লাল-সবুজের পালা। পাকা মরিচে ভরে গেছে গাছ। ছবিটি গতকাল মঙ্গলবার ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় বৃক্ষ মেলা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৩ / ১৭
জাল দিয়ে খালে মাছ ধরতে নেমেছেন দুই ব্যক্তি। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর চরভদ্রাসন উপজেলা সদরের মৌলভির চর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৪ / ১৭
পায়রা উড়ে যায় কোথায়? ছবিটি আজ বুধবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৫ / ১৭
‘২০৩০ সালের লক্ষ্য অর্জনের পথ: দারিদ্র্য দূরীকরণ, টেকসই উৎপাদন ও ভোগ নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: মনিরুল আলম
৬ / ১৭
‘২০৩০ সালের লক্ষ্য অর্জনের পথ: দারিদ্র্য দূরীকরণ, টেকসই উৎপাদন ও ভোগ নিশ্চিতকরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ডানে)। পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। আজ বুধবার প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: মনিরুল আলম
৭ / ১৭
বিপিএল ফুটবল লীগের ময়মনসিংহ পর্বের খেলা আজ বুধবার শহরের রফিকউদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে শেষ হয়েছে। দীর্ঘদিন পর ময়মনসিংহ শহরে জাতীয় পর্যায়ের লীগের খেলা হওয়ায় দর্শকদের মধ্যে উন্মাদনার কোনো কমতি ছিল না। আজ সমাপনী দিনেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দর্শকেরা স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করেছেন। ছবি: জগলুল পাশা
৮ / ১৭
দুই পাশের সবুজ ধানখেত। হাটে কলা বিক্রি করতে যাচ্ছেন চাষিরা। ছবিটি আজ বুধবার সকালে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া কলাপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৯ / ১৭
বৈরী আবহাওয়া থাকায় পদ্মায় উত্তাল ঢেউয়ের কারণে আজ বুধবার সকাল ১০টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ। এ কারণে দৌলতদিয়া ঘাটে বাঁধা ছিল সব ধরনের লঞ্চ। ছবিটি সন্ধ্যা ছয়টার দিকে তোলা। ছবি: রাশেদুল হক
১০ / ১৭
বরবটি সবজির ফুল থেকে মধু সংগ্রহ করছে বোলতা পোকা। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া থেকে তোলা। ছবি: এমদাদুল হক
১১ / ১৭
কেন্দ্রীয় কারাগার সরিয়ে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে নেওয়া হয়েছে। ওই জায়গা অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হস্তান্তরের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে আজ বুধবার দুপুরে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি ছিল। পুলিশের বাধার কারণে ওই বিক্ষোভ কর্মসূচি প্রেসক্লাবের সামনে পালিত হয়। ছবি: সাজিদ হোসেন
১২ / ১৭
আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধাদের নামে রাজধানীর বিভিন্ন সড়কের নামকরণ করা হয়েছিল। স্থাপন করা হয়েছিল নামফলক। বেশির ভাগ নামফলকের অবস্থা এখন শোচনীয়। ছবিটি বুধবার বিকেলে রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ১৭
আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি সংযোগের আয়োজনে বুধবার বিকেলে রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরি সেমিনার কক্ষে কবি শামসুর রাহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রয়াত কবির স্মৃতিচারণ করেন কবি নির্মলেন্দু গুণ। ছবি: আবদুস সালাম
১৪ / ১৭
নির্মাণাধীন মৌচাক-মগবাজার ফ্লাইওভারের নিচের বেশির ভাগ সড়কের বেহাল দশা। বৃষ্টি হলে খানাখন্দে ভরা এসব সড়কে চলতে গিয়ে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। গর্তে চাকা পড়ে রিকশা কাত হয়ে যাচ্ছে, অনেক সময় উল্টেও যাচ্ছে। ছবিটি বুধবার বিকেলে মালিবাগ রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৫ / ১৭
নিম্নচাপের কারণে মুন্সিগঞ্জের পদ্মা নদীতে শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ ও সি-বোট চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তাই শুধু ফেরিতে যাতায়াতের কারণে মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: সাজিদ হোসেন
১৬ / ১৭
রাজধানীর মুক্তাঙ্গন এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
১৭ / ১৭
আফসানা ফেরদৌসীকে হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বুধবার বিকেলে ছাত্র ইউনিয়ন রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে। নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ছাত্র ইউনিয়নের কর্মী আফসানা হত্যার বিচার চেয়ে বিক্ষোভ হয়েছে। ছবি: আশরাফুল আলম