এক ঝলক (১৭ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
নীল আকাশে ডানা মেলে উড়ছে গাঙচিল। ছবিটি গতকাল সোমবার বিকেলে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২ / ২৮
ইঁদুর মুখে উড়ছে শ্রাইক পাখিটি। ছবিটি সোমবার বেলারুশ থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৮
মধু আহরণের সুযোগ খুঁজছে মৌটুসী পাখিটি। ছবিটি সোমবার সকালে সুন্দরবনের ঢাংমারী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২৮
ফুলের ঝাড়ু ও বস্তায় হলুদ ভরে বাজারে যাচ্ছে দুই পাহাড়ি তরুণ। ছবিটি রাঙামাটি সদরের নাড়াইছড়ি গ্রাম এলাকা থেকে মঙ্গলবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ২৮
হাওরের বিভিন্ন বিলের পানি কমে গেছে। অনেক বিলে চলছে মাছ ধরা। এ সুযোগে খাবারের খোঁজে ভিড় জমিয়েছে সাদা বকের দল। ছবিটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরের চাতলা বিল এলাকা থেকে মঙ্গলবার তোলা। ছবি: কল্যাণ প্রসূন

৬ / ২৮
সন্ধ্যায় নীড়ে ফিরছে পাখির দল। ছবিটি সোমবার সুন্দরবনের ঢাংমারী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ২৮
শিশিরের ফোঁটায় সূর্যোদয়। ছবিটি আজ মঙ্গলবার খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৮ / ২৮
নিকারাগুয়ার গ্রানাডা শহরে অষ্টম ইন্টারন্যাশনাল স্ট্রিট আর্ট ফেস্টিভ্যালে গতকাল সোমবার কসরত দেখাচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

৯ / ২৮
নিকারাগুয়ার গ্রানাডা শহরে চলছে অষ্টম ইন্টারন্যাশনাল স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল। সেখানে গতকাল সোমবার মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের একজন স্ট্রিট আর্টিস্ট অন্য আর্টিস্টদের কসরতের ছবি তোলেন। ছবি: রয়টার্স

১০ / ২৮
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রণালির কি ওয়েস্ট দ্বীপে কুয়ানতাম কি ওয়েস্ট সেইলিং রেগাতা প্রতিযোগিতায় অংশ নেওয়া সুপার সিরিজ ক্লাসের নৌকা। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৮
বার্লিন ফ্যাশন উইক অটাম/উইন্টার ২০১৭তে মেবিলিন নিউইয়র্ক শোতে অংশ নিতে যাওয়া এক মডেল প্রস্তুতি। ছবিটি জার্মানির রাজধানী বার্লিন থেকে গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৮
গতকাল সোমবার মুম্বাইয়ে ‘অ্যান আনসুইট্যাবল বয়’ নামের একটি বইয়ের প্রচার অনুষ্ঠান ছিল। সেখানে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী আলিয়া ভাট ক্যামেরার সামনে এভাবেই ধরা দেন। বইটি লিখেছেন চলচ্চিত্র পরিচালক করণ জোহর ও পুনম সাক্সেনা। ছবি: এএফপি

১৩ / ২৮
মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে মহিলা এককে আজ মঙ্গলবার মুখোমুখি হয়েছে জাপান ও থাইল্যান্ড। সেখানে জাপানের এক সমর্থক দুই দেশের পতাকা নিয়ে গ্যালারিতে এসেছেন। ছবি: রয়টার্স

১৪ / ২৮
হাঁসের পালকে খাবার খাওয়ানোর জন্য বিলে নিয়ে যাচ্ছে এক শিশু। ছবিটি মঙ্গলবার সকালে সিলেট শহরতলির বাইশটিলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২৮
প্রথম আলো কার্যালয়ে ‘পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ: প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৬ / ২৮
আবদুল হালিম বহনযোগ্য ধান ভাঙানোর কল নিয়ে বাড়ি বাড়ি যান। তিনি প্রতি মণ ধান ৩৫ টাকা দরে ভাঙান। এ থেকে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয় তাঁর। ছবিটি মঙ্গলবার সকালে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১৭ / ২৮
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত স্বাস্থ্য সচেতনতাবিষয়ক কর্মশালায় অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। ছবি: রবিউল ইসলাম

১৮ / ২৮
বগুড়ার বিখ্যাত লাল মরিচ। বগুড়ার সোনাতলা উপজেলার খাটিয়ামারি চরে চার বিঘা জমিতে লাল মরিচের আবাদ করেছেন কলিম উদ্দিন। সেই মরিচের খেতে তাঁর পরিবার। ছবি: সোয়েল রানা

১৯ / ২৮
দেশজুড়ে ক্রিকেট ব্যাটের অন্যতম জোগান দেয় যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রাম। এ গ্রামে দেশীয় প্রযুক্তিতে ক্রিকেট ব্যাট তৈরি ও বিপণন হওয়ায় স্থানীয় লোকজন এখন নরেন্দ্রপুর গ্রামকে চেনে ‘ব্যাটের গ্রাম’ নামে। এ এলাকার অনেকেই এখন ক্রিকেট ব্যাট তৈরি করে পাল্টে ফেলেছেন নিজেদের ভাগ্য। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২০ / ২৮
রব্বানী ও রিপন বাবু একই বিদ্যালয়ের দুই সহপাঠী। বাড়ি যমুনা নদীর দুর্গম সরলিয়া চরে। প্রতিদিনই প্রায় পাঁচ কিলোমিটার বালুচর দিয়ে হেঁটে রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠ নিতে যেতে হয় ওদের। ছবিটি আজ মঙ্গলবার বগুড়া সোনাতলা উপজেলার সরলিয়া চর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২১ / ২৮
রাঙামাটি শহরের পিটিআই এলাকার একটি দ্বীপে ৬২ পরিবারের বসবাস। কাপ্তাই হ্রদের পানিই মূল শহর থেকে বিচ্ছিন্ন করেছে এদের। ৩০০-৪০০ ফুট লম্বা একটি সেতু হলে দুর্গতি থেকে রক্ষা পাবেন এলাকাবাসী। বাঁশের ছোট একটি ভেলায় পারাপার তিন-চারজন উঠলেই ডুবো ডুবো। ঝুঁকিপূর্ণ এমন যোগাযোগ খোদ রাঙামাটি শহরে। ছবিটি আজ মঙ্গলবার ভোরের দিকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২২ / ২৮
ফুটপাতে আছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে রাখা ময়লা ফেলার ডাস্টবিন। কিন্তু তা ব্যবহার না করে পাশে ফুটপাতের ওপর ময়লা ফেলছেন অনেকেই। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন ফুটপাত থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২৩ / ২৮
রাজধানীর উড়াল সড়কে বাস থামানো দণ্ডনীয় অপরাধ হলেও তা অমান্য করে এভাবে প্রতিদিন যাত্রী ওঠানামা করানো হয়। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে মহাখালী ফ্লাইওভার থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৮
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে। মেলায় প্রয়োজনীয় জিনিস কেনার পর ঘুরে বেড়াচ্ছেন তরুণীরা। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৮
হকারদের উচ্ছেদ না করে পুনর্বাসনের দাবিতে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করে হকার সমন্বয় পরিষদ। ছবি: সাইফুল ইসলাম

২৬ / ২৮
রাজধানীর গুলিস্তান এলাকায় আজ মঙ্গলবার সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন। ছবি: সাইফুল ইসলাম

২৭ / ২৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে ‘বাংলাদেশ-চায়না গ্রুপ সিরামিক প্রদর্শনী’। প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ২৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারা জীবন, নিষিদ্ধ লোবান ও পায়ের আওয়াজ পাওয়া যায় অবলম্বনে আহমেদুল কবিরের পরিকল্পনা ও নির্দেশনায় পরিবেশিত হয় নাটক ‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম