এক ঝলক (১৭ জুন ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩২
রাজশাহীর শাড়ির বাজারের একটি বড় অংশ দখল করে নিয়েছে ভারতীয় শাড়ি। ঈদের শাড়ি হিসেবে অনেকেরই পছন্দ ভারতীয় শাড়ি। ছবিটি শনিবার রাজশাহী নগরের সাহেববাজার থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

২ / ৩২
বাড়ির পাশেই উঠানে নিজেদের তৈরি সেমাই শুকাচ্ছেন গ্রামের নারীরা। ছবিটি শনিবার বগুড়া শহরতলির কালশিমাটি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ৩২
গাধায় চড়ে মাঠে কাজ করতে যাচ্ছেন এক কৃষক। ছবিটি গতকাল শুক্রবার হাইতির গানথিয়ের এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ৩২
বগুড়া শহরের স্টেশন সড়কের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে ফুটেছে সূর্যমুখী ফুল। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ৩২
পোকার গায়ে যেন নকশা আঁকা। ছবিটি আজ শনিবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে তোলা। ছবি: এ এস এম আলমগীর

৬ / ৩২
পায়রাটির পাখা ভেঙে গেছে। নিউইয়র্ক সিটিতে ওয়াইল্ড বার্ড ফান্ডে চিকিৎসা চলছে পাখিটির। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

৭ / ৩২
কয়েক দিনের বৃষ্টিতে রাঙামাটিতে বহু প্রাণহানি ঘটেছে। এখনো থেমে থেমে বৃষ্টি পড়ছে। তাই ভয়ে আশ্রয়কেন্দ্রে যাচ্ছে মানুষ। ছবিটি গতকাল শুক্রবার ভেদভেদি এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্র থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

৮ / ৩২
পাহাড়ের বিভিন্ন এলাকা এখনো ধসের ঝুঁকিতে। ছবিটি গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মিস্ত্রিপাড়া মুখ এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৯ / ৩২
নিউজার্সিতে রাটগার্স বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন দিনা সায়েদআহমেদ। এ উপলক্ষে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

১০ / ৩২
মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের সংঘর্ষে সিরিয়ার রাকার কাছের এই গ্রামটি বিধ্বস্ত। ধসে পড়া সেতুটি পার হচ্ছেন মানুষ। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স

১১ / ৩২
মাঠে জমেছে বৃষ্টির পানি। এ সুযোগে আগেভাগেই আমন ধানের বীজতলা তৈরি করেছেন একজন কৃষক। ধানের বীজ ছড়িয়ে দিচ্ছেন জমিতে। ছবিটি গতকাল শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ৩২
সড়কের ওপর বিপজ্জনকভাবে ফেলে রাখা হয়েছে গাড়ির উচ্চতা নিয়ন্ত্রণকারী গেটের ধাতব অংশ। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ শনিবার সকালে রাজধানীর মেরুল-বাড্ডা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ৩২
ভাট ফুলের মধু সংগ্রহ করছে মৌমাছি। ছবিটি আজ শনিবার খুলনার গল্লামারী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৪ / ৩২
সিলেটে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। পোশাকের দোকানে আসছেন ক্রেতারা। গতকাল শুক্রবার নগরের নয়াসড়ক এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৫ / ৩২
বটের পাকা ফল খাওয়ায় ব্যস্ত এক কাঠশালিক। ছবিটি আজ শনিবার গল্লামারী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৬ / ৩২
‘সিপিডি বাজেট সংলাপ ২০১৭’ আলোচনায় সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার সকালে রাজধানীর গুলশানের লেক শোর হোটেল থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ৩২
ঈদ উপলক্ষে রাজধানীর নিউমার্কেটের গয়নার দোকানগুলোয় এসেছে নতুন নকশার গয়না। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: সাইফুল ইসলাম

১৮ / ৩২
গতকাল শুক্রবার থেকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে শুরু হয়েছে জাতীয় ফল মেলা ২০১৭। মেলায় থাকা বিভিন্ন ফল ও ফলের গাছ দেখছে শিশুরা। ছবিটি শুক্রবার তোলা। ছবি: সাবিনা ইয়ামিন

১৯ / ৩২
মশাবাহিত রোগ চিকুনগুনিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আজ শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে প্রচারণামূলক অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। ছবিটি মহাখালী এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

২০ / ৩২
মানিকগঞ্জের পাটুরিয়াঘাট এলাকায় ফেরির জন্য বাস ও ট্রাকের দীর্ঘলাইন। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ৩২
সিলেটে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ছবিটি নগরের হাওরপাড়া থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট।

২২ / ৩২
কিছুদিন বাদেই ঈদ। বেশির ভাগ ক্রেতার পোশাক কেনা হয়ে গেছে। নারীরা যাচ্ছেন গয়নার দোকানে। ছবিটি শনিবার পাবনা শহরের নিউ মার্কেট থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৩ / ৩২
বৃষ্টির কারণে বাজারে জমেছে পানি। তাই দুই পা পলিথিনে মুড়িয়ে রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন এক ক্রেতা। ছবিটি শনিবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ৩২
শুক্রবার চট্টগ্রামের আখতারুজ্জামান উড়ালসড়কের একপাশ খুলে দেওয়া হয়েছে। ছবিটি শনিবার নগরের মুরাদপুর এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২৫ / ৩২
রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের সড়ক বিভাজক সংস্কারের সময় শুকিয়ে পাতাহীন হয়ে যায় বিভাজকে থাকা অসংখ্য গাছ। সংস্কার কাজ শেষ, কিন্তু গাছগুলো আর ফেরেনি আগের অবস্থায়। ছবিটি শনিবার দুপুরে গুলশান ২ নম্বর সার্কেল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ৩২
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকার অভিযোগ রয়েছে। অনেকে বিশুদ্ধ পানির জন্য খিলজি রোডে পানির পাম্প ভিড় করছেন। ছবিটি শনিবার তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৭ / ৩২
রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুনের দাম ১০০ টাকা। ছবিটি শনিবার তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ৩২
রাজধানীতে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন অলিগলি। ছবিটি শনিবার বিকেল তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী পাড়া থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৯ / ৩২
রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনার পর শহরের তবলছড়ি এলাকার আনন্দ বিহার সড়ক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছবিটি শনিবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৩০ / ৩২
সামনে পবিত্র ঈদুল ফিতর। তাই দিন-রাত অবিরাম কাজ করে যাচ্ছেন টেইলাররা। ছবিটি শনিবার চট্টগ্রাম নগরের খলিফাপট্টি থেকে তোলা। ছবি: জুয়েল শীল

৩১ / ৩২
পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ তুলে দেন চাকমা রানি য়েন য়েন চাকমা। ছবিটি শনিবার রাঙামাটি শহরের মোনঘর ভাবনা কেন্দ্র থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৩২ / ৩২
শনিবারও চট্টগ্রামের পশ্চিম মুসলিম পাড়া এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিসের লোকজন। গত মঙ্গলবার চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটে। ছবি: সৌরভ দাশ