এক ঝলক (১৭ এপ্রিল, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
রাজধানীর পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকায় সম্প্রতি বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এলাকাটি করা হয়েছে লকডাউন। জরুরি প্রয়োজনে কেউ বের হতে চাইলে প্রবেশমুখে থাকা পুলিশকে বের হওয়ার কারণ বলতে হচ্ছে। ঢাকা, ১৭ এপ্রিল। ছবি: দীপু মালাকার

২ / ২৪
রাজধানীতে স্বামীর সঙ্গে ঝগড়া করে ফুটপাতের পাশে এক ভ্যানে ছয় মাসের সন্তানসহ আশ্রয় নিয়েছেন এক মা। ১৭ এপ্রিল, কারওয়ান বাজার, ঢাকা। ছবি: মানসুরা হোসাইন

৩ / ২৪
করোনা–প্রতিরোধে বন্ধ গণপরিবহন চলাচল। তিনি মিরপুরে যাবেন। কিন্তু রিকশা ভাড়া না থাকায় ফুটপাতে বসে ছিলেন তিনি। পরে একজন তাঁকে রিকশা ভাড়া করে দিলে তিনি গন্তব্য যেতে পারেন। শাহবাগ, ঢাকা, ১৭ এপ্রিল। ছবি: আবদুস সালাম

৪ / ২৪
রাজধানীতে করোনাকালে সাইকেলে যাতায়াত করছেন এক নারী। ১৬ এপ্রিল, মোহাম্মদপুর, ঢাকা । ছবি: মানসুরা হোসাইন

৫ / ২৪
রাজধানীতে করোনাভাইরাসের বিস্তারের সময়ও ফুটপাতে সন্তান নিয়ে ঘুমিয়ে আছেন এক মা। ১৭ এপ্রিল, কারওয়ান বাজার, ঢাকা । ছবি: মানসুরা হোসাইন

৬ / ২৪
বহিরাগত লোকজন যাতে এলাকায় প্রবেশ করতে না পারেন, সে জন্য স্থানীয়রা সড়কের ওপর বেড়া দিয়েছেন। কিন্তু লোকজন বেড়ার ফাঁকা অংশ দিয়ে আসা-যাওয়া করছেন। মহাজনপাড়া, খাগড়াছড়ি, ১৭ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

৭ / ২৪
দুপুরের কারওয়ান বাজার। সামাজিক দূরত্বের তোয়াক্কা করছেন না বাজারে আসা ক্রেতারা। ঢাকা, ১৭ এপ্রিল। ছবি: আবদুস সালাম

৮ / ২৪
হাঁটু পরিমাণ পানিতে নেমে হাত জাল দিয়ে মাছ ধরছেন দুই ব্যক্তি। দক্ষিণ গঞ্জপাড়া, খাগড়াছড়ি, ১৭ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

৯ / ২৪
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুলিশের দুই সদস্য পিপিই পরেছেন। এ লড়াইয়ে জিতবেন বলে করোনাভাইরাসের একটি পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবির পোজ দিচ্ছেন। গতকাল ভারতের অমৃতসরে।  ছবি: এএফপি

১০ / ২৪
ময়মনসিংহ নগর লকডাউন ঘোষণার পর টিন, কাঠ আর গাছের কাটা দিয়ে মহল্লায় প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। তবে কেউ কেউ এই বাধা অতিক্রম করে চলাচল করছেন। কেওয়াটখালী, ময়মনসিংহ নগর, ১৭ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন

১১ / ২৪
রাস্তার পাশে রিকশাভ্যানে করে বাঙ্গি বিক্রি করছেন এক বিক্রেতা। প্রতিটি বাঙ্গির দাম ২০ থেকে ৩০ টাকা। কেওয়াটখালী, ময়মনসিংহ নগর, ১৭ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন

১২ / ২৪
শান্তিনগর বাজারের বাইরের চিত্র। ব্যক্তিগত গাড়ি নিয়ে অনেকেই এসেছেন বাজারে। ঢাকা, ১৭ এপ্রিল। ছবি: আবদুস সালাম

১৩ / ২৪
করোনাভাইরাসের প্রভাবে ফাঁকা সিলেট নগরের সড়কগুলো। ফাঁকা পদচারী সেতুতে কুকুর। কোর্ট পয়েন্ট, সিলেট, ১৭ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২৪
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে টহল দিচ্ছেন র‌্যাবের সদস্যরা। করোনাভাইরাস প্রতিরোধে ঘরে থাকার বিকল্প নেই। কোর্ট পয়েন্ট, সিলেট, ১৭ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২৪
হাটে জনসমাগম হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় থাকছে না পাবনার হাজিরহাটে। পাবনা, ১৭ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

১৬ / ২৪
করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মূল ফটকগুলো বন্ধ ছিল। মসজিদ ভেতরে জুমার নামাজ পড়েছেন ১০ জন। বাইরে থেকে আসা মুসল্লিরা ফটকের বাইরেই নামাজ আদায় করেন। ঢাকা, ১৭ এপ্রিল। ছবি: দীপু মালাকার

১৭ / ২৪
শুক্রবার জুমার নামাজ আদায় শেষে মোনাজাতরত কয়েকজন মুসল্লি। ঢাকা, ১৭ এপ্রিল। ছবি: দীপু মালাকার

১৮ / ২৪
রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকা করোনাভাইরাস সংক্রমণে বেশ ঝুঁকিপূর্ণ। এলাকাটির বেশ কয়েকটি গলি লকডাউন করা হলেও মানছেন না অনেকেই। ঢাকা, ১৭ এপ্রিল। ছবি: দীপু মালাকার

১৯ / ২৪
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরে সড়কের পাশে ভ্রাম্যমাণ দোকান থেকে তরমুজ কিনছেন এক ব্যক্তি। নারিন্দা, ঢাকা, ১৭ এপ্রিল। ছবি: দীপু মালাকার

২০ / ২৪
সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরের মাসুম বাজারে কাঁচা সবজির দোকান সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় মাদ্রাসা মাঠে। এতে উপকৃত হচ্ছেন বাজারে আসা ক্রেতারা। জামেয়া আশরাফিয়া মাদ্রাসা মাঠ, পাবনা, ১৭ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

২১ / ২৪
করোনার প্রভাবে সারা দেশের সড়কগুলো ফাঁকা। কিন্তু যানজট লেগেছে পাবনা-সুজানগর সড়কের আরিফপুর এলাকায়। মঙ্গল ও শুক্রবার দুই হাটের দিন সড়কে যানজটের নিয়মিত এই চিত্র এটি। আরিফপুর, পাবনা-সুজানগর সড়ক, পাবনা, ১৭ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

২২ / ২৪
করোনার সংক্রমণ এড়াতে মুখে মাস্ক দিয়েছেন এই যুবক। অথচ হাটে জনসমাগমের মাঝে ডাব ও শ্বাস খাচ্ছেন নিশ্চিন্তে। হাজিরহাট, পাবনা, ১৭ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

২৩ / ২৪
করোনার কারণে চাকরিচ্যুত করার প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে বেসরকারি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে যশোরের বিভিন্ন ক্লিনিকের অর্ধশতাধিক কর্মী অংশ নেন। জেনারেল হাসপাতালের মোড়, যশোর, ১৭ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা

২৪ / ২৪
করোনাভাইরাসের প্রভাব রাজধানী জুড়ে। শহরের জনশূন্য প্রধান সড়কে ঠিকরে পড়ছে শেষ বেলার সোনালি আলো। বিজয় সরণি, ঢাকা, ১৭ এপ্রিল। ছবি: মানসুরা হোসাইন