এক ঝলক (১৭ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
মহান বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রথম আলো

২ / ১২
সাদা সাদা ফুলে বসে আছে সাদা প্রজাপতি। ছবিটি গতকাল চট্টগ্রামের সন্দ্বীপ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ১২
জালে ধরা পড়েছে বড় বড় মাছ। ছবিটি গতকাল চট্টগ্রামের সন্দ্বীপ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ১২
উঠানে খাবার খাচ্ছে একদল কবুতর। ছবিটি গতকাল বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ১২
উড়াল সড়কে পথচারীদের প্রবেশ ও চলাচল নিষিদ্ধ। কিন্তু প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দিয়ে এভাবেই চলাচল করছে। ছবিটি বৃহস্পতিবার সকালে টিকাটুলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৬ / ১২
প্রতিদিন বহু মানুষ রাজধানীর গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনের মাধ্যমে যাতায়াত করে। প্ল্যাটফর্মে পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে তারা রেললাইনের ওপর বসে ট্রেনের জন্য অপেক্ষা করে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

৭ / ১২
ঘটা করে মুক্তিযোদ্ধাদের নামে রাজধানীর বিভিন্ন সড়কের নামকরণ করা হয়েছিল। স্থাপন করা হয়েছিল নামফলক। বেশির ভাগ নামফলকের অবস্থা এটির মতো। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাঁটাবন মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৮ / ১২
ঢাকার অনেকগুলো পদচারী সেতুর মধ্যে রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানের সংযোগ সেতুটি পথচারীরা একেবারেই ব্যবহার করেন না। এখানে এখন হকারদের ভ্যান, ছিন্নমূল মানুষের বসবাস স্থায়ীভাবে শুরু হয়েছে। ছবিটি আজ বৃহস্পতিবার সড়ক ভবন সংলগ্ন সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৯ / ১২
বিজয় দিবসকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিলবোর্ডে রাজনৈতিক নেতাদের ছবি-সংবলিত শুভেচ্ছা ও অভিনন্দন টানানো রয়েছে। ছবিটি আজ বৃহস্পতিবার সড়ক ভবন-সংলগ্ন সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১০ / ১২
ব্র্যাকের আয়োজনে রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী কিশোরীদের ফুটবল প্রতিযোগিতা। ছবি: সাবিনা ইয়াসমিন

১১ / ১২
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ সময় নিউ মার্কেটের সামনের সড়কে যান চলাচল বন্ধ থাকে। ছবি: হাসান রাজা

১২ / ১২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আজ বৃহস্পতিবার রাজধানীতে রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ও তোরণ উচ্ছেদ করে। ছবিটি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা