এক ঝলক (১৭ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
পড়ন্ত বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদের রেলসেতুর ওপরে উঠে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি আজ রোববার বিকেলে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ১৬
রাঙামাটি সদরের কুতুকছড়ি ইউনিয়নের মোনতলা কিচিং আদাম এলাকার পাহাড় কাটছে সড়ক বিভাগ। পাহাড় কেটে সেই মাটি দিয়ে ভাঙা সড়ক ভরাট করা হচ্ছে। ছবিটি রোববার বিকেলে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৩ / ১৬
প্রথম আলো ও ইউএনএফপিএ আয়োজিত ‘পরিবার পরিকল্পনা জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবিটি আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৪ / ১৬
ফরিদপুর সদরপুর উপজেলায় আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে জনবসতি ও অন্যান্য স্থাপনা। ছবিটি রোববার ফরিদপুর সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরবলাশিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৫ / ১৬
পানিতে ঝাঁপ দিয়ে দুরন্তপনায় মেতেছে এক আফগান কিশোর। ছবিটি রোববার আফগানিস্তানের কাবুল থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ১৬
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের প্ল্যাটফর্মের পাশেই ময়লার স্তূপ। আজ সোমবার দুপুরে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

৭ / ১৬
লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। রান্নার কাজে ব্যবহার করা হবে এই লাকড়ি। ছবিটি রোববার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৮ / ১৬
হাওরে জাল ফেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ছবিটি রোববার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৯ / ১৬
উইম্বলডনে রেকর্ড অষ্টম শিরোপা জয়ের পর ট্রফিতে চুমু খাচ্ছেন রজার ফেদেরার। ছবিটি রোববার লন্ডন থেকে তোলা। ছবি: এএফপি

১০ / ১৬
তুরস্কে গত বছরের অভ্যুত্থানচেষ্টায় নিহত ব্যক্তিদের স্মৃতিসৌধে জনতার ভিড়। ছবিটি রোববার ইস্তাম্বুল থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ১৬
মামলা প্রত্যাহারের দাবিতে আজ সোমবার তৃতীয় দিনের মতো আমরণ অনশন অব্যাহত রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

১২ / ১৬
রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তর ভবনের সামনের সড়কটি এমনই বেহাল। গুরুত্বপূর্ণ এই এলাকায় এমন খানাখন্দে ভরা সড়ক। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ছে না। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৩ / ১৬
ফরিদপুর সদরপুর উপজেলার কৃষকেরা সারা বছরই সবজি উৎপাদন করেন। উপজেলা সদরের যাত্রাবাড়ী এলাকায় প্রতিদিন ভোরে বসে বেগুনের হাট। ব্যবসায়ীরা হাট থেকে প্রতি মণ বেগুন ৪০০ থেকে ৬০০ টাকা দরে কেনেন। ছবিটি রোববার তোলা। ছবি: আলীমুজ্জামান

১৪ / ১৬
পদ্মা নদীতে পানি বাড়ায় কমে গেছে গোচারণ ভূমি। টিকে থাকা অল্প কিছু জমিতে গরু-বাছুরকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছেন একজন। ছবিটি রোববার পদ্মা নদীর পাবনা অংশ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৫ / ১৬
ডোবার কচুরিপানায় ফুটেছে ফুল। ছবিটি রোববার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর মডেল ইউনিয়ন এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১৬ / ১৬
ঝোপঝাড় থেকে জংলি গাছ সংগ্রহ করে নৌকায় করে নেওয়া হচ্ছে বিলে। বিলে এগুলো ফেলে রাখা হবে; যাতে মাছের আনাগোনা বৃদ্ধি পায়। ছবিটি আজ সোমবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ