প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় গৃহহীনদের জন্য নির্মিত নতুন ঘর। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাজদিহী এলাকা থেকে। শ্রীমঙ্গল, ১৮ জুনছবি: শিমুল তরফদার
২ / ১৬
আষাঢ়ের বৃষ্টির আগে বুড়িগঙ্গা নদীর পাড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ। লালবাগ, ঢাকা, জুন ১৮ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৬
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি রাস্তার বেহাল অবস্থা। এক পাশে চলছে উড়ালসড়কের কাজ। অন্য পাশে সড়কে খানাখন্দ। এতে ব্যস্ততম সড়কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীর। চট্টগ্রাম, ১৮ জুন।ছবি: জুয়েল শীল
৪ / ১৬
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার ১০ দফা দাবি আদায়ে সমাবেশ করে বাংলাদেশ সিএনজি অটোরিকশার চালক সংগ্রাম পরিষদ। ঢাকা, ১৮ জুন।ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১৬
খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও স্বাস্থ্য খাতে দুর্নীতির প্রতিবাদে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন। ঢাকা, ১৮ জুন।ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১৬
আজ শুক্রবার দিবাগত রাত তিনটায় কুমিল্লার সুয়াগঞ্জ জোড়কানন এলাকার ইউটার্নে শ্যামলী বাসের সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয় প্রাইভেট কারের। এতে দুমড়েমুচড়ে যায় প্রাইভেট কারটি। নিহত হন তিনজন। আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ময়নামতি হাইওয়ে থানা, ১৮ জুনছবি: প্রথম আলো
৭ / ১৬
টিকা দিতে পোশাকশ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গার্মেন্টস শ্রমিক সংহতি। ঢাকা, ১৮ জুন।ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ১৬
আগামীকাল চট্টগ্রাম মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলন। তাই নগরের মোড়গুলো নেতা-কর্মীদের ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, চট্টগ্রামছবি- জুয়েল শীল
৯ / ১৬
পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি এলেই জমে যায় পানি। খানাখন্দ এড়াতে সড়কটিতে পুঁতে রাখা হয়েছে বাঁশের খুঁটি। তারপরও প্রায়ই ঘটে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে বিভিন্ন পরিবহনের যাত্রীরা। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। নারায়ণগঞ্জ, ১৮ জুন।ছবি: দিনার মাহমুদ
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে দ্বিতীয় দফা লকডাউন চলছে। তবু হাটবাজারে মানুষ মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। ছবিটি সাহেববাজার মনিচত্বর মাস্টারপাড়া এলাকা থেকে তোলা। রাজশাহী, ১৮ জুনছবি: শহীদুল ইসলাম
১২ / ১৬
প্রয়াত আবরার ফাহাদের স্মরণে বুয়েটে দুস্থদের মধ্য খাবার বিতরণ করে অংকুর ফাউন্ডেশন। ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটে শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। বুয়েট, ঢাকা, জুন ১৮ছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ১৬
কুষ্টিয়ায় কোরবানি ঈদ উপলক্ষে অন্য জেলার গরুর ব্যাপারীদের আসা-যাওয়া শুরু হয়েছে। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। রুপপুর, ঈশ্বরদী, পাবনা, ১৭ জুন।ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৬
নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে নিখোঁজের আট দিন পর পাওয়া গেল। ১০ জুন রাত থেকে নিখোঁজ ছিলেন আবু ত্ব-হা আদনান। রংপুর, ১৮ জুনছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৬
পদ্মায় বাড়তে শুরু করেছে পানি। সেই পানিতে মাছ শিকার করছেন দুই মৎস্যজীবী। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১৮ জুন।ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া এলাকায় হাঁটুপানি জমে সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। গাজীপুর, ১৮ জুন।ছবি: মাসুদ রানা