শিশুর হাতে কদম ফুল। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
২ / ২১
ছাগলছানা কোলে উচ্ছ্বসিত তিন শিশু। ছবিটি আজ শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার পীরগাছা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৩ / ২১
জমির আল দিয়ে মাছ শিকারে যাচ্ছেন দুজন। ছবিটি আজ শুক্রবার বগুড়া সদর উপজেলার রহমতবালা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৪ / ২১
বৃষ্টি ভেজা কৃষ্ণচূড়া ফুল। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে পাবনা ট্রাফিক মোড় এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৫ / ২১
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে দেখা করার উদ্দেশে রওনা দিচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ২১
বিশ্ব যোগ দিবসকে সামনে রেখে শিক্ষার্থীরা যোগচর্চার প্রশিক্ষণ নিচ্ছে। ছবিটি গতকাল বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদ থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ২১
সোনার বলের মতো গাছজুড়ে কদম ফুল। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৮ / ২১
গরু আর ছাগলকে কচি ঘাস খাওয়াতে ব্যস্ত রাখাল বালকেরা। ছবিটি আজ শুক্রবার বগুড়া সদর উপজেলার রহমতবালা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৯ / ২১
পাবনার দোগাছী ইউনিয়নের আ. সাত্তার হাফিজিয়া মাদ্রাসা ও অন্ধ এতিমখানার ছাত্রদের সঙ্গে ইফতারে বসেছেন পাবনা বন্ধুসভার সদস্যরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তোলা। ছবি: হাসান মাহমুদ
১০ / ২১
সাদা জবার শুভ্র হাসি। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১১ / ২১
তিন দিনব্যাপী জাতীয় ফল প্রদর্শনী ২০১৬ এর দ্বিতীয় দিনে রাজধানীর ফার্মগেট সংলগ্ন খামারবাড়িতে নানা ফলের সমাহার। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: জাহিদুল করিম
১২ / ২১
পিরোজপুরে নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানার ইউনিয়নে জিন্দাকাঠিতে খালে নৌকায় বসেছে ভাসমান বাজার। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: সাইয়ান
১৩ / ২১
বর্ষার আগমনে ফুটতে শুরু করেছে চালতা ফুল। ছবিটি আজ শুক্রবার সকালে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৪ / ২১
গুপ্ত হত্যা ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজ মানববন্ধন কর্মসূচী পালন করে খুন-ধর্ষণ ও জঙ্গিবাদ বিরোধী গণআন্দোলন। ছবিটি রাজধানীর শাহবাগ মোড় থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১৫ / ২১
ঈদ সামনে রেখে রাজধানীর বিপণি বিতানগুলোতে কেনাকাটার জন্য ভিড় জমিয়েছেন ক্রেতারা। ছবিটি আজ শুক্রবার বিকেলে মিরপুর ২ নম্বর এলাকার একটি বিপণি বিতান থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৬ / ২১
রাজধানীর রামকৃষ্ণ মিশন এলাকায় পুলিশের পাহারা জোরদার করা হয়েছে। ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম
১৭ / ২১
ঈদ ও রমজান মাসে পাঞ্জাবির চাহিদা বেড়ে যায়। চাহিদা পূরণে পাঞ্জাবি কারখানাগুলোতে বাড়তি ব্যস্ততা। পাঞ্জাবি রোদে শুকানো হচ্ছে। ছবিটি আজ শুক্রবার ঢাকার কদমতলীর দক্ষিণ দনিয়ার একটি পাঞ্জাবি তৈরির কারখানা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ২১
দেশের বিভিন্ন স্থানে মন্দিরের সেবায়েত, সেবক ও ধর্মগুরুদের হত্যার প্রতিবাদে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদ। ছবি: আবদুস সালাম
১৯ / ২১
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার রোকেয়া সরণির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। অনেক সময় দুর্ঘটনাও ঘটছে। ছবিটি আজ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
২০ / ২১
রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার দাবিতে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। ছবি: আবদুস সালাম
২১ / ২১
ঢাকার দনিয়া এলাকার গোয়ালবাড়ী খালটি দূষণ ও দখলের কবলে পড়ে যেন ছোট নালায় পরিণত হয়েছে। খালের ওপর তৈরি করা হচ্ছে দোকান। ছবিটি আজ শুক্রবার দুপুরে দক্ষিণ দনিয়ার গোয়ালবাড়ী মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম