এক ঝলক (১৭ আগস্ট, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি আটকে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্তের। ধীরগতিতে যানবাহন চলাচল করতে গিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে আমিরাবাদ পর্যন্ত এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুরে, কুমিল্লা, ১৭ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
২ / ১৫
বৃষ্টিভেজা বুলবুলি তিনটি সকালে পালক শুকিয়ে নিচ্ছে গাছের ঢালে বসে। লিচুবাগান, রাঙামাটি, ১৭ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৫
জাল দিয়ে মাছ শিকারে মেতে উঠেছে শৌখিন মৎস্যশিকারিরা। ডেকড়া গ্রাম, বগুড়া সদর, ১৭ আগস্ট
ছবি: সোয়েল রানা
৪ / ১৫
চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে টিকা নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন টিকাপ্রার্থীরা। সড়কে লেগে যায় যানজট। চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ১৭ আগস্ট
ছবি: জুয়েল শীল
৫ / ১৫
রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় টগর-বেলী বাঘ দম্পতির ঘরে এলো দুর্জয় ও অবন্তিকা নামের নতুন দুই শাবক। জাতীয় চিড়িয়াখানা, ঢাকা, ১৬ আগস্ট
ছবি: আশরাফুল আলম
৬ / ১৫
বিভিন্ন কারখানা থেকে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকায় পলি সংগ্রহ করে তা পরিষ্কার করা হয়। এরপর এসব পলি রোদে শুকিয়ে ৭০ থেকে ৮০ টাকা দামে বিক্রি করা হয় বিভিন্ন জুতার কারখানায়। বায়েজিদ, চট্টগ্রাম, ১৬ আগস্ট
ছবি: সৌরভ দাশ
৭ / ১৫
তিন বছর আগে মেলায় গ্যাস বেলুন বিস্ফোরণে মুমূর্ষু অবস্থা থেকে বেঁচে ফিরলেও দুটি পা হারান বাপ্পী আলী। জীবিকার তাগিদে নতুন করে প্লাস্টিকের ফুলের ব্যবসা শুরু করেন। কিন্তু করোনাকালে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ফুল বিক্রির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। মহিলা কলেজ রোড, পাবনা, ১৬ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৫
পাট কেটে জাগ দেওয়ার পর এখন ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। হালসা, যশোর, ১৭ আগস্ট
ছবি: এহসান-উদ-দৌলা
৯ / ১৫
সন্ধ্যা নেমে আসছে। হাওরের পানিতে নেমে জাল দিয়ে মাছ ধরছেন বাবা-ছেলে। পুকরিয়ার হাওর, সিলেট, ১৬ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৫
সিলেট নগরে বেড়েছে যানজট ও মানুষের চাপ। নগরের বিভিন্ন এলাকার সড়কে দিনভর ছিল তীব্র যানজট। বন্দরবাজার, সিলেট, ১৭ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৫
করোনা মহামারির সময়ে বেড়েছে শ্বাসকষ্টের রোগী। এতে চাহিদা বেড়েছে অক্সিজেনের। খালি হয়ে যাওয়া সিলিন্ডারগুলোতে অক্সিজেন রিফিল করার জন্য মিনি ট্রাকে তোলা হচ্ছে। কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রাম, ১৭ আগস্ট
ছবি: মামুন মুহাম্মদ
১২ / ১৫
মহররম উপলক্ষে প্রতিবছরের মতো বিহারি সম্প্রদায়ের মানুষ নিজেদের আনুষ্ঠানিকতার প্রস্তুতি নিচ্ছে। তৈরি করা হচ্ছে রঙিন কাগজ দিয়ে তাজিয়া। হাউজিং এলাকার ৭ নম্বর বিহারি ক্যাম্প, খুলনা, ১৭ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৫
জমি থেকে ধান কেটে বাড়ি ফিরছেন কৃষকেরা। ভাদ্র মাসে হয় বলে এই জাতের ধানের নাম ভাদাই। চৌকিঘাট, কাউনিয়া, রংপুর, ১৭ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৫
পদ্মার পানি বাড়ছে। জলমগ্ন বাড়িঘর থেকে মালামাল সরিয়ে নিচ্ছ নারী ও শিশুরা। বাজেকাজলা, রাজশাহী, ১৭ আগস্ট
ছবি: আবুল কালাম মুহম্মদ আজাদ
১৫ / ১৫
রংপুরে কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের জামতলা বাজার এলাকায় নিলাম খরিদা সদরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। জামতলা বাজার, কাউনিয়া, রংপুর, ১৭ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম