এক ঝলক (১৬ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
গাছগাছালির মধ্যে বসে অবাক চোখে কী খুঁজছে হলুদ পাখিটি! ছবিটি আজ শুক্রবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

২ / ২৫
রাস্তার পাশে বুনো কচুর দামে ঢাউস এক ফড়িং। ছবিটি আজ শুক্রবার সকালে মানিকগঞ্জের সদর উপজেলার ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৩ / ২৫
ভারত সফরে গেছেন নেপালের প্রধানমন্ত্রী। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড ও তাঁর স্ত্রী সীতা দহলকে স্বাগত জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএফপি

৪ / ২৫
নিউমোনিয়া থেকে সেরে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার তিনি ওয়াশিংটন ডিসিতে হিসপানিকদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি: এএফপি

৫ / ২৫
কলম্বিয়ায় সাদা গোলাপ হাতে ‘শান্তির জন্য হ্যাঁ’ অনুষ্ঠানে যোগ দেওয়া ব্যক্তিদের একাংশ। ছবি: এএফপি

৬ / ২৫
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী লাসার এক বৌদ্ধমন্দিরে প্রার্থনারত এক ভক্ত। ছবি: এএফপি

৭ / ২৫
মাটিডালী ক্রীড়া চক্রের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মুশফিকুর রহিমের সঙ্গে সেলফি তুলছেন এক ভক্ত। এই ক্লাবে খেলে বড় হয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার। ছবিটি আজ শুক্রবার বগুড়া শহরতলির মাটিডালী উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ২৫
মাটিডালী ক্রীড়াচক্রের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। পাশে তাঁর বাবাসহ অন্যরা। ছবিটি আজ শুক্রবার বগুড়া শহরতলির মাটিডালী উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২৫
যমুনার তীরে বেলুন বিক্রি করছে এক শিশু। ছবিটি গতকাল বৃহস্পতিবার ভারতের দিল্লি থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৫
কুয়াশার মধ্যে হেঁটে যাচ্ছেন এক বৌদ্ধ ভিক্ষু। ছবিটি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের রাজধানী লাসা থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ২৫
বৃহস্পতিবারের রাতের আকাশে এমন সুন্দরভাবে হাজির হয়েছিল চাঁদ। ছবিটি ভেনেজুয়েলার মার্গারিতা দ্বীপের পোরলামার থেকে তোলা। ছবি: এএফপি

১২ / ২৫
সাদা পোশাক পরে ‘সাদা পোশাকে রাতের খাবার’ আয়োজনে শামিল হতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উপস্থিত হয়েছেন শত শত মানুষ। ছবি: এএফপি

১৩ / ২৫
ডোঙা নিয়ে বিলে মাছ ধরছেন এক ব্যক্তি। সঙ্গে তাঁর শিশু সন্তান। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার বিলনালিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৪ / ২৫
বাচ্চা নিয়ে গাছের নিচে আরামে বসে আছে একটি মুরগি। ছবিটি আজ শুক্রবার দুপুরের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার কয়রা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১৫ / ২৫
ফরিদপুর সদর উপজেলার মহিলা রোড বাজারে খুব ভোরে দুধ বিক্রি হয়। বিক্রেতাদের কাছ থেকে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা ৫০ টাকা কেজি দরে এই দুধ কেনেন। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৬ / ২৫
ঈদের ছুটি শেষে সড়কপথে নিজ নিজ কর্মস্থলে ফিরছে মানুষ। এই ফিরতি যাত্রায় অনেককে ঝুঁকি নিয়ে বাসের ছাদে উঠতে দেখা যায়। ছবিটি আজ শুক্রবার সকালে বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ২৫
দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডাররা এখানে বসে তাঁদের দৈনন্দিন অফিসের কাজ করেন। কিন্তু আক্ষরিক অর্থে ছুটি শেষ হলেও ঈদের ছুটির আমেজ এখনো রয়ে গেছে। এরপর আজ আবার শুক্রবার। তাই আদালত পাড়া পুরো ফাঁকা। এই সুযোগে নিশ্চিন্তে দুপুরের ঘুম সেরে নিচ্ছে এই বিড়াল। ছবিটি পুরান ঢাকার জজকোর্ট এলাকা থেকে আজ তোলা। ছবি: মনিরুল আলম

১৮ / ২৫
ব্যস্ত এই সড়কে অন্য সময় যেখানে চলতে গেলে পদে পদে থামতে হয়, সেখানে ঈদের ছুটিতে রাস্তা পুরো সুনসান। কাগজ টানার টালি গাড়ি সারি বেধে দাঁড়িয়ে। ছবিটি আজ শুক্রবার দুপুরে পুরান জিন্দাবাহার এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৯ / ২৫
ঈদের ছুটিতে ফাঁকা রাস্তা পেয়ে খেলায় মেতে ওঠে কিশোরের দল। ছবিটি আজ শুক্রবার বিকেলে নবাব আবদুল গণি রোড থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২০ / ২৫
মিরপুর থেকে ভেসপা চালিয়ে আসছিলেন, যাবেন কেরানীগঞ্জে। কিন্তু হঠাৎ করেই তার ভেসপার চাকা নষ্ট হয়ে গেল। এদিকে ঈদের কারণে ওয়ার্কশপগুলোও বন্ধ। তাই জাহিদ নামের এই ব্যক্তি নিজেই চাকা বদলে নিচ্ছেন। ছবিটি হাইকোর্টের সামনের সড়ক থেকে আজ শুক্রবার তোলা। ছবি: মনিরুল আলম

২১ / ২৫
রাজধানীর পোস্তগোলার বুড়িগঙ্গা প্রথম সেতুর অবস্থা বেশ খারাপ। সেতুর বিভিন্ন স্থানে ভেঙে গেছে রেলিং। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম

২২ / ২৫
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বেশির ভাগ নগরবাসী ঢাকার বাইরে। ফলে ঢাকা এখন ফাঁকা। এই সুযোগ উড়াল সড়কে রিকশা নিয়ে  উঠে পড়েছেন দুই রিকশাচালক। ছবিটি আজ শুক্রবার মৌচাক-মগবাজার ফ্লাইওভার থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৫
রাজধানীর হাজারীবাগের গজমোহন লেনের রাস্তা ভাঙা। এর মধ্যে কারখানার বিষাক্ত ময়লা পানি ও সুয়ারেজের লাইনের পানি এসে পড়ছে এই রাস্তায়। ফলে কর্দমাক্ত এই রাস্তায় পথচারীদের দুর্ভোগের শেষ নেই। ছবিটি আজ শুক্রবার দুপুরের দিকে ​তোলা। ছবি: হাসান রাজা

২৪ / ২৫
খোঁড়াখুঁড়ির কারণে রাজধানী ঢাকার অধিকাংশ রাস্তা এখন ধুলায় পরিপূর্ণ। নাকেমুখে রুমাল চেপেও ধুলা থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। ছবিটি ওয়ারী এলাকা থেকে আজ শুক্রবার দুপুরের দিকে তোলা। ছবি: হাসান রাজা

২৫ / ২৫
ঈদের ছুটিতে নানা বয়সী মানুষ রাজধানীর চারপাশের নদীতে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন। নারায়ণগঞ্জের আদমজী এলাকায় শীতলক্ষ্যা নদীতে পালতোলা নৌকায় ঘুরে বেড়ানোর এই ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: হাসান রাজা