বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে এসএসসি ব্যাচ-৯৯ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এই ব্যাচেরই ছাত্র মাশরাফি আজ রোববার যেন ফিরে গেলেন স্কুলজীবনে। ঘোড়ার গাড়িতে ওঠা-ঢোল বাজানো, কিছুই বাদ দিলেন না তিনি। ছবি: কার্ত্তিক দাশ