এক ঝলক (১৬ সেপ্টেম্বর ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
কাশবনে খেলায় মেতেছে শিশুরা। ধলেশ্বরী নদীর পাড়ে ফুটেছে কাশফুল। চামড়াশিল্প নগরী, সাভার, ১৬ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

২ / ১৪
শরতের আকাশে মেঘের ভেলা। খোলা আকাশের নিচে সবুজ ঘাসের মাঠে চরে বেড়াচ্ছে একটি সাদা ঘোড়া। চরাঞ্চলে এখনো মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হয় ঘোড়া। চর ঘোষপুর, হিমাইতপুর, পাবনা, ১৫ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ

৩ / ১৪
রাজেন্দ্রপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ থেকে বিভিন্ন প্রজাতির বাঁশ আসে রাজধানীর মেরাদিয়ার বাঁশের বাজারে। দৈর্ঘ্য ও পুরুত্বভেদে প্রতিটি বাঁশ বিক্রি হয় ১৫০ থেকে ৯০০ টাকায়। মেরাদিয়া, বনশ্রী, ১৫ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

৪ / ১৪
সন্ধ্যার আকাশে দেখা দিয়েছে চাঁদ। এ সময় বৈদ্যুতিক তারে বসে আছে একটি ফিঙে। রাজাপুর, পাবনা, ১৫ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ

৫ / ১৪
কোনো ঘোষণা ছাড়াই আজ রোববার সকাল ছয়টা থেকে গাইবান্ধায় বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। গাইবান্ধা জেলা শহর থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়ায় যাত্রীরা দুর্ভোগের শিকার হন। কেন্দ্রীয় বাসটার্মিনাল, গাইবান্ধা, ১৬ সেপ্টেম্বর। ছবি: শাহাবুল শাহীন

৬ / ১৪
নদীতে বড়শি ফেলে মাছ শিকার চলছে। সিলেটের সুরমা নদীর তীরে বসে এভাবে অনেকই মাছ শিকার করে। তোপখানা, সিলেট, ১৬ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

৭ / ১৪
সড়ক পারাপারে সচেতন হচ্ছেন না পথচারীরা। সিলেট নগরের চৌহাট্টা-রিকাবীবাজার ভিআইপি সড়কের লোহার বেষ্টনীর ফাঁক দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন দুই ব্যক্তি। চৌহাট্টা, সিলেট, ১৬ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

৮ / ১৪
চা-পল্লিতে ফুটে আছে বাহারি রঙিন ফুল। লাক্কাতুরা, সিলেট, ১৬ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ

৯ / ১৪
ধানখেতের মাঝে অস্থায়ী মাচাঘর বানানো হয়েছে। জুমের ফসল ওঠা পর্যন্ত এখানে থাকে জুমিয়ারা। চিংম্রম ইউনিয়ন, কাপ্তাই উপজেলা, রাঙামাটি, ১৬ সেপ্টেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা

১০ / ১৪
বর্জ্য শোধনের পর দূষিত পানি ফেলা হচ্ছে ধলেশ্বরী নদীতে। পরিবেশবাদীদের মতে, এই পানিতে মাত্রাতিরিক্ত ক্রোমিয়াম, ক্ষার, রাসায়নিক উপাদান, লবণসহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক উপাদান থাকছে। চামড়াশিল্প নগরী, সাভার, ১৬ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম

১১ / ১৪
রেজিস্ট্রার ভবনের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে উপলক্ষ করে সব ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ। ডাকসু নির্বাচনের দাবিতে টানা ১৫ দিন অনশন করা ওয়ালিদ আশরাফ বাইরে অপেক্ষায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৬ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

১২ / ১৪
ডাকসু নির্বাচন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সঙ্গে বৈঠক শেষে প্রক্টর গোলাম রব্বানী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ছাত্রদলের দুই নেতা রেজিস্ট্রার ভবন থেকে বের হয়ে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৬ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

১৩ / ১৪
ডাকসু নির্বাচন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ছাত্রদল সভাপতি রাজীব আহসানের সঙ্গে কোলাকুলি করে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে তুলে দিয়ে বিদায় দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। রেজিস্ট্রার ভবন, ১৬ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

১৪ / ১৪
রাজধানীর বাংলামোটর মোড়ে বাসের ধাক্কায় ভেঙে পড়ে ট্রাফিক সিগন্যাল বাতির খুঁটি। পরে খুঁটির ভাঙা অংশগুলো সড়কের এক ধারে রেখে দেওয়া হয়। ঢাকা, ১৬ সেপ্টেম্বর। ছবি: সাবরিনা ইয়াসমীন