এক ঝলক (১৭ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
কোনো সুন্দরী তরুণী নন। এটি আসলে একটি রোবট। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিয়াজিয়া নামে এই রোবটটি বানিয়েছে। ছবিটি গত শুক্রবারের। ছবি: রয়টার্স

২ / ৩১
সবুজ ফসলের মাঠে বিকেলের ম্লান সূর্য। ছবিটি মানিকগঞ্জ সদর উপজেলার দীঘিগ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৩ / ৩১
শুভ্র ফুলের সৌন্দর্য। ছবিটি মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৪ / ৩১
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতিসংক্রান্ত মামলায় আত্মপক্ষ সমর্থনে আজ রোববার সকালে আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৩-এ এই মামলার বিচারকাজ চলছে। ছবি: হাসান রাজা

৫ / ৩১
মাঠে মাঠে সোনালি বোরো ধান কাটার ধুম পড়েছে। ব্যস্ত সময় কাটাচ্ছে কিষান-কিষানিরা। কেউ ধান কাটছেন, কেউ-বা বাড়িতে নিয়ে যাচ্ছেন। ছবিটি আজ রোববার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের রত্নবতী এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক

৬ / ৩১
ল্যান টানা ফুলে প্রজাপতির মধু সংগ্রহের এ যেন এক অপরূপ দৃশ্য। ছবিটি আজ রোববার খুলনার নতুন রাস্তা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ৩১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট ও বেথুরি এলাকায় কিছুদিন ধরে নদীভাঙন দেখা দেওয়ায় অনেকেই আশ্রয় নিতে অন্যত্র চলে যাচ্ছেন। ভাঙা ঘরের আসবাব নিয়ে বেথুরি এলাকার এনায়েত হোসেন ঠেলাগাড়িতে করে যাচ্ছেন। ছবিটি আজ রোববার সকালে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিড মিলের সামনে থেকে তোলা। ছবি: রাশেদুল হক

৮ / ৩১
নতুন অর্থবছরের বাজেট নিয়ে আজ বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সুপারিশমালা তুলে ধরা হয়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে নতুন অর্থবছরের (২০১৬-১৭) বাজেটের এসব সুপারিশ তুলে ধরা হয়। ছবি: ফোকাস বাংলা

৯ / ৩১
সরকারি তিতুমীর কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন ইতি হত্যার বিচার চেয়ে আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁর পরিবারের সদস্যরা। ওই মানববন্ধনে তিতুমীর কলেজের শিক্ষার্থী ও ফারজানার বন্ধুরাও অংশ নেন। ছবি: ফোকাস বাংলা

১০ / ৩১
হালকা রং এসেছে লিচুর গায়ে। আর কিছুদিন পরেই তা পুরোপুরি পাকলে বিক্রির জন্য বাজারে আনা হবে। নিজের বাগানের লিচু পরিচর্যা করছেন ইব্রাহিম মিয়া। ছবিটি আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার অর্জুনদি এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১১ / ৩১
কিছুদিন পরই গাছে গাছে আম পাকতে শুরু করবে। আম পাড়তে ব্যবহৃত হয় বাঁশ দিয়ে তৈরি বিশেষ পদ্ধতিরে এই কোটা। প্রতিটি কোটার দাম ৩০০ টাকা। ছবিটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাইক্কারটেক হাট থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১২ / ৩১
গবাদিপশুকে খাওয়ানোর জন্য বাজারে বিক্রি হচ্ছে নেপিয়ার ঘাস। স্থানীয়ভাবে এটিকে ডেমা ঘাস বলেন কৃষকেরা। এই ঘাস চাষে পরিচর্যা কম করতে হয় বলে পাবনার সুজানগর উপজেলার অনেক কৃষক এখন চাষ করছেন এই ঘাস। ছবিটি আজ রোববার সকালে পাবনার সুজানগর উপজেলার মসজিদপাড়া অডিটোরিয়ামের সামনে থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৩ / ৩১
নগর জীবনে মাটির তৈরি জিনিসের কদর কমেছে। তারপরও কেউ কেউ ব্যবহার করেন এসব জিনিস। বিক্রির জন্য হাটে নেওয়া হচ্ছে মাটির পাতিল। ছবিটি দিনাজপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ৩১
মাওয়ার পুরান ঘাট মাছের আড়ত থেকে পদ্মার মাছ কিনতে ভিড় করেছেন ক্রেতারা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ৩১
গত শুক্রবার রাতে সিলেটে বৃষ্টি হয়েছে বেশ। বৃষ্টির পানি জমে আছে কৃষিজমিতে। কাদা-পানিতে নেমে ফুটবল নিয়ে খেলায় মেতেছে একদল কিশোর। ছবিটি গতকাল শনিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ৩১
ঝুমকার মতো ঝুলে আছে হলুদ রঙের একধরনের ফল। পথিকের নজর কাড়বে তার সৌন্দর্য। ছবিটি গতকাল শনিবার দুপুরে বগুড়া শহরের শেরপুর সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ৩১
গ্রীষ্মের শুরুতেই ফুটতে শুরু হয়েছে জারুল ফুল। মৌমাছিগুলো এই সুযোগে ফুলের মধু আহরণ করছে। ছবিটি গতকাল শনিবার দুপুর ১২টায় ময়মনসিংহ শহরের কাচিঝুলি মোড় থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৮ / ৩১
বড় হচ্ছে কাঁঠাল। ছবিটি গাজীপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৯ / ৩১
দেখে মনে হচ্ছে মাঠে দাঁড়িয়ে আছেন কেউ। আসলে এটা কাকতাড়ুয়া। ছবিটি খুলনার দাকোপ উপজেলার পশ্চিম বাজুয়া এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২০ / ৩১
সিলেটে গতকাল শনিবার ঝড়ে উপড়ে পড়েছে গাছ। ছবিটি হজরত শাহ মীর মাজার থেকে আজ রোববার তোলা। ছবি: আনিস মাহমুদ

২১ / ৩১
শুকিয়ে যাওয়া নালার অল্প পানিতে মাছ শিকারের চেষ্টা মা ও ছেলের। ছবিটি ভিয়েতনামের মেকং ডেলটা থেকে তোলা। ছবি: রয়টার্স

২২ / ৩১
গোপালগঞ্জে শিক্ষার্থী কুয়াশা জামানের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ রোববার সকাল ১০টার দিকে ফরিদপুর শহরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি: পান্না বালা

২৩ / ৩১
চৈত্র মাস পেরিয়ে এসেছে বৈশাখ। প্রকৃতিতে এসেছে পরিবর্তন। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কৃষ্ণচূড়া ফুলে যেন আগুন লেগেছে। ছবিটি আজ রোববার সকালে বরিশাল নগরের জেলা প্রশাসকের বাসভবন-সংলগ্ন রাস্তা থেকে তোলা। ছবি: সাইয়ান

২৪ / ৩১
প্রচণ্ড দাবদাহে অস্থির প্রাণিকুল, আকাশে মেঘের দেখা নেই। প্রখর রোদে অস্থির সবাই। গরম থেকে রক্ষা পেতে রাজহাঁসের দল পুকুরের শান্ত জলে দাগ কেটে সাঁতরিয়ে শীতল হচ্ছে। ছবিটি আজ রোববার দুপুরে যশোর শহরের নাজিরশংকরপুর চাতাল মোড় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২৫ / ৩১
রংপুরে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় গত শনিবার রাতে পুলিশের ধাওয়ায় এক যুবক মারা যাওয়ার অভিযোগে দফায় দফায় সড়কে চলছে বিক্ষোভ। এ ঘটনায় দোকানপাট বন্ধ। সড়কে রয়েছে প্রতিবন্ধকতা। ছবিটি আজ রোববার দুপুরে হকবাজার এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৬ / ৩১
জাতীয় সংসদ ভবনের সামনে দিকে কয়েক দিন আগেও এ রকম লোহার গ্রিল ছিল না। কিন্তু নিরাপত্তার স্বার্থে বর্তমানে সেখানে উঁচু করে দেওয়া হয়েছে লোহার গ্রিল। সংসদ ভবনের সৌন্দর্য উপভোগ করতে হবে গ্রিলের ফাঁক দিয়েই। ছবিটি আজ তোলা। ছবি: মনিরুল আলম

২৭ / ৩১
কিছুদিন আগের জল থই থই এই পুকুর এখন খরতাপে শুকিয়ে চৌচির। পুকুরে পড়ে থাকা নৌকা নিয়ে খেলায় মেতে উঠেছে শিশুরা। ছবিটি আজ সকালে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের নিমতলী গ্রাম থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২৮ / ৩১
দুপুরের তীব্র গরমে একটু স্বস্তি পেতে রাজধানীর হাতিরঝিলে নেমে আনন্দে মেতে উঠেছে শিশু-কিশোরেরা। ছবি: আশরাফুল আলম

২৯ / ৩১
সাং​বাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ রোববার  জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। ছবি : আশরাফুল আলম

৩০ / ৩১
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আজ রোববার নতুন আন্তর্জাতিক রেমিট্যান্স সেবার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিকাশ, মাস্টারকার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা। ছবি: আশরাফুল আলম

৩১ / ৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের সামনের এই গাছটি হালকা ঝড়েই ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এতে দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারীরা। ছবি: আশরাফুল আলম