এক ঝলক (১৬ সেপ্টেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
মিয়ানমার থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা বৃদ্ধা কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার সড়কের ধারে বসে আছেন। ছবিটি শনিবার তোলা। ছবি: আশরাফুল আলম

২ / ২৫
আজ আরাফাতের জন্মদিন। গত বছরের সেপ্টেম্বরে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অসুস্থ শিশুটিকে ফেলে গিয়েছিলেন অভিভাবকেরা। এক বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই বড় হচ্ছে সে। হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে খেলায় মগ্ন আরাফাত। ছবিটি শনিবার তোলা। ছবি: সৌরভ দাশ

৩ / ২৫
ফুলে বসেছে ভ্রমর। ছবিটি সম্প্রতি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকা থেকে তোলা। ছবি: ইকবাল হোসেন

৪ / ২৫
সুইজারল্যান্ডের আকাশে ইতালিয় ফ্রিস অ্যারোবেটিক স্কয়াডের বিমান মহড়া। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৫ / ২৫
আকাশ আর কাশবনই বলে দেয় এখন প্রকৃতিতে শরতের খেলা। ছবিটি গতকাল শুক্রবার খাগড়াছড়ি সদরের পল্টন জয়পাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৬ / ২৫
তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা। শিল্পীরা এখন রং করার কাজে ব্যস্ত। ছবিটি গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

৭ / ২৫
নৌকায় সাগর পাড়ি দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছেন রোহিঙ্গা এই নারী। ক্লান্তিতে ভেঙে পড়েছে তাঁর শরীর। ছবিটি টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৫
অন্যান্য জেলার মতো খাগড়াছড়িতেও এখন দুর্গাপ্রতিমা তৈরির ধুম। ছবিটি সম্প্রতি খাগড়াছড়ি শহরের জগন্নাথ মন্দির থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৯ / ২৫
যুক্তরাজ্যের লন্ডনের পাতাল রেলস্টেশন পারসনস গ্রিনে বিস্ফোরণে আহত এক নারী। ওই স্টেশনে থামার পর ডিস্ট্রিক্ট লাইন ট্রেনের একটি কামরায় বিস্ফোরণ হয়। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স

১০ / ২৫
আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাশের দাবিতে শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবী সহকারী সমিতি। ছবি: হাসান রাজা

১১ / ২৫
আগাম উচ্চফলনশীল ধান ঘরে তোলার কাজে ব্যস্ত কৃষকেরা। ছবিটি শনিবার মেহেরপুরের গাংনী উপজেলার ধলার মাঠ থেকে তোলা। ছবি: আবু সাঈদ

১২ / ২৫
‘সুষ্ঠু নির্বাচনের জন্য সুস্পষ্ট করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। ছবিটি শনিবার জাতীয় প্রেসক্লাব থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৩ / ২৫
বিপিএলের পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফটে দল সাজিয়ে নিয়েছে সবাই। হোটেল র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এ নিয়েই পরিকল্পনায় ব্যস্ত খুলনা টাইটানসের দুই পরামর্শক নাফিস ইকবাল ও মাহেলা জয়াবর্ধনে। ছবি: শামসুল হক

১৪ / ২৫
দুর্গা পূজা উপলক্ষে চাহিদা বেড়ে যায় বাদ্যযন্ত্রের। বিশেষ করে ঢাক ও ঢোলের। তাই বাদ্যযন্ত্রের দোকানগুলোতে বাদ্যযন্ত্র মেরামত এবং নতুন বাদ্যযন্ত্র তৈরিতে ব্যস্ত দোকানিরা। ছবিটি শনিবার সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২৫
পণ্য পরিবহন করতে ট্রাক্টরকে লরি বানিয়ে নেওয়া হয়েছে। সেই গাড়ির সামনের একটি চাকা নেই। ঝুঁকি নিয়েই পণ্যবাহী গাড়িটি খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কে চলাচল করে। ছবিটি শনিবার শালবন বৌদ্ধ বিহার এলাকা থেকে তোলা। ছবি: পলাশ বড়ুয়া

১৬ / ২৫
সিলেটের বিভিন্ন এলাকায় আমন ধানের চারা রোপণের কাজ চলছে। কৃষকেরা এখন ব্যস্ত হালিচারা রোপণের কাজে। বীজতলা থেকে আমন ধানের চারা তুলছেন কৃষক। ছবিটি শনিবার সিলেট সদরের বাদেয়ালী গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৭ / ২৫
সড়ক দুর্ঘটনা বন্ধের দাবিতে ঢাকায় মুকসুদপুরবাসী শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি: হাসান রাজা

১৮ / ২৫
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও সিলেট-ঢাকা মহাসড়কের অবাধে তা চলছে। ছবিটি শনিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৫
মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে শনিবার বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বর এলাকায় মানববন্ধন করেছে ‘জাগ্রত হোক মানবতা’ নামের সংগঠন। ছবি: সাইয়ান

২০ / ২৫
রংপুরের গঙ্গাচড়া উপজেলার পীরেরহাট এলাকায় সারস পাখির অবাধ বিচরণ। কিন্তু আইন ভেঙে স্থানীয় অনেকেই সারসের ছানা ধরছেন এবং বিক্রি করছেন। ছবিটি শনিবার তোলা। ছবি: মঈনুল ইসলাম

২১ / ২৫
রোহিঙ্গা ছড়িয়ে পড়া ঠেকাতে বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশ তল্লাশিচৌকি। চট্টগ্রাম শহরের প্রবেশপথ পটিয়া ক্রসিং এলাকায় যানবাহনে তল্লাশি চালাচ্ছে হাইওয়ে পুলিশ। ছবিটি শনিবার তোলা। ছবি: সৌরভ দাশ

২২ / ২৫
পাটকাঠি থেকে আঁশ ছাড়ানোর পর সেগুলো রোদে শুকাচ্ছেন এক গৃহবধূ। ছবিটি শনিবার সকালে ফরিদপুর সদর উপজেলার ধোপাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৩ / ২৫
ফুলকপির বীজতলার আগাছা পরিষ্কার করছেন কৃষকেরা। ছবিটি শনিবার বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৪ / ২৫
চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় কাভার্ড ভ্যান উল্টে একজন নিহত হয়েছে। ছবিটি শনিবার সন্ধ্যায় তোলা। ছবি: সৌরভ দাশ

২৫ / ২৫
বন থেকে সংগৃহীত বাঁশ দিয়ে বেড়া তৈরিতে ব্যস্ত ত্রিপুরা নারী। ছবিটি শনিবার খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী