এক ঝলক (১৭ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
ভারতের চণ্ডীগড়ে ধানের বস্তার ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছেন এক কৃষক। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স

২ / ২৩
লাল শাপলায় ভরে গেছে বিল। ছবিটি গতকাল রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাটড়বাড়ী এলাকায় ডোংরাসুর বিল থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩ / ২৩
মধুর আশায় মাধবীলতা ফুলে ভিড়েছে পতঙ্গ। ছবিটি আজ সোমবার খুলনার হাজী মুহাসীন এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২৩
সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: জিয়া ইসলাম

৫ / ২৩
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের ধারে অনেক মৃত শিশুগাছ। ঝোড়ো বাতাসে এসব গাছ উপড়ে ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি গতকাল রোববার বিকেলে উপজেলার জলিরপাড় এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৬ / ২৩
কুষ্টিয়ায় ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যা থেকে শুরু হয়েছে লালন মেলা। সেখানে গাইছেন টুনটুন বাউল। ছবিটি গতকাল রাতে তোলা। ছবি: তৌহিদী হাসান

৭ / ২৩
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টা থেকে রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড়ের ট্রাক স্ট্যান্ডসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা শুরু হয়। এ সময় ট্রাকের শ্রমিকদের অচল একটি ট্রাককে সরিয়ে নিতে দেখা যায়। ছবি: আবদুস সালাম

৮ / ২৩
আগাম জাতের পেঁয়াজ রোপণ করছেন কৃষকেরা। ছবিটি আজ সোমবার বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ২৩
আকাশে উড়ছে এক ঝাঁক সারস। ছবিটি আজ সোমবার জার্মানির উত্তরাঞ্চল থেকে তোলা। ছবি: এএফপি

১০ / ২৩
এক আফগান শিশুকে পোলিও টিকা খাওয়াচ্ছেন এক স্বাস্থ্যকর্মী। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: এএফপি

১১ / ২৩
বিক্রির জন্য কতবেল সাজিয়ে রেখেছেন বিক্রেতা। ছবিটি আজ সোমবার রাজধানীর শ্যামবাজার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ২৩
শুকনো ডালের ওপর বসেছে এক রঙিন ফড়িং। ছবিটি আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ২৩
সাতসকালে নুর ইসলাম ও নবীর বিশ্বাস মাথায় পাতিল নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন। প্রতিদিন ১০ থেকে ১২ কিলোমিটার হেঁটে গ্রামে গ্রামে ঘুরে এঁরা বিক্রি করেন পাতিল। ছবিটি আজ সোমবার সকালে বগুড়ার শহরতলির বেলাইল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২৩
সূর্যাস্তের সময় অপরূপ এই দৃশ্যটি খুলনার দেয়না এলাকা থেকে ক্যামেরাবন্দী করা হয়েছে। ছবি: সাদ্দাম হোসেন

১৫ / ২৩
সাত-সকালে খেত থেকে পটল তুলে স্তূপ করছেন এক কৃষাণী। পরে এগুলো হাটে বিক্রির জন্য নেওয়া হবে। ছবিটি সোমবার বগুড়ার শাজাহানপুর উপজেলার সোহাগীপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ২৩
নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাব-৩, ঔষধ প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার বায়ো ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি ল্যাবে অভিযান চালায়। এ সময় ল্যাবে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ পাওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আবদুস সালাম

১৭ / ২৩
রাজধানীর সোনারগাঁও রোডের দুই পাশের ফুটপাত এখন ভাসমান লোকজন ও দোকানদারদের দখলে। বসেছে দোকানপাট, ফুটপাতেই রাখা হয়েছে জিনিসপত্র। ছবিটি আজ সোমবার দুপুরে পান্থকুঞ্জ পার্কের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৩
চট্টগ্রামে ফ্লাইওভারের কাজ চলছে। এতে সংকুচিত হয়ে আছে সড়কটি। তার ওপর খানাখন্দে জমে আছে পানি। দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। ছবিটি সোমবার নগরের ষোলোশহর দুই নম্বর গেট এলাকার মেয়র গলির সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৯ / ২৩
গাছপালা কমে যাওয়ায় আজকাল শহরে মৌচাক আর তেমন দেখা যায় না। তবে মাঝেমধ্যে এমন মৌচাক গড়ে মৌমাছিরা। ছবিটি গত শনিবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাদামতলা এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২০ / ২৩
কলেজ সরকারীকরণের দাবিতে আজ সোমবার ফুলবাড়িয়া উপজেলা সদরে আধা বেলা হরতাল পালিত হয়েছে। দাবি আদায়ে ছাত্র-জনতা প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে পুলিশের ধাওয়ায় পাঁচজন আহত হয়। পরে বিক্ষুব্ধ ছাত্রজনতা উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে ইউএনওর কাছে স্মারকলিপি দেয়। ছবি: জগলুল পাশা

২১ / ২৩
রাজধানীর মেরুল বাড্ডা থেকে মধ্য বাড্ডা পর্যন্ত দীর্ঘক্ষণ দিনের বেলা জ্বলছে রাস্তার বাতিগুলো। ছবিটি মধ্যবাড্ডা থেকে আজ সোমবার বিকেল চারটার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৩
বাংলামোটর এলাকায় রয়েছে গাড়ির যন্ত্রাংশ বিক্রয়ের দোকান। দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে ওই দোকানের সামনে এভাবে গাড়ি রাখা হয়। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৩
সংসারে রয়েছে হরেক ধরনের পণ্যের চাহিদা। শহরে এসব কেনাকাটা বেশির ভাগ ক্ষেত্রে নারীরাই করে থাকেন। বিভিন্ন পণ্য সাইকেলে বোঝাই করে দোকানি তৌহিদুল ইসলাম বাড়ির সামনে ‘হরেক পণ্যের’ ডাক দেয়। নারীরা বাড়ি থেকে বেরিয়ে এ পণ্য কেনাকাটা শুরু করেন। ছবিটি আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বগুড়া শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুর মহল্লা থেকে তোলা। ছবি: সবুজ চৌধুরী