করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজাদের বোন চিকিৎসাধীন আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে। বোনের জীবন সংকটাপন্ন। তাই ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল থেকে রক্তের প্লাজমা সংগ্রহ করে ছুটছেন তিনি। গতকাল দুপুরে। ছবি: সাজিদ হোসেন
২ / ৯
করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে বিপাকে মানুষ। সিরিয়াল পেতে হাসপাতালের সামনের ফুটপাত ও ঘাসের ওপর সারা রাত মানুষের অবস্থান। প্রতিদিন নমুনা সংগ্রহ করা হয় ৪০ থেকে ৫০ জনের। কিন্তু নমুনা দিতে প্রতিদিন লাইনে থাকেন দুই শতাধিক মানুষ। সোমবার রাত সোয়া একটায় গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল এবং নার্সিং কলেজের সামনে। ছবি: সাজিদ হোসেন
৩ / ৯
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চীনা দূতাবাসের সামনে বাধা সৃষ্টি করেছে পুলিশ। চীনের সঙ্গে ভারতের দীর্ঘ দিনের সীমান্তবিরোধ রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেওয়ায় এই সতর্কতামূলক ব্যবস্থা। নয়াদিল্লি, ভারত, ১৭ জুন। ছবি: এএফপি
৪ / ৯
হেলমেট ছাড়াই এক মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছেন তিন আরোহী। কদমতলি, সিলেট, ১৭ জুন। ছবি: আনিস মাহমুদ
৫ / ৯
দুর্ঘটনার তোয়াক্কা না করে যানবাহন চলাচলের মধ্যেই ব্যস্ততম সড়ক পার হচ্ছেন এক ব্যক্তি। সিলেট-জকিগঞ্জ সড়ক, কদমতলি, সিলেট, ১৭ জুন। ছবি: আনিস মাহমুদ