সুয়ারেজের লাইন স্থাপনের জন্য সড়ক কেটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বর্ষার মৌসুমে এই কাটাকাটিতে সড়কে জমেছে কাদা। দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। হোসেনি দালান সড়ক, ঢাকা, ১৭ জুনছবি: সাজিদ হোসেন
২ / ২২
সিলেট বিমানবন্দর-লাখাউড়া বাইপাস সড়কজুড়ে গর্ত। বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। তখন ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। বর্ষা মৌসুমে ভোগান্তি আরও বাড়ে। লিটিল লন্ডন আবাসিক এলাকা, সদর, সিলেট, ১৭ জুন।ছবি: আনিস মাহমুদ
৩ / ২২
‘গার্ড অব অনার’ প্রদানে নারী কর্মকর্তাদের না রাখার সুপারিশের প্রতিবাদে মানববন্ধন। আলফাত স্কয়ার, সুনামগঞ্জ, ১৭ জুন।ছবি: প্রথম আলো
৪ / ২২
ইলিশশূন্য মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ উঠতে শুরু করেছে। কিন্তু দাম আকাশচুম্বী। আকার যা–ই হোক না কেন, ঘাটেই ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দর উঠছে। দক্ষিণ রাজাপুর, ভোলা, ১৬ জুন।ছবি: নেয়ামতউল্যাহ
৫ / ২২
করোনার সংক্রমণ ঝুঁকি বাড়ছে। স্বাস্থ্যবিধি মেনে চলেন অনেকেই। হাটবাজারে মানুষের ভিড়ে অনেকের মুখে মাস্কও নেই। সচেতনতার অভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বনরূপা কাঁচাবাজার, রাঙামাটি, ১৭ জুন।ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২২
নিয়মিত দুর্ঘটনা ঘটলেও সড়ক পারাপারে সচেতনতা বাড়ছে না। বাচ্চা কোলে নিয়ে ৩ জন মানুষ ব্যস্ত সড়ক পার হচ্ছেন। শুক্রাবাদ, ঢাকা, ১৭ জুনছবি: সাবিনা ইয়াসমিন
৭ / ২২
দেশজুড়ে করোনার সংক্রমণ আবারও বেড়ে চলছে। এরই মধ্যে অন্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিতে করোনার পরীক্ষা করতে হচ্ছে। বরিশাল থেকে আসা মো. জুয়েল পেটের চিকিৎসার জন্য ২১ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক পরীক্ষা করার জন্য তাঁকে করোনার পরীক্ষা করতে হয়েছে। কোভিডের নমুনা দিতে ব্যস্ততম সড়কের এক পাশ থেকে অন্য পাশে হুইলচেয়ারে করে আনা-নেওয়া করছেন তাঁর ভাই মো. শফিকুল। শাহবাগ, ঢাকা, ১৭ জুনছবি: সাজিদ হোসেন
৮ / ২২
কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন রীনা মল্লিক। তবে মঙ্গলবার রাত থেকে হঠাৎ শ্বাসকষ্ট ও খিঁচুনি দেখা দিলে রাউজান থেকে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাঁকে ভর্তি করানোর আগে অক্সিজেন সিলিন্ডার হাতে অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন মেয়ে। চট্টগ্রাম, ১৬ জুন।ছবি: সৌরভ দাশ
৯ / ২২
আনোয়ারার পারকি সৈকতসংলগ্ন প্রায় আধা কিলোমিটার এলাকায় পরিত্যক্ত মাল্টাগুলো পুঁতে ফেলা হচ্ছে। মাল্টাগুলো পুঁতে ফেলার জন্য বৃহস্পতিবার ১০ জন শ্রমিক দিয়েছে উপজেলা প্রশাসন। আনোয়ারা, চট্টগ্রাম, ১৭ জুনছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
১০ / ২২
চট্টগ্রামে করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টের সামাজিক সংক্রমণ পাওয়া গেছে। তবে পাইকারি বাজারগুলোয় কোনো সতর্কতা নেই। কারও মুখে নেই মাস্ক। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি রয়েছে। স্টেশন রোড, চট্টগ্রাম, ১৬ জুন।ছবি: জুয়েল শীল
১১ / ২২
অর্থ পাচারকারীদের নামের তালিকাসহ অন্যান্য দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও সমাবেশ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। ঢাকা, ১৭ জুনছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ২২
শ্বাসকষ্ট নিয়ে নওগাঁ মান্দা উপজেলার চৌবাড়িয়া কাদিপুর থেকে ৭০ বছর বয়সী সেরজান বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন গতকাল রাতে। করোনা ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে। শুশ্রূষা করার জন্য তাঁর সঙ্গে রয়েছেন মেয়ে পারুল বেগম। রাজশাহী, ১৭ জুনছবি: শহীদুল ইসলাম
১৩ / ২২
হঠাৎ ঝুম বৃষ্টি। এমন বৃষ্টিতে দুর্ভোগে পড়েন নগরবাসী। এ কে খান এলাকা, চট্টগ্রাম, ১৭ জুনছবি: জুয়েল শীল
১৪ / ২২
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোয়ারেন্টিন জোনে একান্ত সময় কাটাচ্ছে একজোড়া জাগুয়ার। গাজীপুর, ১৫ জুন।ছবি: সাদিক মৃধা
১৫ / ২২
রাজধানীর পুরান ঢাকায় এ রকম বহু সরু ভবন পাশাপাশি অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। ঝুঁকি নিয়েই বসবাস করছেন বাসিন্দারা। এ রকম ঘনবসতিপূর্ণ পরিবেশে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। কৈলাস ঘোষ লেন, ঢাকা, ১৪ জুন।ছবি: দীপু মালাকার
১৬ / ২২
জাতীয় প্রেসক্লাবে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমিরের জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করে আল্লামা শাহ আহমদ শফির খোলাফা ও ভক্তরা। প্রেসক্লাব, ঢাকা, জুন ১৭।ছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ২২
জাতীয় প্রেসক্লাবের সামনে হকারদের ওপর চাঁদাবাজি বন্ধ ও অন্যান্য দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। প্রেসক্লাব, ঢাকা, জুন ১৭।ছবি: শুভ্র কান্তি দাশ
সকাল থেকে অনবরত সারা দিন আষাঢ়ের বৃষ্টি ঝরেছে। বৃষ্টিতে শিশুরা ফুটবল খেলতে নেমেছে মাঠে। মুজগুন্নী মেলার মাঠ, খুলনা শহর, ১৭ জুন।ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২২
রংপুরে ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানের সন্ধান চেয়ে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন। জি এল রায় সড়ক, রংপুর, ১৭ জুন।ছবি: মঈনুল ইসলাম
২১ / ২২
বর্ষা এলে উচ্ছেদ করা হয় পাহাড়ের পাদদেশে তৈরি করা বসতঘর। সে সময় অনেকে সেখানে তৈরি করেন ভ্রাম্যমাণ স্থাপনা, যা সহজে এভাবে অন্যস্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায়। প্রশাসনের নোটিশ পাওয়ার পর ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে তেমন একটি ছোট টিনের তৈরি ঘর। বায়েজিদ এলাকা, চট্টগ্রাম, ১৭ জুন।ছবি: সৌরভ দাশ
২২ / ২২
নগরের দেওয়ানহাট মোড়ে একটি বাসের সঙ্গে আরেকটি পাবলিক বাসে ধাক্কা লেগে যায়। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীর। দেওয়ানহাট মোড়ে, চট্টগ্রাম, ১৭ জুন।ছবি: জুয়েল শীল