এক ঝলক (১৭ অক্টোবর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি আদায় ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের লক্ষ্যে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৭ অক্টোবর
ছবি: সাইফুল ইসলাম
২ / ১০
দল বেঁধে কলার কাঁদি বিক্রির জন্য হাটে যাচ্ছেন পাহাড়ি লোকজন। কুতুকছড়ি, রাঙামাটি সদর, ১৭ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১০
মাসখানেক আগে বাঘিনী জয়ার ঘরে জন্ম নেওয়া দুটি বাচ্চা। চট্টগ্রাম চিড়িয়াখানা, ১৬ অক্টোবর
ছবি: জুয়েল শীল
৪ / ১০
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য ও চেয়ারম্যান পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে ভিড়। মিরসরাই, ১৭ অক্টোবর
ছবি: ইকবাল হোসেন
৫ / ১০
ঝিনাই নদে খেয়াজাল পেতে মাছ ধরার আশায় এক মৎস্যশিকারি। চাকলেশ্বর, মির্জাপুর টাঙ্গাইল, ১৬ অক্টোবর
ছবি: সোহেল মহসিন
৬ / ১০
করোনায় দীর্ঘ বন্ধের পর খুলে দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। হলে আসা শুরু করেছেন শিক্ষার্থীরা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল, রাজশাহী, ১৭ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
৭ / ১০
ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। ঠান্ডা পানিতে শরীর জুড়াতে পুকুরে গোসল করছে এক শিশু। হাওলাদারপাড়া, সিলেট, ১৭ অক্টোবর।
ছবি: আনিস মাহমুদ
৮ / ১০
সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নৃত্য পরিবেশন করছেন সাঁওতাল নারী–পুরুষেরা। নিয়ামতপুর, নওগাঁ, ১৭ অক্টোবর
ছবি: ওমর ফারুক
৯ / ১০
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে হলের প্রবেশ ফটকের পাশে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এক শিক্ষার্থী। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ১৭ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১০
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। বরিশাল, ১৭ অক্টোবর
ছবি: সাইয়ান