদেশের খুলনার বিল্লাল। গানের সঙ্গে জ্যাকসনের ভঙ্গিমায় নেচে নেচে বিক্রি করেন ডিজিটাল ঘটি গরম চানাচুর। ছবিটি আজ বুধবার বিকেলে খুলনা শহরের রেলিগেট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

২০ / ২৯
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী ঘাগড়াগাছি গ্রাম থেকে ৫৭ কেজি ওজনের দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

২১ / ২৯
বেতন-ভাতার দাবিতে আজ বুধবার বিজিএমইএর সামনে অবস্থান করে বিক্ষোভ করেন জুলফিকার ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার কর্মীরা। ছবি: মনিরুল আলম

২২ / ২৯
বুধবার দুপুরে পুরান ঢাকার চকবাজারের একটি নকল প্রসাধন তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রসাধন সামগ্রী জব্দ করে র‍্যাব-১০-এর একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড দেন। ছবি: আবদুস সালাম

২৩ / ২৯
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন। ছবি: আবদুস সালাম

২৪ / ২৯
কোরবানি উপলক্ষে রাজধানীর বাজারগুলোতে বিক্রির জন্য বরিশালের স্বরূপকাঠি থেকে জিনজিরার ঘাটে এসেছে হোগলা পাটি। প্রকারভেদে প্রতিটি পাটি পাইকারি বিক্রি হচ্ছে ৫০ থেকে ১২০ টাকা দরে। ছবিটি বুধবার বিকেলে জিনজিরা থেকে তোলা। ছবি-সাইফুল ইসলাম

২৫ / ২৯
দিনের প্রায় বেশির ভাগ সময়ই রাজধানীর পুরানা পল্টনের পদচারী-সেতুটিতে ঘুমিয়ে থাকতে দেখা যায় ভবঘুরে লোকজনকে। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি-সাইফুল ইসলাম

২৬ / ২৯
কোরবানি ঈদ সামনে রেখে পশুর প্রধান খাদ্য খড়ের মজুত বেড়েছে গাবতলীর পশুর হাটে। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৭ / ২৯
কোরবানি ঈদ উপলক্ষে গাবতলী পশুর হাট থেকে ১২টি উট কিনেছেন এক ক্রেতা। একেকটি উটের দাম সাড়ে চার লাখ টাকা। এখন চলছে উটের পরিচর্যা। ছবিটি বুধবার দুপুরে গাবতলী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৮ / ২৯
কোরবানি ঈদ সামনে রেখে গরুকে সাজানোর মালা ও দড়ি বিক্রির জন্য পসরা সাজিয়ে বসেছেন এই দোকানি। ছবিটি বুধবার দুপুরে গাবতলী পশুর হাট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৯ / ২৯
কোরবানি ঈদ সামনে রেখে শুরু হয়েছে গাবতলী গরুর হাটের প্রস্তুতি। মূল প্রবেশ পথে স্থাপন করা হয়েছে তোরণ। ছবিটি বুধবার তোলা। ছবি: আশরাফুল আলম